25/05/2026
🏠 BRUDC Presents, ❝শেকড়ের টানে বাড়ি ফেরার গল্প❞ ভিডিও মেকিং কনটেস্ট 🎬
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে প্রিয়জনদের কাছে ফিরে যাওয়া। শত ব্যস্ততা, জ্যাম কিংবা ঝক্কি-ঝামেলা পেরিয়ে যখন আমরা চেনা পথের দিকে রওনা হই, তখন মনের ভেতর এক অদ্ভুত ভালোলাগা কাজ করে।
আপনার সেই চিরচেনা পথ, বাড়ি ফেরার চিরন্তন আনন্দ, আর শেকড়ের টানে ছুটে চলার গল্পটা কেমন ছিল?
এই ঈদে আপনার বাড়ি ফেরার অসাধারণ সেই অনুভূতি, মজার কোনো অভিজ্ঞতা কিংবা আবেগঘন মুহূর্তটি শেয়ার করুন আমাদের সাথে! মাত্র ২ থেকে ৩ মিনিটের একটি ভিডিও বানিয়ে অংশ নিন আমাদের বিশেষ প্রতিযোগিতায়।
📌 প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়মাবলী:
অংশগ্রহণ করতে পারবে।
- বিষয়: ঈদে বাড়ি ফেরার যেকোনো আবেগ, স্মৃতি, আনন্দ বা রোমাঞ্চকর অভিজ্ঞতা।
- ভিডিওর সময়সীমা: ২ থেকে ৩ মিনিট।
- কীভাবে জমা দেবেন: আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠান, ইমেইল সহ ভিডিও টি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।
- হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৫২১৭৫৯০৫২
- শেষ সময়: ভিডিও পাঠানোর শেষ সময় ঈদের দিন পর্যন্ত।
- ফলাফল মার্কিং: ভিডিও এর রিয়েক্ট, কমেন্ট, শেয়ার এর উপর ৩০% মার্ক থাকবে।
- যেকোনো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
🎁 সেরা ৫ গল্প ও চমৎকার ভিডিও নির্মাতাদের জন্য থাকছে পুরস্কার এবং সার্টিফিকেট! বাকিদের জন্য থাকছে অনলাইন সার্টিফিকেট!
আপনার ভেতরের গল্পকারকে জাগিয়ে তুলুন। ক্যামেরা অন করুন, আর আমাদের শোনান আপনার মনের গভীরে থাকা সেই চেনা গল্পটি।
#শেকড়েরটানে #বাড়িফেরারগল্প