01/10/2026
🩸 মানবতার সেবায় রক্তদান, জীবন বাঁচানোর এক মহৎ উদ্যোগ। রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশন (RJF)-এর সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ কাউন্সিল এর সাধারণ সম্পাদকঃ জনাব, আহসান আহমেদ রাহিদ আজ ১৪ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।
তাঁর এই মহৎ উদ্যোগ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে। নিয়মিত রক্তদানের মাধ্যমে তিনি মানবতার প্রতি দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার সেবায়!
RJF — Education • Humanity • Unity