তিস্তা নদী রক্ষা কমিটি

তিস্তা নদী রক্ষা কমিটি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তিস্তা নদী রক্ষা কমিটি, Environmental conservation organisation, Rangpur Medical Road, Rangpur.

01/08/2024

গণহারে গ্রেপ্তারে পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়বে: বাপা

প্রথম আলো ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ২১: ৪৭

ফলো করুন



বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষের ঘটনায় গণহারে গ্রেপ্তার ও আটকের ফলে পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

আজ বুধবার বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারকে বুঝতে হবে নিপীড়নের মাধ্যমে প্রকৃত সমাধান ও সমর্থন অর্জন করা যায় না। সেটা করতে হয় জনসপক্ষ, নীতিনিষ্ঠ ও কল্যাণমূলক আচরণ দ্বারা। এ দুঃসময়ে তরুণদের পাশে দাঁড়ানো এবং তরুণেরা যে রাজনৈতিক অবিচারের সম্মুখীন, তার বিরুদ্ধে কথা বলা বাপা নৈতিক দায় ও কর্তব্য বলে মনে করে।

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গঠনমূলক আলোচনার মাধ্যমে নিরসনের পরিবর্তে বলপ্রয়োগ করে মোকাবিলা করতে চাওয়ায় শিক্ষার্থী ও জনগণ ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে আসে এবং এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিবর্ষণের ফলে অনেক শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয় ও অসংখ্য মানুষ আহত হন। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। মেট্রোরেলসহ বহু সরকারি স্থাপনা, ভবন, যানবাহন ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করে। এসব ক্ষয়ক্ষতি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা করেননি, তার বড় প্রমাণ হলো এই আন্দোলনের মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিকটবর্তী মেট্রোরেল স্টেশনসহ কোনো স্থাপনা এবং যানবাহন হামলার শিকার হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার শিক্ষার্থী ও অন্যদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় একদিকে দুঃখপ্রকাশ করছে, অন্যদিকে ‘ব্লক রেইড’ (নির্দিষ্ট এলাকা অবরুদ্ধ করে অভিযান) করে শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার ও আটক করছে। বাপা শঙ্কিত যে এর ফলে পুঞ্জীভূত ক্ষোভ আরও বাড়বে এবং দুই শতাধিক মৃত্যুতে ইতিমধ্যে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, তার উপশম আরও কঠিন হবে।

বিবৃতিতে দেশে শান্তি, ন্যায়বিচার ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য চার দফা দাবি জানানো হয়েছে।

04/07/2024

প্রধানমন্ত্রীর ভারত সফরে যৌথ সংবাদ সন্মেলনে মোদিজীর ঘোষনায়
তিস্তা মহাপরিকল্পনা নামক তামাশার মৃত্যু ঘটেছে ।

এবার আসছে নতুন তামাশা যার নাম "তিস্তা প্রকল্প" ।

28/06/2024
23/06/2024

এক শ্রেণীর লোক চীনের অর্থায়নে ও কারিগরি সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেশ সোচ্চার । তারা এটাও জানেন তাদের সরকার ভারতের অনুগত ।ভারত যে চীনের উপস্থিতি চায় না ।সেটাও জানেন । তবুও চেঁচাবেই ।

23/06/2024

ভারত মনে করে, বাংলাদেশ থেকে শিলিগুড়ি করিডরে নজর রাখবে চীন ? চীনকে ঠেকাতে তিস্তার জন্য দল পাঠাবে ভারত ।

তিস্তা পানি চুক্তির কথা নেই । সবই লবড়ঙ্গ ।

তলব করে জানিয়ে দিল ভারত ।

চীনের অর্থায়ানে ও কারিগরি সহায়তায় কথিত তিস্তা মহা পরিপরিকল্পনা কতদুর ?

13/06/2024

তিস্তা নদীর ভারতের সিকিম অংশে ভয়াবহ বন্যা পরিস্থিতি । এর প্রভাব বাংলাদেশ অংশে আজ মধ্য রাতে পরতে পাড়ে । ভিডিও ধারন ঃ বিকাল ৩.৫০ টায়

26/05/2024

যৌথ নদী কমিশন নামে একটা কমিশন আছে ।

কেউ কি জানেন উক্ত কমিশনের সদস্য কারা ?

https://www.prothomalo.com/opinion/column/78ntrvc7d6
17/05/2024

https://www.prothomalo.com/opinion/column/78ntrvc7d6

অবস্থাদৃষ্টে এমনটা প্রতীয়মান হচ্ছে, তিস্তাবিষয়ক চীনা প্রকল্প থেকে বাংলাদেশকে বিরত করাই সচিবের সফরের অন্যতম উদ্...

17/05/2024

বিশ্লেষণ

তিস্তা প্রকল্প: চীন–ভারত ছাড়া কি বাংলাদেশের বিকল্প নেই

তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি ভারতের পক্ষ থেকেও একই রকম একটি প্রস্তাব দেওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে। তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবে কী আছে? এতে কি তিস্তা নদীর সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান হবে? বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের আসলে কী করা উচিত? এ লেখায় সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন নজরুল ইসলাম।

লেখা:

নজরুল ইসলাম

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১০: ২০

ফলো করুন



সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের দুই দিনব্যাপী বাংলাদেশ সফরকালে আবার তিস্তা প্রসঙ্গ আলোচনায় এসেছে। তাঁর সফরের আগে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তিস্তা নিয়ে চীনের প্রকল্প ভারতের জন্য উদ্বেগের। কারণ, এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলোর কাছাকাছি। এই প্রকল্পের পটভূমি ব্যাখ্যা করতে আরও লক্ষ করা হয় যে ভারত তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে; যা নদী-সম্পর্কিত কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে ঢাকার অধৈর্য বাড়িয়ে দিয়েছে। (যুগান্তর, ৮ মে ২০২৪)

অবস্থাদৃষ্টে এমনটা প্রতীয়মান হচ্ছে, তিস্তাবিষয়ক চীনা প্রকল্প থেকে বাংলাদেশকে বিরত করাই সচিবের সফরের অন্যতম উদ্দেশ্য ছিল। বস্তুত সফরকালে ভারতের সচিব ভারত কর্তৃক তিস্তা প্রকল্পের অর্থায়নের প্রস্তাব করেছেন। একে বলা যেতে পারে ‘চীনকে বাদ দিয়ে চীনা পরিকল্পনা বাস্তবায়নের’ প্রস্তাব।

তিস্তা বিষয়ে ‘পাওয়ার-চায়না’ কর্তৃক প্রণীত একটি পরিকল্পনার কথা ২০১৬ সাল থেকে শোনা যাচ্ছিল। সে বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের আগে ‘পাওয়ার-চায়না’ বাংলাদেশের সব বৃহৎ নদ-নদীকে অন্তর্ভুক্ত করে ‘নদ-নদীর স্থায়িত্বশীল ব্যবস্থাপনা কর্মসূচি’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।

সূচনায় এই কর্মসূচি যমুনা নদীকে কেন্দ্র করে হওয়ার কথা ছিল। কিন্তু পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুরোধক্রমে এতে তিস্তা নদীকেও অন্তর্ভুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ‘পাওয়ার-চায়না’ প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের ‘তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ প্রণয়ন করে।

প্রথম থেকেই এই প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার কড়া ‘গোপনীয়তার নীতি’ গ্রহণ করেছে বলে প্রতীয়মান হয়। জনগণের প্রতিনিধি হিসেবে সরকার এ ধরনে

27/04/2024

লেখা টি বেশ বড় দেশের আবহাওয়ায় ঘটেছে ,আহমদ ছফা সেটাই ২ যুগ আগে বলেছেন ।
লেখাটি বড় হলেও কষ্ঠ করে সময় বের করে পড়ার অনুরোধ রইল

ফারাক্কা ষড়যন্ত্রের নানান মাত্রা
- আহমদ ছফা
- আহমদ ছফা রচনাবলী ২
পৃষ্ঠা ২৩৫- ২৪০
প্রকাশ কাল: সাপ্তাহিক রোববার, এপ্রিল ১৯৯৫.

মহাভারতের একটি প্রসঙ্গ নিয়ে আমার কথা শুরু করি। একবার যুধিষ্ঠিরকে ধর্ম রুপী বক জিজ্ঞেস করেছিলেন, জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি?
যুধিষ্ঠির জবাবে বলেছিলেন, সব মানুষ মরবে অথচ একথাটি সে ভুলে থাকে। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। যখনই ফারাক্কার কথা টা মনে জাগে, এ গল্পটির কথা মনে আসে।
আমাদের কারো জানতে বাকি নেই, ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের অর্ধেক এলাকা কারবালার মতো ধু ধু মরুভূমিতে পরিনত করেছে। আমেরিকা দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে আনবিক বোমা নিক্ষেপ করে যে ধ্বংসলীলার সৃষ্টি করেছিল, মানুষ মানুষের এতটা সর্বনাশ করতে পারে ইতোপূর্বের ইতিহাসে তার কোন নজির নেই। বিশ্ববিবেক যুক্তরাষ্ট্রকে এই অপরাধের জন্য ধিক্কার জানিয়েছিল এবং এখনো ধিক্কার জানায়।
হিরোশিমা - নাগাসাকিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, আমাদের বাংলাদেশে প্রতিবছর সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতি বছর একেকটি হিরোশিমা, একেকটি নাগাসাকি জন্ম নিচ্ছে। অথচ এখানে তার কোন প্রতিক্রিয়া নেই। ফারাক্কার ভয়াবহতা সম্পর্কে আমাদের জনগণের যে সচেতনতা থাকা উচিৎ ছিল তার শতাংশের একাংশও নেই। ফারাক্কাকে সবগুলো রাজনৈতিক দল মিলে একটা প্রধান জাতীয় সংকট হিসেবে সনাক্ত করতে পারে নি। এটা জাতীয় জীবনের এক বিরাট ব্যর্থতা। বর্তমানে ফারাক্কা সম্পর্কে যে যাই - ই বলুক, সংকট মোকাবেলার সংগে তার সম্পর্ক অত্যন্ত ক্ষীণ, একথা স্বীকার করতেই হবে। বেগম জিয়াকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার সরকার ফারাক্কা সমস্যার সমাধানে কি কি বাস্তব কর্মপন্থা গ্রহণ করেছে _ জবাবে বেগম জিয়া কি বলবেন অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়। তিনি বলবেন আমরা প্রশ্নটি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করেছি। পৃথিবীর মানুষ জেনেছে ভারত আমাদের পানি দিচ্ছে না। আমাদের কর্তব্য আমরা করেছি। খুব সম্ভবত আগামী নির্বাচনে বেগম জিয়ার দল তার সাফল্যের দৃষ্টান্ত হিসেবে আন্তর্জাতিক ফোরামে ফারাক্কার প্রশ্ন উত্থাপনের বিষয়টি তুলে ধরে জনগণের কাছে আবেদন রাখবেন _
আমরা ফারাক্কার জন্য লড়ছি। সুতরাং আমাদের ভোট দিন। এ ধরনের কৌশল ব্যবহার করে ভারত বিরোধিতা উস্কে দিয়ে নির্বা

শ্রদ্ধেয় হৈতিষী ,সালাম জানিয়েন । আমি গত তিন দিন থেকে সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি । মধ্যবিত্ত শ্রেনীর মানুষ হওয়া...
23/04/2024

শ্রদ্ধেয় হৈতিষী ,
সালাম জানিয়েন । আমি গত তিন দিন থেকে সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছি । মধ্যবিত্ত শ্রেনীর মানুষ হওয়া স্বভাবতঃ যোগাযোগের প্রয়োজনে রিক্সা ও পাবলিক পরিবহন ব্যবহার করতে হয় / হচ্ছে ।
আমি গভীর ভাবে প্রত্যক্ষ ও অনুভব করছি । প্রচন্ড তাপদাহে রিক্সা চালকদের কষ্ঠকর ছটপটনি । যা দেখে মতবিনিময় করি আবহাওয়া ও জলবায়ু বিদ ড, কামরুজ্জানের সাথে । তিনি জানান এবছর সম্ভাব্য তাপমাত্রা ৫২° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে । এবং মরু অঞ্চলের ন্যায় সুর্যের তাপে মুখমন্ডল ,গাঁ পুড়ে যেতে পারে । বৃষ্টি হলে ও বৃষ্টি পরে তাপদাহ বেশি লক্ষনীয় হবে ।

এমন সম্ভাব্য ভয়াবহ তাপদাহ থেকে রিক্সা চালকদের কিছুটা স্বস্তি দিতে "মাথাল" খুবই উপযোগি ও পরিবেশ বান্ধব । যা আদিকাল থেকে আমাদের দেশের কৃষকরা তাপদাহ থেকে নিজেকে রক্ষা কৃষিকাজ করে থাকেন।

আমি বিনীত অনুরোধ রাখতে চাই । আপনি আপনার মহল্লার ১০০ জন রিক্সা চালকর প্রত্যেকে একটি মাথার উপহার দিন ।

ধন্যবান্তে -
ফরিদুল ইসলাম ফরিদ
সভাপতি,
তিস্তা নদী রক্ষা কমিটি

যুগ্ম সম্পাদক ,
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)
01712168039
faridislam5272@gmail,com

Address

Rangpur Medical Road
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when তিস্তা নদী রক্ষা কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to তিস্তা নদী রক্ষা কমিটি:

Share