Bangladesh Red Crescent Society - Rangpur Unit

Bangladesh Red Crescent Society - Rangpur Unit বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর জেলা ইউনিট
– দুর্যোগ, স্বাস্থ্য ও সমাজসেবা কার্যক্রম। We have stood beside the Bangladeshi population throughout history.

Bangladesh Red Crescent Society was established by President Order 26 of 1973 as an auxiliary to the Public Authority. We are the Bangladesh Red Crescent Society (BDRCS) – part of the world’s largest humanitarian non-governmental organization, The International Red Cross and Red Crescent Movement. We have played a crucial humane role in the relief, rescue, and rehabilitation of hundreds and thousa

nds of victims of the flood, cyclones, and other natural disasters in Bangladesh. Our work is outlined by our guiding principles, and our history that shapes our morals and ethics. Please find out more about what makes us unique, compassionate, and dedicated to caring, all over the world.

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের  যুব কমিটির দুর্যোগ ও মানবিক সাড়া প্রদা...
30/03/2026

আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের যুব কমিটির দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় উপপ্রধান সাব্বির আহমেদ পলাশ এর বাবা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মানবতার প্রতি অটল প্রতিশ্রুতি এবং সেবার জন্যে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

শুভ জন্মদিন ও শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের  যুব সদস্য Saikat Islam Jim এর জন্মদিনে জানাই আন্তর...
24/03/2026

শুভ জন্মদিন ও শুভেচ্ছা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের যুব সদস্য Saikat Islam Jim এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার জীবনের প্রতিটি দিন কাটুক সুস্বাস্থ্য, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ।

আপনার মাধ্যমে রেড ক্রিসেন্টের মানবতার আলোকধারা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আগামী দিনগুলোতে আপনার উপদেশ এবং দিকনির্দেশনা রংপুর ইউনিটকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ❤️
— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিট পরিবার

ঈদ সামগ্রী বিতরণ 🕌✨আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের উদ্যোগে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিত...
20/03/2026

ঈদ সামগ্রী বিতরণ 🕌✨

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের উদ্যোগে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এই উদ্যোগ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেন রংপুর ইউনিটের যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা, যারা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

20/03/2026
মেহেদী উৎসব 🌿✨আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয় মেহেদী উৎসব।এ অনুষ্ঠান...
20/03/2026

মেহেদী উৎসব 🌿✨

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয় মেহেদী উৎসব।

এ অনুষ্ঠানে মূলত ছোট শিশুদের মেহেদী দিয়ে সাজিয়ে দেন রংপুর ইউনিটের ভলান্টিয়াররা। তাদের আন্তরিকতা ও যত্নে শিশুরা উপভোগ করে ঈদের আনন্দময় পরিবেশ।

এ সময় উপস্থিত ছিলেন যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,  রংপুর ইউনিটের উদ্যোগে সুবিধাবঞ্চিত...
19/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের যুব প্রধান-১ হৃদয় কুমার সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ। স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি সম্পন্ন হয়।

মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট সর্বদা সচেষ্ট থাকবে।

সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বা...
19/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তাদের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের একদল নিবেদিতপ্রাণ যুব সদস্য।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। প্রতিকূল পরিস্থিতিতেও তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদ যাত্রা হোক নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময়।
সকলকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।​ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (BDRCS) সিনিয়র ওয়াশ অফিসার (Senior WASH Offi...
18/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
​ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (BDRCS) সিনিয়র ওয়াশ অফিসার (Senior WASH Officer) আমাদের সবার প্রিয় মোঃ আব্দুর রাজ্জাক আজ ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
​আল্লাহ তাআলা মরহুমের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন।

তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট গভীরভাবে শোকাহত।

১২ মার্চ ২০২৬ তারিখ ইউনিট হলরুমে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্...
12/03/2026

১২ মার্চ ২০২৬ তারিখ ইউনিট হলরুমে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মুহাম্মাদ জামিল হোসেন, যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা, যুব কমিটির দায়িত্ব প্রাপ্তসহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।

🌪️ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 🌪️📅 ১০ মার্চআজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। এই বছরের প্রতিপাদ্য —🕊️ ...
10/03/2026

🌪️ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 🌪️
📅 ১০ মার্চ

আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬।
এই বছরের প্রতিপাদ্য —
🕊️ “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।"

এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—দুর্যোগ হঠাৎ করে এলেও সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। তাই জীবন ও সম্পদ রক্ষার জন্য আমাদের সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতিটি মানুষ যদি সচেতন হয়, তাহলে দুর্যোগের সময় আমরা আরও শক্তভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারবো।
আসুন, আজকের এই দিনে আমরা শপথ করি—
সচেতনতা বাড়াবো, প্রস্তুতি নেবো এবং একসাথে একটি নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলবো। 🇧🇩

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের যুব প্রধান নাদিরা ইসলাম আনিকা সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।

📢 চল একসাথে গড়ে তুলি একটি প্রস্তুত, সচেতন ও সহনশীল বাংলাদেশ।

শুভ জন্মদিন ও শুভেচ্ছাবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের যুব সদস্য নাহিদ হাসানের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ...
07/03/2026

শুভ জন্মদিন ও শুভেচ্ছা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের যুব সদস্য নাহিদ হাসানের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার জীবনের প্রতিটি দিন কাটুক সুস্বাস্থ্য, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ।
আপনার মাধ্যমে রেড ক্রিসেন্টের মানবতার আলোকধারা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আগামী দিনগুলোতে আপনার উপদেশ এবং দিকনির্দেশনা রংপুর ইউনিটকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ❤️
— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিট পরিবার

শুভ জন্মদিন ও শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের  অফিস সহকারী  আপন খানের জন্মদিনে জানাই আন্তরিক শুভে...
03/03/2026

শুভ জন্মদিন ও শুভেচ্ছা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের অফিস সহকারী আপন খানের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার জীবনের প্রতিটি দিন কাটুক সুস্বাস্থ্য, সাফল্য ও আনন্দে পরিপূর্ণ।
আপনার মাধ্যমে রেড ক্রিসেন্টের মানবতার আলোকধারা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আগামী দিনগুলোতে আপনার উপদেশ এবং দিকনির্দেশনা রংপুর ইউনিটকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ❤️
— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিট পরিবার

Address

DC Office Area Kachari Bazar Rangpur
Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Red Crescent Society - Rangpur Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share