RUSA Rangabali Upazila Students Association (RUSA), Dhaka

05/06/2026
পেশাদার হওয়ার আগে মানুষ হওয়া প্রয়োজন ।সম্মানিত হওয়ার আগে মানুষ কে সম্মান করা প্রয়োজন ।
01/06/2026

পেশাদার হওয়ার আগে মানুষ হওয়া প্রয়োজন ।

সম্মানিত হওয়ার আগে মানুষ কে সম্মান করা প্রয়োজন ।

আলহামদুলিল্লাহ।"উত্তরণের খোঁজে: শিক্ষার্থীদের বর্তমান সংকট ও আমাদের করণীয়" শীর্ষক শিক্ষামূলক সেমিনারটি সফলভাবে সম্পন্ন হ...
31/05/2026

আলহামদুলিল্লাহ।

"উত্তরণের খোঁজে: শিক্ষার্থীদের বর্তমান সংকট ও আমাদের করণীয়" শীর্ষক শিক্ষামূলক সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীদের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ে গঠনমূলক আলোচনা, মতবিনিময় এবং দিকনির্দেশনার মাধ্যমে আয়োজনটি সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সেমিনারে উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ করেছে।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্ট এসোসিয়েট'স (RUSA)। এছাড়াও দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গাবালীর শিক্ষার্থীরা আয়োজক ও স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সকল শিক্ষক, অতিথি, অভিভাবক, শিক্ষার্থী, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের। আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণেই এই আয়োজন সফল হয়েছে।

আমরা আশা করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও রাঙ্গাবালীর শিক্ষার্থীদের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (রুসা) -র অন্যতম  নীতি নির্ধারক, আমাদের প্রাণের মানুষ  মোঃ মেহেদী মাসুদ ফয়সাল  ভ...
17/12/2025

রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (রুসা) -র অন্যতম নীতি নির্ধারক, আমাদের প্রাণের মানুষ মোঃ মেহেদী মাসুদ ফয়সাল ভাই (জয়েন্ট কমিশনার অব ট্যাক্স) এর জন্মদিনে রুসার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্নিগ্ধ ভালোবাসা!

🌹🌹শুভ জন্মদিন!🌹🌹

রুসা'র পরিবার গভীরভাবে শোকাহত " #আমলি_বাড়িয়া_ইসলামিয়া_সিনিয়র_মাদ্রাসা''র অধ্যক্ষ  #মাওলানা_মাহমুদুর_রহমান  অদ্য রাত ...
14/11/2025

রুসা'র পরিবার গভীরভাবে শোকাহত

" #আমলি_বাড়িয়া_ইসলামিয়া_সিনিয়র_মাদ্রাসা''র
অধ্যক্ষ #মাওলানা_মাহমুদুর_রহমান
অদ্য রাত আনুমানিক ২:০০ ঘটিকায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন।

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন।
আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

18/10/2025

মৌডুবীর আসিফের মমতাময়ী মায়ের ইন্তেকালে রুসা'র শোক

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি, যে মৌডুবী ইউনিয়নের মোঃ আসিফ গাজী এর মমতাময়ী মা কিছুক্ষণ আগে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (রুসা) মরহুমার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে শোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।

Tawhid
মোঃ ঝিলাম তাওহিদ
সাধারণ সম্পাদক
রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (রুসা)

আমাদের অতি ঘনিষ্ঠজন,  রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন(রূসা)'র সভাপতি মোঃ রিয়াদ খান ৪৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে ...
06/08/2025

আমাদের অতি ঘনিষ্ঠজন, রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন(রূসা)'র সভাপতি মোঃ রিয়াদ খান ৪৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাকে রূসার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলো রাঙ্গাবালী উপজেলা থেকে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রূসার সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সদ্য সুপারিশপ্রাপ্ত সিভিল সার্ভিস অফিসার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো: রিয়াদ খান রূসার সদস্যদের ক্যারিয়ার প্লানিং, জব প্রিপারেশন ও রূসার পরবর্তী কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

জর্জ এস ক্লাসন রচিত ‘দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন’ একটি ক্লাসিক ব্যক্তিগত আর্থিক বই। ১৯২৬ সালে প্রকাশিত এই বই থেকে শিক্...
15/09/2024

জর্জ এস ক্লাসন রচিত ‘দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন’ একটি ক্লাসিক ব্যক্তিগত আর্থিক বই। ১৯২৬ সালে প্রকাশিত এই বই থেকে শিক্ষাসূত্র লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

টাকা যেন আপনার জন্য কাজ করে

বইটি শিক্ষা দেয় যে অতিরিক্ত আয় অর্জনের জন্য টাকা জমিয়ে না রেখে বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করা উচিত। পাঠকদের বিনিয়োগের সুযোগ খোঁজার জন্য উৎসাহিত করেছেন। ফলে বিনিয়োগকারীর সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে। এর মানে হলো, টাকা বসে না থেকে আপনার জন্য কাজ করবে।

জ্ঞান এবং পরামর্শের সন্ধান করুন

ক্লাসন আর্থিক শিক্ষা এবং জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার মূল্যকে তুলে ধরেছেন। যারা সফলভাবে তাদের টাকা পরিচালনা ও ব্যবস্থাপনা করেছেন তাদের কাছ থেকে টাকা ব্যবস্থাপনার কৌশল শিখতে পারলে আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক হবে।

পরিকল্পিত বাজেট তৈরি করুন

প্রতি মাসে বাজেট তৈরি করা বইয়ের একটি অন্যতম শিক্ষা। ক্লাসন পাঠকদের তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আয় এবং ব্যয়ের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন। যাতে তারা ভবিষ্যতে প্রয়োজনের জন্য পরিকল্পনা করতে পারেন। কার্যকরভাবে সম্পদ সঞ্চয় করতে পারেন। একটি পরিকল্পিত বাজেট অতিরিক্ত খরচ কমানো ও সঞ্চয়ের জন্য সহায়ক হয়।

নিজের মধ্যে বিনিয়োগ করুন

ক্লাসন আত্ম-উন্নতি এবং শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নিজের দক্ষতা এবং জ্ঞানে বিনিয়োগ করলে আরও ভালো কাজের সুযোগ এবং আয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। আর্থিক সাফল্য অর্জনের জন্য ক্রমাগত শেখা অপরিহার্য।

ঋণ এড়িয়ে চলুন

ঋণ একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। বইটি ঋণের বিপদ, বিশেষ করে উচ্চ সুদের ঋণের বিরুদ্ধে সতর্ক করেছেন। ক্লাসন পাঠকদের অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ নেওয়া এড়াতে এবং বিদ্যমান যেকোনো ঋণ যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার পরামর্শ দিয়েছেন। সম্পদ গড়ে তোলার জন্য ঋণমুক্ত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যবসায় ও ধৈর্য

সৎভাবে সম্পদ বৃদ্ধি করা রাতারাতি সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যার জন্য প্রচুর অধ্যবসায় ও ধৈর্যের প্রয়োজন। ক্লাসন শিক্ষা দেন যে এর মধ্যে বিপত্তিও ঘটতে পারে। তবুও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রেখে এ সাফল্যের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে আর্থিক লক্ষ্যের প্রতি থাকতে হবে প্রতিশ্রুতিবদ্ধ।

একাধিক আয়ের পথ তৈরি করুন

ক্লাসন পাঠকদের তাদের মূল পেশার পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ বা প্যাসিভ আয় করতে উৎসাহিত করেছেন। আয়ের বিভিন্ন রকম উৎস থাকলে একটা উৎসে কোনো সমস্যা হলে বাকি উৎস থেকে আয় আসতে থাকবে। ফলে একেবারে বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম। তা ছাড়া এতে অর্থনৈতিক সমৃদ্ধিও সহজ হয়।

সম্পদ ভাগ করুন

পরিশেষে, ক্লাসন দান করা এবং নিজের সম্পদ ভাগ করে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। দাতব্য অবদানের মাধ্যমে হোক বা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক, তিনি সম্পদ ভাগাভাগি করতে উৎসাহিত করেছেন।

Copy

03/08/2024

বিবৃতি
রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (রুসা) একটি শিক্ষা,শিক্ষার্থী ও ক্যারিয়ার ভিত্তিক সংগঠন।

চলমান কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলন। ❝রুসা❞ সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায় ও সরকারের প্রজ্ঞাপন জারিকে সাধুবাদ জানায়।

একইসাথে আন্দোলনে পুলিশের গুলি ও দুর্বৃত্তদের সহিংসতায় নিহত ২১৫ জন(সূত্র- প্রথম আলো) শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। ❝রুসা❞ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার প্রার্থনা করে। শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের নাগরিকগণকে মিথ্যা মামলায় গণগ্রেফতার ও নির্যাতনের নিন্দা জানায়।সকল গায়েবি ও অজ্ঞাত মামলা প্রত্যাহারের দাবি জানায়।

❝রুসা❞ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের প্রতি নিন্দা জানায়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এসব কাজে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায়।

সরকারের প্রতি আহবান থাকবে, অনতিবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে, গ্রেফতারকৃত সকল শিক্ষক-শিক্ষার্থী-জনতাকে মুক্তি দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন।
❝রুসা❞ বাংলাদেশে আর কোন ভাইয়ের, বোনের, গণমানুষের কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্ত দেখতে চায় না।

আমরা সুস্থ, সুন্দর এবং শান্ত ও স্থিতিশীল বাংলাদেশ প্রত্যাশা করি। বাংলাদেশ চিরজীবী হোক।

রাংগাবালী উপজেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন(রুসা),ঢাকা।

Address

Rangabali, Patukhali
Rangabali

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share