11/05/2026
আজ ১১.০৫.২০২৬ ইং (সোমবার) রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট টিম এর সদস্যদের অংশগ্রহণে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং স্বেচ্ছায় রক্তদানকারী ডোনারদের মাঝে ডোনার কার্ড প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় টিমের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও টিম বিল্ডিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
📌 আলোচনা সভার মূল আলোচ্য বিষয়সমূহঃ
🔹 বিগত মিটিংয়ের আলোচ্য বিষয় নিয়ে পর্যালোচনা
🔹 এপ্রিল মাসে পরিচালিত সকল কার্যক্রম পর্যালোচনা
🔹 মে মাসের সম্ভাব্য কার্যক্রম নিয়ে আলোচনা
🔹 টিম বিল্ডিং সফল করার লক্ষ্যে আলোচনা
🔹 বিবিধ
উক্ত আলোচনা সভা ও ডোনার কার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট টিমের সম্মানিত টিচার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রকিব এবং মোঃ জয়নাল আবেদীন।
মানবতার সেবায়, স্বেচ্ছাসেবার অঙ্গীকারে এগিয়ে চলুক রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট টিম।
Rajshahi College Red Crescent Team