Nature and Humanity Fighters of Bangladesh - BNHF Organization

Nature and Humanity Fighters of Bangladesh - BNHF Organization মানুষ হয়ে মানুষের পাশে দাড়াই ,🚸
পরিবেশ রক্ষায় সচেতন হই।🌳🎋

মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) সম্পর্কে সঠিক তথ্য:মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) হলো একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ২০০১ সালে...
03/01/2025

মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) সম্পর্কে সঠিক তথ্য:
মানব মেটাপনিউমোভাইরাস (HMPV) হলো একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ২০০১ সালে আবিষ্কৃত হয়। এটি প্যারামিক্সোভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত। HMPV প্রধানত শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তিদের মধ্যে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি ঠান্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া সৃষ্টি করতে পারে।

HMPV সংক্রমণ কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ?

*শিশুরা (বিশেষত ৫ বছরের নিচে)।

*বয়স্ক ব্যক্তি।

*দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তি।

*যাদের শ্বাসযন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে।

————————————————————————
HMPV একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস এবং বিশ্বব্যাপী এটি প্রতি বছর অনেক দেশে দেখা যায়। যদিও বাংলাদেশে এর প্রকৃত প্রাদুর্ভাবের নির্দিষ্ট তথ্য সীমিত, এটি এমন একটি ভাইরাস যা ঘনবসতিপূর্ণ এলাকায় সহজেই ছড়াতে পারে। বিশেষত যেখানে স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হয় না, সেখানে এটি ছড়ানোর ঝুঁকি বেশি।
————————————————————————
HMPV থেকে বাঁচার জন্য করণীয়:

1. স্বাস্থ্যবিধি মেনে চলুন:

নিয়মিত সাবান এবং পানিতে হাত ধোয়া।

চোখ, নাক ও মুখ স্পর্শ করা এড়ানো।

2. সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন:

যদি কেউ কাশি বা ঠান্ডায় ভুগে থাকেন, তার কাছাকাছি যাওয়া এড়িয়ে চলুন।

আক্রান্ত হলে জনবহুল এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।

3. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:

ব্যবহার্য জিনিসপত্র (যেমন টেবিল, দরজার হাতল) জীবাণুমুক্ত করুন।

মুখ ঢেকে হাঁচি ও কাশি দিন।

4. ইমিউন সিস্টেম শক্তিশালী করুন:

পুষ্টিকর খাবার খান।

পর্যাপ্ত পানি পান করুন।

ঘুম এবং বিশ্রাম নিশ্চিত করুন।

5. ডাক্তারি পরামর্শ নিন:

যদি জ্বর, শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

চিকিৎসা:
HMPV-এর জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা (যেমন জ্বর নিয়ন্ত্রণ, পর্যাপ্ত তরল পান করা) দেওয়া হয়।

বিশেষ দিক:
HMPV একটি ঋতুভিত্তিক ভাইরাস, যা সাধারণত শীতের শেষ এবং বসন্তের শুরুর দিকে বেশি দেখা যায়। তাই এই সময়ে সতর্কতা বেশি প্রয়োজন।

সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে HMPV থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।

*জনস্বার্থে-BNHF Organisation 🖤

23/08/2024

আসসালামু আলাইকুম।
নোয়াখালীর,ফেনি, কুমিল্লা বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় মানুষ রান্না করতে পারতেছে না পানিবন্দি হয়ে যাওয়ার কারনে।
আমরা পানিবন্দি মানুষকে ত্রান সামগ্রী বিতরণ এবং রান্না করা খাবার পরিবেষণ করার জন্য চিন্তা ভাবনা করতেছি।
আমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন। অনুগ্রহ করে অনুদান দিয়ে তাদের সাহায্য করুন।

বিকাশ: 01814669898
নগদ :01309607603
(আমাদের টাকা পাঠানোর সহায়ক মাধ্যম- আস সূন্নাহ ফাউন্ডেশন)
কতৃপক্ষ-BNHF Organisation 🖤
*মানুষ হয়ে মানুষের পাশে দাড়াই
*পরিবেশ রক্ষায় সচেতন

আজ নিজেকে অনেক লজ্জিত লাগছে এমন একটি  দেশের নাগরিক হিসেবে, নিজেকে লজ্জিত লাগছে এমন একটি দেশে জন্মগ্রহণ করে। এটা কি সেই দ...
16/07/2024

আজ নিজেকে অনেক লজ্জিত লাগছে এমন একটি দেশের নাগরিক হিসেবে, নিজেকে লজ্জিত লাগছে এমন একটি দেশে জন্মগ্রহণ করে। এটা কি সেই দেশ যাকে সাধিন করার জন্য লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন দিয়েছিলো। যদি এই দেশ সেদিন স্বাধীন হয়ে থাকে তাহলে কোথায় গেলো সেই স্বাধীনতা, কোথায় গেলো সেই গনতন্ত্র। এই দেশে আজ আবার শুরু হয়েছে ১৭৫৭,১৯৪৭,১৯৫২,১৯৭১ এর সকল নির্যাতন , কিছু কিছু ব্যাক্তি এখন প্রকাশ্যে দেশটিকে নিজের বাবার সম্পত্তি মনে করছে। তারা হয়তো ভুলেই গেছে যে এটি একটি গনতান্ত্রিক দেশ, তা নাহলে তো আর- যারা মানুষকে বাঁচানোর শপথ নিয়েছে তারা আর সাধারণ মানুষ কে মারতো না , যারা বলে আমরা নারী অধিকার রক্ষা করি তারা প্রকাশে পশুর মত নারীদের শরিরে আঘাত করত না, যারা সাধানর মানুষের সেবা করার জন্য ক্ষমতার চেয়ারে বসে সেই তারাই সাধারণ মানুষকে লুট করে ক্ষেত না।
যারা ছাত্রলীগ নামের সম্মানীত জায়গা তার সঠিক সম্মান দিতে পারছেন না তারা দয়া করে সেই জায়গায় যাবেন না । পারলে নিজেদের ভাই ছাত্রদের পাশে দারিয়ে নিজেদের অধিকার আদায়ে এক হয়ে আন্দলন করে যান এতে হয়ত আপনার কোনো উপকার হবে না তবে আপনার সন্তান কোনো ধরনের বৈষম্য ছাড়া এই দেশে বাস করতে পারবে, তার ভবিষ্যৎ টা সহজ হয়ে যাবে। ছাত্ররা এক হলে সারা বিশ্ব জয় করতে পারে।

আসসালামু আলাইকুম আমাদের সংগঠন "প্রকৃতি মানবতার যোদ্ধা বাংলাদেশ" এর পক্ষ থেকে জানাই সকলকে সালাম ও শুভেচ্ছা। আপনারা সকলে জ...
20/05/2024

আসসালামু আলাইকুম
আমাদের সংগঠন "প্রকৃতি মানবতার যোদ্ধা বাংলাদেশ" এর পক্ষ থেকে জানাই সকলকে সালাম ও শুভেচ্ছা। আপনারা সকলে জেনে খুশি হবেন যে, আমরা আমাদের সংগঠন নিয়ে অনেক দূরে নিয়ে যেতে এবং আমাদের সংগঠনকে আরো অনেক বড় করতে আমরা আপনাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছি এবং সেই সাথে আমরা আপনাদের একটি অনলাইন ফরম দিচ্ছি যার মাধ্যমে আপনি কোনরকম ঝামেলা ছাড়াই আমাদের সংগঠনের সদস্যতা লাভ করতে পারবেন এবং আপনারা আমাদের সংগঠনের পরিবারের একটি অংশ হিসেবে পরিচিতি পাবেন। আমাদের সংগঠনের সকল সদস্যরা মানবতা এবং প্রকৃতির জন্য যুদ্ধ করে এবং তারা আমাদের দেশ ও সমাজকে অনেকে ভালোবাসে।
তাই আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে যান।
website link: https://sites.google.com/view/bnhforganization/home
Form:https://forms.gle/3VEirgFsfLW37Aqz5

আলহামদুলিল্লাহ।  গতকাল শুক্রবার বিকাল 5 টায় মেলার মাঠে আমাদের সংগঠনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।  উক্ত আলোচনা সভায়...
04/05/2024

আলহামদুলিল্লাহ। গতকাল শুক্রবার বিকাল 5 টায় মেলার মাঠে আমাদের সংগঠনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত আলোচনা সভায় সকল সদস্যদের উপস্তিতিতে এবং তাদের মতের উপর ভিত্তি করে একটি অস্থায়ী কমিটির ঘোষণা করা হয়। এখন থেকে উক্ত কমিটি আমাদের সংগঠনের সকল কাজ সম্পাদনায় সহযোগিতা করবেন।
আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা আমাদের সংগঠনের কাজকে আরো অনেক দৃঢ়ভাবে করতে পারি।
আমরা সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।🖤
কতৃপক্ষ-BNHF Organisation 🖤
*মানুষ হয়ে মানুষের পাশে দাড়াই
*পরিবেশ রক্ষায় সচেতন হই🗣️

02/05/2024

এই প্রচন্ড গরমে কর্মজীবী ও সাধারণ মানুষদের তৃষ্ণা মেটাতে সামান্য একটু প্রচেষ্টা। এগিয়ে যাওয়ার পথে হাঁটছে বি এন এইচ এফ সংগঠন।

তীব্র গরমে, প্রখর রোদে  বদরগঞ্জ মিতা সিনেমা হলের সামনে "প্রকৃতি ও মানবতার যোদ্ধা বাংলাদেশ" এর পক্ষ থেকে জনসাধারণের মাঝে ...
02/05/2024

তীব্র গরমে, প্রখর রোদে বদরগঞ্জ মিতা সিনেমা হলের সামনে "প্রকৃতি ও মানবতার যোদ্ধা বাংলাদেশ" এর পক্ষ থেকে জনসাধারণের মাঝে ' পানির বোতল এনং স্যালাইন ' বিতরণ করা হয়......
এই প্রখর রোদে এগুলো খেয়ে স্বস্থির নিঃশ্বাস ফেলছেন উপচে পরা জনগণ।
আমাদের সকল কর্মী এবং যারা এই ভাল কাজের জন্য অর্থ ব্যয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

27/04/2024

আসসালামু আলাইকুম।
আমাদের সাংগঠনিক প্রতিষ্ঠানের নাম প্রকৃতি ও মানবতার যোদ্ধা ( বি এন এইচ এফ)। আমাদের পথ চলা শুরু হয় 2022 সালে। তখন আমরা কয়েকজন বন্ধু মিলে নির্ধারন করি যে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করব। কথা মতো আমরা সেটাই করি এবং আমরা উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করি। শুরুতে আমাদের অনেক আগ্রহ ছিল এইটা নিয়ে যে আমরাও কিছু করতে পারব এবং আমরাও মানুষের সাহায্য করে তাদের পাশে দাড়াতে পারব। কিছু দিন পর্যন্ত সব ঠিক চল্লেও আমাদের পরীক্ষা এবং পড়া লেখার চাপের কারনে আমরা সমসাময়িক ভাবে এটি কিছু দিনের জন্য বন্ধ রাখি।
আজকে অর্থাৎ 2024 সালের 27 এপ্রিল আমরা নির্ধারন করি যে আমরা আমাদের উক্ত সংগঠন এর কাজ পুনরায় শুরু করব।
এখন আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে যতদুর পারি সকলকে সাহায্য এবং সহযোগিতা করব।

Address

Badarganj
Rangpur

Telephone

+8801798490600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature and Humanity Fighters of Bangladesh - BNHF Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nature and Humanity Fighters of Bangladesh - BNHF Organization:

Share