দলদলিয়া নাগরিক ফোরাম DNF

Call Website Contact the organization

দলদলিয়া নাগরিক ফোরাম DNF একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

দলদলিয়া নাগরিক ফোরাম একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। সংক্ষেপে ডি,এন,এফ নামে পরিচিত। "সেবাই আমাদের মূল লক্ষ্য " এ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ০৪ নভেম্বর দলদলিয়া ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রাম নালারচড় থেকে ডি,এন,এফ এর কার্যক্রম শুরু হয়। সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য কার্যক্রম শুরু করে পরবর্তীতে আরও নানামুখী উদ্ভাবনী প্রকল্প পরিচালনার মধ্য দিয়ে দলদলিয়া নাগরিক ফোরাম আজ ইউনিয়ন,উপজেলা এবং জেলায় আলোচিত ও অনুকরণীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। দলদলিয়া নাগরিক ফোরামের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ত্যাগ ও মেধাভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যা অনুপ্রাণিত করবে সবাইকে।
বিস্তারিত জানতে বা সহযোগিতা করতে ফোন করুনঃ 01723-262074 (নাহিদ)
01744-601195(সবুজ)
01718945915(মতিউর)
01758037765(মিনহাজ)
01635342421(সুজন)

শুভ জন্মদিন 💐আব্দুল হামিদ সরকার উপদেষ্টা দলদলিয়া  নাগরিক ফোরাম আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
10/10/2026

শুভ জন্মদিন 💐

আব্দুল হামিদ সরকার
উপদেষ্টা দলদলিয়া নাগরিক ফোরাম

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

মানবতার টানে রক্তদান, বাঁচুক একটি প্রাণ।দলদলিয়া নাগরিক ফোরামের কার্যনির্বাহী সদস্য জনাব নাবিল মঈন প্রথমবারের মতো পঙ্গু হ...
09/10/2026

মানবতার টানে রক্তদান, বাঁচুক একটি প্রাণ।

দলদলিয়া নাগরিক ফোরামের কার্যনির্বাহী সদস্য জনাব নাবিল মঈন প্রথমবারের মতো পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কুড়িগ্রামের এক রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন। মানিকগঞ্জের বাসিন্দা হয়েও তাঁর এই মানবিক উদ্যোগ ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দলদলিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর এই মহতী উদ্যোগ অন্যদেরও মানবসেবায় অনুপ্রাণিত করুক।

আসসালামু আলাইকুম।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখে দলদলিয়া নাগরিক ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠ...
08/10/2026

আসসালামু আলাইকুম।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখে দলদলিয়া নাগরিক ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের সকল সদস্য, ডোনার সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ উপলক্ষে আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে দলদলিয়া নাগরিক ফোরামের ফেসইবুক গ্রুপে আপনাদের শুভেচ্ছা বার্তা, পোস্ট, সংক্ষিপ্ত ভিডিও অথবা ফটো ফ্রেম প্রকাশ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা ও সহযোগিতার কারণেই দলদলিয়া নাগরিক ফোরাম আজ এতদূর এগিয়ে এসেছে। আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়ে ভবিষ্যতে আরও দূর এগিয়ে যেতে চাই।

আহবানে
দলদলিয়া নাগরিক ফোরাম

শোকবার্তাকুড়িগ্রামের বিশিষ্ট তবলা ও ঢোলবাদক, গুণী শিল্পী নীহার রঞ্জন বর্মা-এর মৃত্যুতে দলদলিয়া নাগরিক ফোরাম গভীরভাবে শোক...
08/10/2026

শোকবার্তা

কুড়িগ্রামের বিশিষ্ট তবলা ও ঢোলবাদক, গুণী শিল্পী নীহার রঞ্জন বর্মা-এর মৃত্যুতে দলদলিয়া নাগরিক ফোরাম গভীরভাবে শোকাহত।

তিনি ছিলেন কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ শিল্পী। সদাহাস্যোজ্জ্বল, সদালাপী ও আন্তরিক এই গুণী শিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা অপূরণীয়।

দলদলিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

ঠুটাপাইকর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জনাব নুরুল ইসলাম আজ ইন্তেকাল করেছেন।তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহ...
29/09/2026

ঠুটাপাইকর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী জনাব নুরুল ইসলাম আজ ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে মসজিদে দুটি ফ্যান প্রদান-দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা উত্তর দলদলিয়...
25/09/2026

দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে মসজিদে দুটি ফ্যান প্রদান-
দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা উত্তর দলদলিয়া সাহেবেরকুটি পুকুরপাড় জামে মসজিদের মুসল্লিদের আবেদনের প্রেক্ষিতে মসজিদে দুটি ফ্যান প্রদান করা হয়।
এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে দলদলিয়া নাগরিক ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মানবতার সেবায়, মানুষের কল্যাণে—দলদলিয়া নাগরিক ফোরাম।

শ্রী অনিল চন্দ্র ভাদোড় স্যার পাশে স্ত্রী ও একমাত্র কন্য।
25/09/2026

শ্রী অনিল চন্দ্র ভাদোড় স্যার পাশে স্ত্রী ও একমাত্র কন্য।

🌸 শুভেচ্ছা ও অভিনন্দন 🌸কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জনাব শাহজাহান আলী নির...
22/09/2026

🌸 শুভেচ্ছা ও অভিনন্দন 🌸
কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জনাব শাহজাহান আলী নির্বাচিত হওয়ায় তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি একজন সৎ, সদালাপী, ভালো মনের ও সমাজহিতৈষী মানুষ। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।
তাঁর সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন আরও বেগবান হোক—এই কামনা করি।
জনাব শাহজাহান আলীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹

আজ শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক।সতর্ক থাকুন, নিরাপদে থাকুনেআনন্দময় হোক আপনার সারাদিনশুভ কামনা রইল সকলের জন্য।ছবিঃ লাল...
18/09/2026

আজ শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক।
সতর্ক থাকুন, নিরাপদে থাকুনে
আনন্দময় হোক আপনার সারাদিন
শুভ কামনা রইল সকলের জন্য।

ছবিঃ লাল মসজিদ, অর্জুন , দলদলিয়া।

অভিনন্দন 🌸প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ  কর্তৃক ডিন'স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করায় ...
15/09/2026

অভিনন্দন 🌸

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক ডিন'স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করায় দলদলিয়া ইউনিয়নের মো: হাসান আল আজাদকে অভিনন্দন!

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসএস (সম্মান) ২০২১ এ সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তাকে এই পুরস্কার প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্ আল মামুন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

উক্ত অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কর্তৃক আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন আজাদের গর্বিত পিতাঃ এম জি আর হক্কানী (অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী) ও মাতাঃ মোছাঃ শামসুন্নাহার বেগম।

মো: হাসান আল আজাদ বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
পূর্বে তিনি American International University-Bangladesh (AIUB) এবং Bangladesh University of Business & Technology (BUBT) শিক্ষকতা করেন।

উল্লেখ্য, মো: হাসান আল আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এর পূর্বে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

DNF তার সার্বিক উন্নতি, উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গলময় জীবন কামনা করে।

Address

দলদলিয়া, উলিপুর, কুড়িগ্রাম।
Rangpur
5611

Alerts

Be the first to know and let us send you an email when দলদলিয়া নাগরিক ফোরাম DNF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দলদলিয়া নাগরিক ফোরাম DNF:

Shortcuts

Share