VU Islamic Community

VU Islamic Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VU Islamic Community, Nonprofit Organization, Kharkhari Bypass Road, Kharkhari, Rajshahi.

Islamic Community Of Varendra University is
a non-political, non-profit community dedicated to fostering religious education among the students of Varendra University.

29/05/2026
تَـــقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَــــالِ عِيْدُكُمْ مُبَارَك 🤍🌙 Eid Mobarak May Allah accept my a...
27/05/2026

تَـــقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَــــالِ
عِيْدُكُمْ مُبَارَك 🤍🌙 Eid Mobarak

May Allah accept my and your good deeds. Grant us the ability to continue the good deeds that have been performed. Grant us the ability to remain free from sins. O Allah, grant us the ability to strive with effort. Ameen. ❤

▪️আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রমযান মাস শুরু হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন— ত...
10/03/2026

▪️আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রমযান মাস শুরু হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন— তোমাদের নিকট এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়।
— সুনান ইবনে মাজাহ : ১৬৪৪

▪️ রমাদ্বানের শেষ দশ রজনীতে রয়েছে লাইলাত্বল কদর। রাসূলুল্লাহ (ﷺ) থেকে বিশুদ্ধ সূত্রে এরকম বর্ণনাই পাওয়া যায়। তিনি বলেন, “রমাদ্বানের শেষ দশরাতে তােমরা লাইলাতুল কদরের রাত তালাশ কর।” অন্য বর্ণনায় এসেছে, “এতএব তােমরা শেষ দশ রাতের বেজোড় রাতসমুহে তা খোঁজ কর ।

বুখারীঃ ২০১৬, মুসলিমঃ ১১৬৭/২১৭, আনু সাঈদ খুদরী ও আইশা (রাঃ) থেকে বর্ণিত।

▪️আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! কোন রাতটি লাইলাতুল ক্বাদর, এ কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কি দু'আ করব? তিনি বললেন, তুমি বলবে—

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

“হে আল্লাহ! আপনি তো খুবই ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। সুতরাং, আপনি ক্ষমা করে দিন আমাকে।”

[সুনান ইবনে মাজাহ : ৩৮৫০, সুনান আত তিরমিজি : ৩৫১৩]

26/02/2026

⚠️ ইম্পর্টান্ট
রমাদানে ছেলে-মেয়ে একসাথে ইফতার করতে পারবে কি ???
উত্তর - শায়খ Ahmadullah (হাফি.)

20/02/2026

একটি ভুল মাসআলা : রোযার নিয়ত কি মুখে করা জরুরী?
রোযার নিয়ত নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। অনেকেই মনে করেন, রোযার নিয়ত মুখে করতে হয়। সমাজে যে আরবী নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। অন্যথায় নাকি রোযা সহীহ হবে না।
তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। রোযার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোযার সংকল্প করাই যথেষ্ট।
এমনকি রোযার উদ্দেশ্যে সাহরী খেলেই রোযার নিয়ত হয়ে যায়। সুতরাং এ কথা ভাবার কোন সুযোগ নেই যে, মুখে রোযার নিয়ত না করলে রোযা হবে না।

[ মাসিক আলকাউসার || শাবান-রমযান ১৪৩৪ || জুন-জুলাই ২০১৩ ]

19/02/2026

রোজার জরুরী কিছু মাসআলা
-------------------------------------------
নিম্নোক্ত কারণগুলোতে রোজা ভঙ্গ হবে না

অনিচ্ছায় বমি হলে, বমি মুখ ভরে হলে কিংবা মুখে এসে নিজে নিজে ভিতরে চলে গেলে রোজা ভাঙ্গবে না।

এভাবে ইঞ্জেকশন, ইনসুলিন, অক্সিজেন নিলে, এনজিওগ্রাম করালে, কাউকে রক্ত দিলে বা নিজে রক্ত নিলে, আল্ট্রাস্নোগ্রাম করলে, শরীরে স্যালাইন বা টিকা নিলে, পেশাবের রাস্তায় ওষুধ বা কোন যন্ত্র প্রবেশ করালে, দাঁত তোলা, রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে, ডায়াবেটিসের সুগার মাপার জন্য রক্ত নেওয়া হলে, চোখে ঔষধ বা সুরমা দিলে,
কানে তেল বা ড্রপ/ঔষধ দিলে কিংবা কানের ভেতর পানি চলে গেলে (বর্তমান তাহকীক অনুযায়ী), নকল দাঁত মুখে রাখলে, মিসওয়াক করলে, অনিচ্ছায় মুখে ধোঁয়া/মশা/মাছি ঢুকে গেলে, মাথায় তেল দিলে, আতর বা সেন্ট লাগালে, স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না।

উল্লেখ্য, কানের পর্দা ছিদ্র বা ফাটা থাকলে কানে তেল/ড্রপ দিলে রোজা ভেঙ্গে যাবে।

------------------------------------------------------------------------
নিচের কোন একটি পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে

রোজা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কুলির পানি ভেতরে চলে গেলে, ইচ্ছাকৃত মুখভর্তি বমি করলে, অল্প বমি হওয়ায় তা ইচ্ছা করে গিলে ফেললে, দাঁতের ফাঁকে থাকা ছোলা বা তার অধিক পরিমাণ খাবার গিলে ফেললে, ঘাম বা চোখের পানি বেশি পরিমাণ হওয়ার কারণে তা মুখ দিয়ে গলার ভেতরে চলে গেলে, আগরবাতি, কয়েল ইত্যাদির ধোঁয়া ইচ্ছাকৃত গলার ভেতরে প্রবেশ করালে, পেস্ট, মাজন বা টুথ পাউডার ব্যবহার করার ফলে এগুলোর স্বাদ গলা পর্যন্ত পৌঁছে গেলে, সাপোজিটরি ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে।

এভাবে নাকে পানি বা ঔষধ দেওয়ার পর তা গলার ভেতরে চলে গেলে,নেবুলাইজার বা ইনহিলার ব্যবহার করলে, পানি ছিটিয়ে বা ওষুধ দিয়ে এন্ডোসকপি, প্রক্টোসকপি বা ক্লোনাসকপি করালে রোজা নষ্ট হবে।

উল্লেখ্য, কিছু ইনহিলার এমন আছে, যা না গিলে ফেলে দিলে রোজা ভঙ্গ হবে না।

------------------------------------------------------------
নিম্নোক্ত কারণগুলোতে রোজা মাকরূহ হবে

পেস্ট, মাজন বা টুথ পাউডার ব্যবহার করা যদি এগুলোর স্বাদ গলা পর্যন্ত না পৌঁছে, গীবত করা, মিথ্যা বলা ও ঝগড়া করা।

~ মাওলানা সাঈদ আহমদ সাহেব হাফি.

18/02/2026

আবারো বছর ঘুরে আমাদের দ্বারে কড়া নাড়ছে মহিমান্বিত এক মাস- আলবিদা শাবান, আহলান সাহলান ইয়া রামাদান।

হে আল্লাহ! এই পবিত্র মাসে আমাদের সকল জানা-অজানা গুনাহ থেকে মুক্তি দিন। আমাদের অন্তরগুলোকে কলুষমুক্ত করে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। পাপের পঙ্কিলতা ঝেড়ে ফেলে আমাদের জীবনকে নতুন করে সাজানোর তৌফিক দান করুন।

চলুন জীবনকে করি রমাদান......

আজকে শক্তি ভাই প্রোডাক্টিভ রমাদান নিয়ে আলোচনা করবেন। অংশ নিতে কমেন্টে দেওয়া লিংক থেকে গ্রুপে জয়েন করতে পারেন।
17/02/2026

আজকে শক্তি ভাই প্রোডাক্টিভ রমাদান নিয়ে আলোচনা করবেন। অংশ নিতে কমেন্টে দেওয়া লিংক থেকে গ্রুপে জয়েন করতে পারেন।

11/02/2026

হে পরম করুণাময় আল্লাহ!
তুমি আমাদের এই প্রিয় দেশের জন্য কল্যাণ, শান্তি ও নিরাপত্তার ফায়সালা করো।
হে রব! সব ধরনের অকল্যাণ, অশান্তি, জুলুম, বিভেদ ও ফেতনা-ফাসাদ থেকে আমাদের দেশকে মুক্ত ও নিরাপদ রাখো।

"মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নিচু রাখে। "(সূরা আন নুর - ২৪:৩০)
07/01/2026

"মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নিচু রাখে। "
(সূরা আন নুর - ২৪:৩০)



Address

Kharkhari Bypass Road, Kharkhari
Rajshahi
6204

Website

Alerts

Be the first to know and let us send you an email when VU Islamic Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share