Youth Dream Foundation Bangladesh

Call Contact the organization

Youth Dream Foundation Bangladesh Non-Profitable Humanitarian Foundation.

সফলভাবে সম্পন্ন হলো Youth Dream Foundation Bangladesh কর্তৃক আয়োজিত “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬”।এসএসসি পরীক্ষায় GP...
29/09/2026

সফলভাবে সম্পন্ন হলো Youth Dream Foundation Bangladesh কর্তৃক আয়োজিত “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬”।
এসএসসি পরীক্ষায় GPA-5 অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যবৃন্দ।
শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট,বই তুলে দেওয়ার মাধ্যমে তাদের সাফল্যকে উদযাপন করা হয়। আমরা বিশ্বাস করি, আজকের এই স্বীকৃতি তাদের ভবিষ্যতের পথচলায় আরও বড় স্বপ্ন দেখতে এবং সফলতার জন্য পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।
Youth Dream Foundation Bangladesh বিশ্বাস করে
“আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ।”
এই সুন্দর আয়োজনকে সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি Youth Dream Foundation Bangladesh-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬স্থান: পাবলিক লাইব্রেরী হল রুম, টাউন হল রংপুর।সময়: ২৯ সেপ্টেম্বর সকল ১০:০০ ঘটিকা...
28/09/2026

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬
স্থান: পাবলিক লাইব্রেরী হল রুম, টাউন হল রংপুর।
সময়: ২৯ সেপ্টেম্বর সকল ১০:০০ ঘটিকায়।।
আপনারা সকলে আমন্ত্রিত।

আজকের জরুরি বৈঠক শেষে নবনির্বাচিত উপদেষ্টা জনাব মোঃ শরিফুল  ইসলাম শরিফ ও Youth Dream Foundation Bangladesh এর নেতৃবৃন্দে...
19/09/2026

আজকের জরুরি বৈঠক শেষে নবনির্বাচিত উপদেষ্টা জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ ও Youth Dream Foundation Bangladesh এর নেতৃবৃন্দের সঙ্গে স্মরণীয় মুহূর্তের চিত্রধারণ।

রংপুরের শিল্পী কোরবানের পাশে দাঁড়াই।রংপুর শিল্পাঙ্গনের পরিচিত মুখ, গঙ্গাচড়ার সন্তান ও অক্টোপ্যাড বাদক মোহাম্মদ কোরবান বর...
18/09/2026

রংপুরের শিল্পী কোরবানের পাশে দাঁড়াই।

রংপুর শিল্পাঙ্গনের পরিচিত মুখ, গঙ্গাচড়ার সন্তান ও অক্টোপ্যাড বাদক মোহাম্মদ কোরবান বর্তমানে গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে বর্তমানে কথা বলতেও তার কষ্ট হচ্ছে। নিজের সহায়-সম্বল যা কিছু ছিল, তা দিয়ে ইতোমধ্যে চিকিৎসার পেছনে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয় করেছেন তিনি। উন্নত চিকিৎসা চালিয়ে যেতে এখনো প্রয়োজন প্রায় ১৫–২০ লাখ টাকা, যা একার পক্ষে বহন করা সম্ভব নয়।
তাই কোরবানের চিকিৎসায় সহায়তার জন্য এগিয়ে এসেছেন রংপুরের শিল্পী সমাজ, সংস্কৃতিকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এরই ধারাবাহিকতায় আজ ১৮ সেপ্টেম্বর রংপুর টাউন হলে অনুষ্ঠিত হবে বিশেষ “Concert for Korban”।
কোরবান আমাদেরই শিল্প ও সংস্কৃতি অঙ্গনের একজন মানুষ। তার এই কঠিন সময়ে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে পারি।
আসুন, একজন শিল্পীর সুস্থতার জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিই। আপনার সামান্য সহযোগিতাও তার চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।

মাজহারুল ইসলাম তানজিমবন ও পরিবেশ বিষয়ক সম্পাদকYouth Dream Foundation Bangladesh আপনার জন্মদিনে Youth Dream Foundation B...
13/09/2026

মাজহারুল ইসলাম তানজিম
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
Youth Dream Foundation Bangladesh

আপনার জন্মদিনে Youth Dream Foundation Bangladesh-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার আগামীর পথচলা হোক সুন্দর, সফল ও কল্যাণময়। সমাজ ও পরিবেশের জন্য আপনার ইতিবাচক কাজগুলো আরও বিস্তৃত হোক আমরা এই কামনা করি।

শোকবার্তা..চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক অনুশীলন চলাকালে ট্যাংকে এক অনাকাঙ্ক্...
09/09/2026

শোকবার্তা..
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক অনুশীলন চলাকালে ট্যাংকে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ২ জন বীর সেনা সদস্যের শাহাদাত এবং ১ জন কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনায় Youth Dream Foundation Bangladesh এর পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত বীর সৈনিকদের এই অকাল প্রস্থান আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে নিহত বীর সেনাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

দেশ ও জাতির সেবায় তাঁদের এই অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

শুভ জন্মদিন Taposh Sarkar জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!পরম করুণাময়ের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সর্বা...
05/09/2026

শুভ জন্মদিন Taposh Sarkar
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!পরম করুণাময়ের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আগামী দিনগুলোতে আপনার পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬এসএসসিতে GPA-5 প্রাপ্ত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।  বিশেষ দ্রষ্টব্য: আমাদের Youth D...
03/09/2026

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬
এসএসসিতে GPA-5 প্রাপ্ত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

বিশেষ দ্রষ্টব্য: আমাদের Youth Dream Foundation Bangladesh-এর মেম্বারদের পরিচিত যোগ্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংবর্ধনা কমিটি
Youth Dream Foundation Bangladesh

জন্মদিনের শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন Md. Arman Hossain ইভেন্ট পরিচালক (আহার)Youth Dream Foundation Bangladesh
02/09/2026

জন্মদিনের শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন
Md. Arman Hossain
ইভেন্ট পরিচালক (আহার)
Youth Dream Foundation Bangladesh

"আহার ইভেন্ট "আগস্ট-২৬মোট আয় ৩৫৫৫মোট ব্যয় ২৭৫০জমা ৮০৫
31/08/2026

"আহার ইভেন্ট "
আগস্ট-২৬
মোট আয় ৩৫৫৫
মোট ব্যয় ২৭৫০
জমা ৮০৫

Address

Rangpur
5400

Telephone

+8801738335892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Dream Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Dream Foundation Bangladesh:

Shortcuts

Share