18/07/2026
আজ স্বপ্নচূড়া সামাজিক সংগঠন-এর পক্ষ থেকে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যার পানিতে যখন মানুষের ঘরবাড়ি, স্বপ্ন আর জীবিকার পথ ভেসে যায়, তখন তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা আমাদের সবার দায়িত্ব।
আজ যেসব অসহায় পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিতে পেরেছি, তাদের দোয়া ও হাসিমুখই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই মানবিক উদ্যোগে যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।