20/03/2026
৬৯ টি পরিবারের মাঝে আলোর বাহনের ঈদ উপহার প্রদান
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহন এর উদ্যোগে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে “ঈদ উপহার প্রদান কর্মসূচি–২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৯ ও ২০ মার্চ শহীদবাগের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন।
আলোর বাহনের সভাপতি আসাদ হোসেন জানান, সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ জানান, এবার মোট ৬৯টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ছিল ভালোমানের সেমাই ৭০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম এবং পরিমাণমতো কিসমিস।
সংক্ষিপ্ত সময়ে এ কর্মসূচি সফল করতে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা ও অংশগ্রহন করার জন্য আলোর বাহনের পক্ষ হতে সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আকরাম হোসেন, সুজন আব্দুল্লাহ; সহ-সভাপতি এম এ মানিক পাটওয়ারী; প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ; যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বিপ্লব; অফিস সম্পাদক আব্দুল্লাহীল কাফি শামীম; প্রচার সম্পাদক সৈয়দ মাহদী আল হাসান; ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম; সহ-সম্পাদক ফয়সাল আহমেদ বাবু প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ইয়ামিন মওলা, রুবেল মিয়া, ইয়াছিন হাসান, ইব্রাহিম খলিল; সদস্য লাবু, মেহেদি, মারুফ, সাজু, রুবেলসহ আলোর বাহনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আলোর বাহন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর “আলোকিত তারুণ্য, আলোকিত সমাজ” স্লোগানে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিত বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।