ভাঙ্গা ঢোল - Vangga Dhol

ভাঙ্গা ঢোল - Vangga Dhol "ভাঙ্গা ঢোল" ঘুরে দেখুন।
ভালো মনে হলে - ফলো দিয়ে সঙ্গে থাকুন। ভাঙ্গা ঢোল আপনার কথা বলে...ভাঙ্গা ঢোলের সঙ্গে থাকুন। ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।।

উলিপুর গ্রাজুয়েট ক্লাব।
19/06/2026

উলিপুর গ্রাজুয়েট ক্লাব।

দুর্গাপুর প্রতিনিধি:দুর্গাপুর ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতি...
19/06/2026

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক সংগঠক ও সমাজসেবক মোঃ আসলাম হোসেন প্রিন্স। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক প্রচার সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন।

মোঃ আসলাম হোসেন প্রিন্স বলেন, “দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে নেতৃত্বের মূলধারায় সম্পৃক্ত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবাকে সহজ ও স্বচ্ছ করাই হবে তার অগ্রাধিকার।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ আসলাম হোসেন প্রিন্স। এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

উলিপুর প্রতিনিধিঃ উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় আগামীকাল শনিবার (২০ জুন ২০২৬) জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের চারপাশের ...
19/06/2026

উলিপুর প্রতিনিধিঃ উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় আগামীকাল শনিবার (২০ জুন ২০২৬) জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের চারপাশের গাছপালা কাটার কাজ চলবে। এই কারণে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়: উলিপুর পৌরসভা ধামশ্রেণী ও হাতিয়া ধরনীবাড়ি ও তবকপুর গুনাইগাছ ও থেতরাইদলদলিয়া (আংশিক)পান্ডুল (আংশিক)উলিপুর-১ উপকেন্দ্রের সকল ফিডার।
সাময়িক এই অসুবিধার জন্য উলিপুর জোনাল অফিস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে। আপনার এলাকার সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন।
#উলিপুর #বিদ্যুৎবিভ্রাট #কুড়িগ্রাম #পল্লীবিদ্যুৎ

আজ (১৯ জুন ২০২৬, শুক্রবার) দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে...
19/06/2026

আজ (১৯ জুন ২০২৬, শুক্রবার) দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলা, নদী ভাঙন রক্ষা এবং সেচ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও স্থায়িত্ব খতিয়ে দেখতে মন্ত্রীবর্গের এই যৌথ পরিদর্শন। পরিদর্শনের সময় তাঁরা ব্যারেজের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং স্থানীয় কর্মকর্তা ও জনগণের সাথে কথা বলেন।

18/06/2026

দেশের অন্যতম জ্যামের শহর কুড়িগ্রামের উলিপুর।
#কুড়িগ্রাম #উলিপুর #উলিপুর_জ্যাম

উলিপুর প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় জনপ্রতিনিধি! আগামীকাল শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উলিপুরের গুনাইগাছ ...
18/06/2026

উলিপুর প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় জনপ্রতিনিধি! আগামীকাল শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উলিপুরের গুনাইগাছ মোড়স্থ এমপি অফিসে অবস্থান করবেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। আপনার যেকোনো প্রয়োজনীয়তা, পরামর্শ, অভিযোগ কিংবা সরাসরি দেখা করার ইচ্ছা থাকলে নির্দ্বিধায় চলে আসুন। আপনাদের অভাব-অভিযোগ ও মূল্যবান মতামত সরাসরি শুনতেই এমপির এই বিশেষ উদ্যোগ।
#ব্যারিস্টারসালেহী #কুড়িগ্রাম৩ #উলিপুরএমপিঅফিস #জনগণেরজনপ্রতিনিধি #গুনাইগাছমোড়

উলিপুর চৌমুহনী বাজারে আরিফুল স্টোরে গতরাতে পিছনের জানালার শিকল খুলে ৫ কার্টুন বিস্কুট চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ প...
18/06/2026

উলিপুর চৌমুহনী বাজারে আরিফুল স্টোরে গতরাতে পিছনের জানালার শিকল খুলে ৫ কার্টুন বিস্কুট চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
#উলিপুর_চৌমুহনী #দোকানে_চুরি ৃঙ্খলা #অপরাধ_সংবাদ #কুড়িগ্রাম_নিউজ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে নির্মমভাবে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ...
18/06/2026

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে নির্মমভাবে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।

স্থান: ফলিমারী, ভেলাবাড়ী, আদিতমারী, লালমনিরহাট।

তারিখ: ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার।

উলিপুরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৬ তলা ডিসি সুপার মার্কেট দ্রুত বাস্তবায়নের দাবি। #ডিসিসুপারমার্কেট_উলিপুর      #উলিপুরের_...
17/06/2026

উলিপুরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৬ তলা ডিসি সুপার মার্কেট দ্রুত বাস্তবায়নের দাবি।
#ডিসিসুপারমার্কেট_উলিপুর #উলিপুরের_দাবি #ডিসি_মার্কেট_বাস্তবায়ন_চাই

উলিপুর মিনি স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ ও সংস্কার কার্যক্রম শুরুর অগ্রগতি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সাথ...
17/06/2026

উলিপুর মিনি স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ ও সংস্কার কার্যক্রম শুরুর অগ্রগতি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাৎ করেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।

Address

Ulipur Kurigram
Rangpur
5620

Telephone

+8801720394767

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাঙ্গা ঢোল - Vangga Dhol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ভাঙ্গা ঢোল - Vangga Dhol:

Share