Uttar Kellabondh Khidmat Ul Ummah Youth Association

Uttar Kellabondh Khidmat Ul Ummah Youth Association A nonprofit charity organization

সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরনী, উত্তর কেল্লাবন্দ পশ্চিমপাড়া জামে মসজিদ
27/12/2025

সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৫ পুরষ্কার বিতরনী, উত্তর কেল্লাবন্দ পশ্চিমপাড়া জামে মসজিদ

খিদমাতুল উম্মাহ যুব সংঘের পক্ষ থেকে এলাকাভিত্তিক কালেকশন এবং মসজিদভিত্তিক কালেকশন সহ মোট ১০২৩২ টাকা সংগ্রহ করা হয়। আস সু...
25/08/2024

খিদমাতুল উম্মাহ যুব সংঘের পক্ষ থেকে এলাকাভিত্তিক কালেকশন এবং মসজিদভিত্তিক কালেকশন সহ মোট ১০২৩২ টাকা সংগ্রহ করা হয়। আস সুন্নাহ ফাউন্ডেশনের কাছে উক্ত অর্থ ট্রান্সফার করা হলো।

আলহামদুলিল্লাহ আজ উত্তর কেল্লাবন্দ পশ্চিম পাড়ায় বন্যা কবলিত এলাকাবাসীদের জন্য ফান্ড কালেকশন সম্পন্ন হলো। যুবসমাজের অংশগ্...
23/08/2024

আলহামদুলিল্লাহ আজ উত্তর কেল্লাবন্দ পশ্চিম পাড়ায় বন্যা কবলিত এলাকাবাসীদের জন্য ফান্ড কালেকশন সম্পন্ন হলো। যুবসমাজের অংশগ্রহণ এবং এলাকাবাসী সকলের সহায়তায় বেশ কিছু অর্থ সংগ্রহ করা হয়েছে। খুব শীঘ্রই এইসব অর্থ বন্যা কবলিত এলাকায় যেসব স্বেচ্ছাসেবীরা কাজ করছেন তাদের কাছে হস্তান্তর করা হবে অসহায় বন্যা কবলিত পরিবারগুলোর সাহায্যের জন্য ইনশা আল্লাহ।

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উত্তর কেল্লাবন্দ খিদমাতুল উম্মাহর প্রথম প্রজেক্ট "মসজিদ ক্লিনিং" সম্পন্ন হলো। ২৬/০৪/২০২৪ উত...
26/04/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উত্তর কেল্লাবন্দ খিদমাতুল উম্মাহর প্রথম প্রজেক্ট "মসজিদ ক্লিনিং" সম্পন্ন হলো। ২৬/০৪/২০২৪ উত্তর কেল্লাবন্দ খিদমাতুল উম্মাহ যুব সংঘের সদস্যগণ উত্তর কেল্লাবন্দ পশ্চিমপাড়া জামে মসজিদ পরিষ্কারে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে।
ইনশা আল্লাহ পরবর্তী বিভিন্ন প্রজেক্ট ও প্রকল্পে একসাথে একযোগে কাজ করার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের এই YOUTH ASSOCIATION। ইনশা আল্লাহ

20/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ তা'আলার লাখো শুকরিয়া আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যুব সংঘের যাত্রা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে সকল ভাই এতে সম্মত হয়েছেন যাদের চেষ্টা ফিকির ছিলো এর পেছনে, যাদের মেহনত ছিলো সকলকে আল্লাহ তা'আলা উত্তম জাঝা দান করুন। আমিন
যুবকরাই ইসলামের খুটি এবং পরবর্তী প্রজন্মের ধারক ও বাহক। সাহাবায় কেরামও যুবক বয়সে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। নিজের যৌবন এবং তারূণ্যের পদতলে সকল বাতিল ফাহেসাত কাজকর্মকে রুখে দিয়ে নিজেদেরকে সম্মানের উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সে সময়টা ছিলো জাহেলিয়াতের যুগ। সে জাহেলিয়াতের যুগে একদল তরুণ যুবক সাহাবী রাসূল (সাঃ) পথ অনুসরণ করে সমাজকে পৃথিবীবাসিকে উপহার দিয়েছিলো একটি পরিপূর্ণ শান্তির পথ। আমরাও পারবো, আমরাই পারবো ইনশা আল্লাহ। সামাজিক কার্যক্রম ও ইসলামিক আদর্শকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরাও অর্জন করতে পারি সন্মান এবং মর্যাদার উচ্চ শিখর। আল্লাহ তা'আলা আমাদের তৌফিক দান করুন আমরা যেন নিজেদের সকল খারাবিগুলোকে বর্জন করতে পারি এবং একসাথে পথ চলার মাধ্যমে একে অপরের ভালো গুণাগুণগুলো গ্রহণ করতে পারি।
সময় এসে গেছে একসাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাওয়ার। সময় এসে গেছে একত্রিত হবার। নিজ এলাকাটাকে কিভাবে আরেকটু সুন্দর করা যায় নিজের সুন্দর চিন্তাধারাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার।
ইনশা আল্লাহ আমাদের বন্ধন অটুট থাকবে। ইনশা আল্লাহ একদিন আমরা নিজ এলাকা ছাড়িয়ে বাইরেও আমাদের হাত প্রসস্ত করবো। আমিন ছুম্মা আমিন। 🤝🤝

Address

Uttar Kellabondh Jame Mosque Road
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttar Kellabondh Khidmat Ul Ummah Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share