23/05/2026
Recognition like this is always a reflection of collective effort and shared vision. 🤍
Proud to see Hult Prize at RMSTU acknowledged among the Top 25% Best Programs in Central & South Asia. 🌍🏆
দক্ষিণ ও মধ্য এশিয়ায় টপ ২৫% বেস্ট প্রোগ্রামের স্বীকৃতি অর্জন করলো Hult Prize at RMSTU
বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম Hult Prize–এর ২০২৫–২৬ কমিউনিটি অ্যাওয়ার্ডসে Hult Prize at RMSTU স্থান করে নিয়েছে Central & South Asia Region-এর Top 25% Best Programs–এর মধ্যে।
গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে Hult Prize Foundation আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতির ফলাফল প্রকাশ করে। এর আগে, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে Rangamati Science and Technology University-তে সফলভাবে অনুষ্ঠিত হয় Hult Prize at RMSTU–এর অন-ক্যাম্পাস প্রোগ্রাম।
বিশ্বের ১৩০টিরও বেশি দেশের হাজারো বিশ্ববিদ্যালয়ে পরিচালিত Hult Prize কার্যক্রমের মধ্যে RMSTU’র এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবময় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
Hult Prize Foundation জানায়, সামাজিক উদ্ভাবন, তরুণ নেতৃত্ব বিকাশ এবং উদ্যোক্তা মনোভাব তৈরিতে Hult Prize at RMSTU–এর কার্যকর আয়োজন, শিক্ষার্থী সম্পৃক্ততা এবং ইতিবাচক প্রভাবের ভিত্তিতেই এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।
Hult Prize at RMSTU–এর ক্যাম্পাস ডিরেক্টর মোঃ ইলিয়াস–এর নেতৃত্বে অর্গানাইজিং টিম, পার্টিসিপ্যান্টস, ভলান্টিয়ার এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রম এ অর্জনকে সম্ভব করেছে।
এছাড়াও, Hult prize at RMSTU এর সম্মানিত উপদেষ্টা টিএমএইচ বিভাগের প্রভাষক ফাহিম হোসেন–এর মূল্যবান দিকনির্দেশনা, সহযোগিতা ও মেন্টরশিপ পুরো আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে এবং শিক্ষার্থীদের জন্য উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক প্রভাব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, Hult Prize বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা বৈশ্বিক সমস্যার টেকসই ও বাস্তবসম্মত সমাধান নিয়ে কাজ করে থাকে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে নির্বাচিত উদ্যোগগুলো আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
এই অর্জনের মাধ্যমে Rangamati Science and Technology University আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা, নেতৃত্বগুণ এবং সামাজিক প্রভাব তৈরির সম্ভাবনার একটি শক্ত অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে।