26/05/2026
এক অসহায় বিধবা মহিলা, যার এই পৃথিবীতে স্বামী-সন্তান বলতে কেউই নেই। দীর্ঘদিন ধরে তিনি একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করে আসছিলেন। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে তার একমাত্র আশ্রয়স্থল ঘরটির টিন ফুটো হয়ে যায়। বৃষ্টি ও ঝড়ের কারণে ঘরটি সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
বিষয়টি আমাদের নজরে আসার পর বাংলাদেশ ইসলামিক সমাজকল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে তার ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন প্রদান করা হয়।
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
আপনারাও যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান অথবা এই ধরনের মহৎ কাজে অংশগ্রহণ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আসুন, সবাই মিলে মানবতার হাতকে আরও শক্তিশালী করি। 🤝
আল্লাহ আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। آمين।