তুমি তোমার হাত থেকে একটা আপেল ফেলো। কোনদিকে যাবে বলোতো? সোজা নিচের দিকে তাইনা? আচ্ছা নিউ ইয়র্কে বসে কেও যদি আরেকটা আপেল ফেলে, সেটা কোন দিকে যাবে বলোতো? সেটাও ঠিক নিচের দিকে, তাইনা? তাহলে আমাদের মাঝে পার্থক্য কোথায়? পার্থক্য হলো জ্ঞানের ভান্ডারে কিছু যোগ করার।
এই মহাবিশ্বের প্রতিটা বস্তু নিয়মের মধ্যে রয়েছে, ধূলিকণা থেকে মস্ত বড় চাঁদ, সবাই! কিন্তু তুমি? তুমি চাইলেই নিজেকে নিয়মের বাইরে নিতে পারো। ডা
ন দিকে হাটতে হাটতে হঠাৎ বা দিকে যেতে পারো। কখনো চিন্তা করেছো ব্যাপারটা? তোমার উত্তর হ্যা হোক আর না হোক, তোমাকে নিয়েই আমাদের যত আয়োজন।
পাবনাতে আমরা সবসময়ই চিন্তাশীল মানুষদের জন্য একটা জায়গার অভাববোধ করেছি, বিভিন্ন অলিম্পিয়াড এবং বিজ্ঞানযজ্ঞে পাবনার মানুষদের উপস্থিতি কম দেখেছি। এতদিন এভাবে চলেছে, এবার সময় হয়েছে ভিন্ন কিছু করার। আর সেখান থেকেই আমাদের এই আয়োজন যা পুরোপুরি তোমাকে নিয়ে। আমরা কি তোমাকে পাশে পাচ্ছি তাহলে?