15/06/2026
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি আয়োজিত মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন Youth Volunteer Foundation এর প্রতিষ্ঠাতা ও পরিচালক Md Mostofa Kamal Raju এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে "শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগই পারে শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।