07/12/2025
সম্মানিত অভিভাবক প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম / নমস্কার / আদাব,
বিনীতভাবে জানানো যাচ্ছে যে, মানবতার তারুণ্য সংগঠন সবসময় সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। সেই প্রয়াসের অংশ হিসেবে আমরা শুরু করেছি “মানবতার বই কর্নার” উদ্যোগ।
আপনাদের বার্ষিক পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এখন ২০২৫ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুরাতন পাঠ্যবইগুলো মানবতার তারুণ্যের “মানবতার বই কর্নার”-এ জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে যেসব শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে, তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন (জমা থাকলে তবে)।
আমাদের এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা সবাই মিলে সমাজে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আসুন, সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে আমরা গরিব ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, তাদের শিক্ষার পথকে সহজ ও আলোকিত করি।
শিক্ষা-বান্ধব সমাজ গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
বিঃদ্রঃ আমাদের মাধ্যমে দেওয়া সম্ভব না হলেও, আপনারা চাইলে নিজ নিজ জায়গা থেকে আপনার আশে পাশের অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেন।
যোগাযোগঃ
01622-281030
01619-539684
শুভেচ্ছান্তে
মানবতার তারুণ্য
তারুন্যের শক্তি - মানবতার পথে।