PB Manob Kollan Songstha

Website

PB Manob Kollan Songstha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PB Manob Kollan Songstha, Nonprofit Organization, � পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা কার্যালয়, পূর্ব বজরা, উলিপুর, কুড়িগ্রাম, রংপুর, বাংলাদেশ, Rangpur.

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করাই আমাদের লক্ষ্য।

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।উলিপুর থানার ওসি শওকত আলী স্যারকে আইন-শৃঙ্খলা রক্ষা...
03/09/2026

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

উলিপুর থানার ওসি শওকত আলী স্যারকে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সাহসিকতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার নেতৃত্বে উলিপুর থানা এলাকা হোক আরও শান্তি, নিরাপত্তা ও কল্যাণে ভরপুর।

দূর হোক যত অকল্যাণ — পাশে থাকবে মানবকল্যাণ।
মানবতার সেবায় আমরা।

পূর্ব বজরা মানবকল্যাণ সংস্থা

26/08/2026

Alhamdulillah, আজকে ২৬'শে আগস্ট রোজ বুধবার ১২ই রবিউল আউয়াল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন..!!

আলহামদুলিল্লাহ.)

শুভ জন্মদিন!পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার নিষ্ঠা, কঠোর পরিশ্রম...
12/08/2026

শুভ জন্মদিন!
পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতা আমাদের দলকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আপনি আমাদের সংস্থার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সদস্য।

নতুন একটি বছর আপনার জীবনে নিয়ে আসুক নতুন সুযোগ এবং অনাবিল সুখ। আমরা আপনার উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করি!
Johirul Islam

Admin Post ❤️

আলহামদুলিল্লাহ!  ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম - UVF এর সদস্য হিসেবে পূর্ব বজরা মানব কল্য...
08/08/2026

আলহামদুলিল্লাহ!
৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম - UVF এর সদস্য হিসেবে পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা, মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছে।

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থার প্রতিনিধি হিসেবে সংস্থার প্রচার সম্পাদক (নাহিদ আহমেদ) UVF এর প্রতিনিধি দলের সাথে নিম্নোক্ত দপ্তরগুলো পরিদর্শন ও মতবিনিময় করেন:

1. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উলিপুর
2. উপজেলা কৃষি অফিস, উলিপুর
3. উপজেলা সমাজসেবা অফিস, উলিপুর
4. উলিপুর থানা
5. উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পরিদর্শনকালে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। UVF এর পক্ষ থেকে সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

দূর হোক যত অকল্যাণ, পাশে থাকবে মানব কল্যাণ সংস্থা"
পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা
উলিপুর, কুড়িগ্রাম

01/08/2026

গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা ও সাবেক মেম্বার জনাব আব্দুর রাজ্জাক প্রামানিক আজ রাত ৩টা ৪৪ মিনিটে ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এলাকার একজন প্রিয় মানুষ ও মানবতার সেবায় নিবেদিত একজন ব্যক্তি। তাঁর অবদান ও স্মৃতি চিরদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।

মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🤲

— পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা

আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা এখন উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)-এর ...
13/07/2026

আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা এখন উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)-এর গর্বিত সদস্য।

উলিপুর উপজেলার ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে গঠিত এই অরাজনৈতিক ফোরামের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, সকল সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা সবসময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমরা একসঙ্গে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারি।

দূর হোক যত অকল্যাণ, পাশে থাকবে মানব কল্যাণ সংস্থা। ❤️

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা
প্রচার সম্পাদক
নাহিদ আহমেদ

ঐক্যে শক্তি, সেবায় অঙ্গীকার।উলিপুরের সকল ইউনিয়নের ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত ...
10/07/2026

ঐক্যে শক্তি, সেবায় অঙ্গীকার।
উলিপুরের সকল ইউনিয়নের ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হলো ‘উলিপুর স্বেচ্ছাসেবক ফোরাম’।

🚫 মাদককে না বলুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন 🚫মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্...
16/06/2026

🚫 মাদককে না বলুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন 🚫

মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ। ক্ষণিকের আনন্দের জন্য নিজের জীবনকে অন্ধকারের পথে ঠেলে দেবেন না।

✅ মাদকমুক্ত যুবসমাজ গড়ি
✅ সচেতন পরিবার গড়ি
✅ নিরাপদ ও সুন্দর সমাজ গড়ি
✅ আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করি

আসুন, আমরা সবাই শপথ করি— "মাদক নয়, শিক্ষা ও মানবতার পথেই এগিয়ে যাব।"

নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান।

পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা মানবতার সেবায়, সমাজ উন্নয়নের প্রত্যয়ে। 💚

#মাদকমুক্ত_সমাজ #পূর্ব_বজরা_মানব_কল্যাণ_সংস্থা #সচেতনতামূলক_প্রচার #মানবতার_সেবায়
PB Manob Kollan Songstha

14/06/2026

আজ বিশ্ব রক্তদাতা দিবস🩸
নিয়ম মেনে রক্তদান শুধুমাত্র একটি মহৎ কাজই নয়, এটি বিজ্ঞানসম্মতভাবে রক্তদাতার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকরী। এটি পরোপকারের মানসিক তৃপ্তি দেওয়ার পাশাপাশি শরীরের ভেতরের নানা জটিলতা দূর করতে সাহায্য করে।
তাই চলুন নিজে রক্ত দেই এবং অপর কে রক্ত দিতে উৎসাহিত করি❣️

একটা সময় ছিল, যখন গ্রামের এক কোণে কেউ অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেত।শীতের রাতে বৃদ্ধ মানুষটা কাঁপতে কাঁপ...
08/06/2026

একটা সময় ছিল, যখন গ্রামের এক কোণে কেউ অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেত।
শীতের রাতে বৃদ্ধ মানুষটা কাঁপতে কাঁপতে বলতেন—
**“এক গ্লাস গরম পানি পাইলে ভালো লাগতো রে বাবা…”**
কিন্তু পাশে কেউ থাকত না।

একটা সময়, সেই গ্রামেই একজন যুবক ভাবল—
**“মানুষের পাশে না দাঁড়ালে মানুষ কিভাবে বাঁচে?”**

তাদের মত আরও কিছু মানুষ এগিয়ে এলো,
হাত বাড়িয়ে দিলো, কারো শিক্ষা, কারো ওষুধ, কারো খাবারের ব্যবস্থা করলো।
ধীরে ধীরে গড়ে উঠল এক আলো ছড়ানো সংগঠন—
**“পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা”।**

এটা শুধু একটা নাম নয়।
এটা একটা অঙ্গীকার:
👉 অসহায়ের পাশে দাঁড়ানোর
👉 গরিবের মুখে হাসি ফোটানোর
👉 সমাজে পরিবর্তনের বাতি জ্বালানোর

এই লোগো, এই প্রতীক — মানুষের জন্য মানুষের হাতে গড়া।
**যেখানে পায়রা শান্তির কথা বলে,
আর একটি সহানুভূতির হাত বদলে দেয় কারো জীবন।**

আমরা বিশ্বাস করি—
**“মানবতার সেবা মানেই ইবাদত”।**

আজকে যে লোগোটি আপনার সামনে,
তা কেবল নকশা নয়,
এটা আমাদের স্বপ্ন, আমাদের পথচলার ছবি।

✊ আসুন, একসাথে চলি…
👉 যেখানে মানুষ পাশে থাকে,
👉 যেখানে ভালবাসা দিয়ে সমাজ গড়া যায়।

PB Manob Kollan Songstha "সেবাই আমাদের অঙ্গীকার" ❤️

#মানবতার_সেবায় #মানুষের_কল্যাণে #স্বেচ্ছাসেবক_সদস্য_সংগ্রহ_চলছে

Address

� পূর্ব বজরা মানব কল্যাণ সংস্থা কার্যালয়, পূর্ব বজরা, উলিপুর, কুড়িগ্রাম, রংপুর, বাংলাদেশ
Rangpur
5621

Alerts

Be the first to know and let us send you an email when PB Manob Kollan Songstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share