Uddom Jubo Foundation

Uddom Jubo Foundation Uddom Jubo Foundation is a Non-profit voluntary & social organisation. The Uddom Jubo Foundation focuses on humanity and youth development.
(1)

The Uddom always work for helpless and distressed people. Email: [email protected] ☞Click Uddom Foundation constitution:
https://www.facebook.com/102486084941745/posts/132142088642811/


উদ্যম ফাউন্ডেশন (Uf) একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

‘‘একতায় শক্তি একতায় বল,
মোরা সদা জাগ্রত এক নবীন দল’’
এই স্লোগান নিয়ে Uf সংগঠন যেকোন প্রয়োজনে সমাজের সকল স্তরের মানুষের পাশে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞা। আমরা হিংসা-বিদ্বেষ চাই না। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সুন্দর সমাজ।

"Uddom Help Humanity” Organisations সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে একসাথে কাজ করা শুরু করে।

➤আমরা কাজ করি পথশিশুদের জন্য,
➤অসহায় দূঃখ মানুষদের জন্য,
➤গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য,
➤বন্যা কবলিত মানুষদের জন্য,
➤অসহায় শীতার্ত মানুষদের জন্য,
➤এবং যেকোন রোগীর রক্তের প্রয়োজনে আমরা কাজ করে থাকি।

☞রক্তের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন-
সেক্ষেত্রে কিছু জিনিস জানা আবশ্যক,
১) রোগীর সমস্যা
২) কোন হাসপাতালে ভর্তি আছে
৩) ওয়ার্ড নং
৪) বেড নং
৫) রক্তের গ্রুপ
৬) কত ব্যাগ রক্ত লাগবে

☞আপনি যদি আমাদের প্রয়াসে আপনার মূল্যবান সহায়তা দিতে চান তাহলে আপনার (রক্তের গ্রুপ+স্থান+ফোন নাম্বার) group / page এ পোস্ট দিন অথবা সরাসরি ইনবক্স করুন। আপনার তথ্যের নিরাপত্তা আমাদের অঙ্গিকার।

#ধন্যবাদ

➤Uddom Foundation (UF) is a voluntary and social organization. "Strength in unity, speak in unity,
We is a young team that is always awake. "

With this slogan UF organization is committed to stand by people from all walks of life in any need. We do not want hatred. Our goal and purpose is beautiful society. "Uddom Help Humanity" organizations started working together thinking of the helpless and disadvantaged people of the society.

➤We work for street children,
➤For helpless grief,
➤For poor and meritorious students,
➤For flood victims,
➤For helpless cold people,
➤And we work on the blood needs of any patient. Contact us if you need blood-
Here are some things to know,
1) The patient's problem
2) There is no hospital admission
3) Ward no
4) Bed no
5) Blood group
6) How many bags of blood will be needed

If you want to give your valuable support in our endeavor, then post on your (blood group + location + phone number) group / page or inbox directly. The security of your information is our pledge.

13/08/2026

উদ্যম যুব ফাউন্ডেশন মানবিক কাজে যেকোনো উদ্যোগ নিলে মাননীয় এমপি দীপেন দেওয়ান স্যার সহযোগিতা করবেন।

উদ্যম যুব ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাননীয় এমপি স্যার এই বক্তব্য প্রদান করেন।

11/08/2026

আজ ১১ আগস্ট ২০২৬ তারিখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি আয়োজিত

“টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক কর্মশালায় শিক্ষা (Education) নিয়ে সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন করেন উদ্যম যুব ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি বাবু নবাশীষ চাকমা এবং সাথে BMSC এর সদস্য মেমাচিং মারমা।

টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালায় উদ্যম যুব ফাউন্ডেশন।আজ ১১ আগস্ট ২০২৬ তারিখে ট্রান্সপারেন্সি ইন্টারন্...
11/08/2026

টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালায় উদ্যম যুব ফাউন্ডেশন।

আজ ১১ আগস্ট ২০২৬ তারিখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত...
“টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক কর্মশালায় উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত সভাপতি নবাশীষ চাকমা এবং প্রতিষ্ঠাতা হিরণ ময় চাকমা অংশগ্রহণ করেছে।

কর্মশালায় তরুণদের নেতৃত্বে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিবিরোধী সচেতনতা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে যুব সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উদ্যম যুব ফাউন্ডেশন বিশ্বাস করে—
সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ধরনের জ্ঞানভিত্তিক কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার প্রত্যয় আরও দৃঢ় হলো।

সুন্দর আয়োজনের জন্য সনাক-টিআইবি, রাঙামাটি-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

একতাই শক্তি, একতাই বল—
মোরা সদা জাগ্রত এক নবীন দল। 🌿

ধন্যবাদান্তে,
___উদ্যম যুব ফাউন্ডেশন
পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ।

10/08/2026

উদ্যম যুব ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে যেন আরো অনেক মানবিক সংগঠন গড়ে উঠে।

মাননীয় এমপি অ্যাডভোকেট দীপেন দেওয়ান স্যার।
সাবেক মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

🌿 SSC পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা 🌿আজ প্রকাশিত হচ্ছে SSC পরীক্ষার ফলাফল। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অপেক্ষা...
10/08/2026

🌿 SSC পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা 🌿

আজ প্রকাশিত হচ্ছে SSC পরীক্ষার ফলাফল। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অপেক্ষার পর কাঙ্ক্ষিত ফলাফল হাতে পাওয়ার এই দিনে সকল পরীক্ষার্থীকে জানাই উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। ❤️

তোমাদের স্বপ্ন হোক আরও বড়, পথচলা হোক আরও সুন্দর ও সফল। নিজের ওপর বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও—সাফল্য একদিন আসবেই। 💚

শুভকামনায়,
__উদ্যম যুব ফাউন্ডেশন
পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ।

09/08/2026

৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু আকিহিতো চাকমা।

🌿 ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক 🌿নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয় পরিচয়ে সমৃদ্ধ সকল আদিবাসী জনগোষ্ঠীর প...
09/08/2026

🌿 ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক 🌿

নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয় পরিচয়ে সমৃদ্ধ সকল আদিবাসী জনগোষ্ঠীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি। আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বীকৃতি ও সংরক্ষণ হোক সবার অঙ্গীকার।

আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক। ✊🌿

— উদ্যম যুব ফাউন্ডেশন
পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ।

08/08/2026

মানুষ মানুষের জন্য

মাননীয় এমপি অ্যড. দীপেন দেওয়ান স্যার।

উদ্যম যুব ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি এ্যাড. দীপেন দেওয়ান, ২৯৯নং আসনের মাননীয় সংসদ ...
08/08/2026

উদ্যম যুব ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি এ্যাড. দীপেন দেওয়ান, ২৯৯নং আসনের মাননীয় সংসদ সদস্য এবং সন্মানিত বিশেষ অতিথিবৃন্দের উপদেশ ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছিলেন। উনাদের উপস্হিতি আমাদের সামনে পথচলার অনুপ্রেরণা ও সাহস জোগাবে। ধন্যবাদ।

উদ্যম যুব ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার মধ্যে আমরা ৪টি সংগঠন কে সম্মাননা ...
08/08/2026

উদ্যম যুব ফাউন্ডেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার মধ্যে আমরা ৪টি সংগঠন কে সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো আরো অনেক অনেক সংগঠন আছে যারাও প্রতিনিয়ত মানবতার তরে কাজ করে যাচ্ছে। আমরা উদ্যম যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাদেরকেও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

আমরা যে ৪টি সংগঠনকে সম্মাননা প্রদান করেছি তাদের মধ্যে রয়েছে....

১। উন্মেষ। এটি একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। উন্মেষের যাত্রা শুরু হয় অনেক আগে থেকেই। শুরুতে উন্মেষ এর কার্যক্রম ছিল শুধু রক্তদাতা সংগ্রহ করা এবং রক্তদান করা। ১ফোটা রক্ত কত মূল্যবান তা সবাই জানে। সেখানে উন্মেষকে আমরা ১ম সারিতে রেখেছি। উন্মেষ রক্তদান ও রক্তদাতা সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করলেও তাদের কার্যক্রম পরবর্তীতে সামাজিক ও মানবিক কাজেও বিস্তৃত হয় এবং অনেক রেগীকে সুস্থ করে তুলে এবং অবদান রাখে। তাই আমরা তাদের কার্যক্রমকে সম্মান জানাচ্ছি।

২। পার্বত্য প্রতিবন্ধী কল্যান সংস্থা। এই সংগঠন বিভিন্ন প্রতিবন্ধীদের নিয়মিত কাজ করে যাচ্ছে। তাদেরকে চিকিৎসা সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই কার্যক্রমকে সম্মান জানাচ্ছি।

৩। নাটঘর একাডেমি। এটি একটি নিতৃ ও সাংস্কৃতিক সংগঠন। এখান থেকেই ছোটো সোনামুনিরা নাচ ও গান শিখে বড় বড় জায়গায় যাচ্ছে। তারা নিজস্ব সংস্কৃতি বিকাশে অবদান রাখছে। তাই আমরা নাটঘর একাডেমিকে সম্মান জানাচ্ছি।

৪। রিদিসুদোম ভালেদি জদা। এই সংগঠন নিজস্ব সংস্কৃতি ও ভাষা প্রচারে নিয়মিত কাম করে যাচ্ছে। তাই আমরা রিদিসুদোম ভালেদি জদাকে সম্মান জানাচ্ছি।

এরকম আরো অনেক সংগঠন আছে যারা নিয়মিত ভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা সবাইকে সম্মাননা দিতে না পারাই আন্তরিক ভাবে দূঃখ প্রকাশ করছি। আশা করি তারাও আমাদের সাথে থাকবে এবং আমরা সব সময় সবার সাথে থাকবো।

ধন্যবাদান্তে,
উদ্যম যুব ফাউন্ডেশন
পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ।

Address

Rangamati
4500

Telephone

+8801316770533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uddom Jubo Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Uddom Jubo Foundation:

Shortcuts

Share