15/04/2026
আলোর কাফেলা ব্লাড ডোনেশন-সংগঠন (A.K.B.D.S)
আলহামদুলিল্লাহ ❤️
বারোশো (১৩০০) ব্যাগ রক্তদান সম্পন্ন — এটি কোনো একদিনের অর্জন নয়।
দেড় বছর প্লাস সময়ের নিরলস প্রচেষ্টা, শত শত স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রম এবং অসংখ্য রক্তদাতার নিঃস্বার্থ ভালোবাসায় সম্ভব হয়েছে এই মাইলফলক।
ঝড়–বৃষ্টি, রাতদিনের দৌড়ঝাঁপ, নানান বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আমাদের এই পথচলা।
হাসপাতালের করিডোরে এমনও অনেক রাত কেটেছে, যেখানে প্রায় ফজরের আজান পর্যন্ত থাকতে হয়েছে।
গভীর রাতে জরুরি ফোন, দূরের হাসপাতালে ছুটে যাওয়া, উদ্বিগ্ন পরিবারের পাশে দাঁড়ানো—এসবই আমাদের দায়িত্ব হয়ে গেছে।
কিন্তু জানেন কি আমাদের সবচেয়ে বড় প্রেরণা কী?
সিজারের পর যখন নতুন জন্ম নেওয়া শিশুর মুখ দেখি,
মায়ের কোল ভরা হাসি দেখি—
তখন শত কষ্ট, ক্লান্তি, অভিমান সব ভুলে যাই।
মনে হয়, এই দৌড়ঝাঁপ সার্থক।
ক্যান্সারের অপারেশনের পর যখন একজন রোগী বেঁচে যায়,
রক্তের প্রয়োজনে রক্ত দিয়ে যখন তার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে,
পরিবারের চোখে কৃতজ্ঞতার অশ্রু দেখি—
তখন মনটা সত্যিই জুড়িয়ে যায়।
তাদের দোয়া, তাদের ভালোবাসাই আমাদের আসল প্রাপ্তি।
এই অনুভূতির সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা হয় না।
এই ১৩০০ ব্যাগ রক্ত শুধু একটি সংখ্যা নয়—
এটি ১৩০০টি পরিবারের স্বস্তির নিঃশ্বাস,
১৩০০টি মায়ের দোয়া,
১৩০০টি জীবনের নতুন সূচনা।
আমরা বিশ্বাস করি—
রক্তদান শুধু দান নয়, এটি মানবতার প্রতি অঙ্গীকার।
এটি শুধু সাহায্য নয়, এটি একটি ইবাদত।
👉 আপনি হয়তো ভাবছেন, “আমি একা কী করতে পারি?”
মনে রাখবেন, একজন রক্তদাতা মানে একটি জীবন বাঁচানোর সম্ভাবনা।
আপনার একটি সিদ্ধান্তই হতে পারে কারও নতুন সকাল।
আসুন—
নিজের জন্মদিনে, প্রিয়জনের স্মরণে, অথবা শুধুই মানবতার টানে
রক্তদানের অঙ্গীকার করি।
স্বেচ্ছাসেবী হিসেবে সময় দিই, অন্তত একটি প্রাণ বাঁচানোর অংশীদার হই।
ইনশাআল্লাহ,
যতদিন মানুষের প্রয়োজন থাকবে,
ততদিন মানবতার এই আলোর কাফেলা থামবে না।
🌿 আপনিও যুক্ত হোন—
মানবতার পাশে দাঁড়ান, জীবনের অংশীদার হন। ❤️