11/07/2026
📍 স্কুল সেশন-০৫
📌 ভেন্যু: হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া, নাটোর।
সচেতনতার বীজ যদি স্কুল থেকেই বপন করা যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে
এই বিশ্বাস নিয়ে Project Kanon-এর স্কুলভিত্তিক কার্যক্রমের ৫ম সেশনটি আমরা সফলভাবে সম্পন্ন করি গত ৩ মে।
এই সেশনে শিক্ষার্থীদের সাথে অত্যন্ত সহজ ভাষায় ও বাস্তব উদাহরণের মাধ্যমে আলোচনা করা হয় ওষুধের সঠিক ব্যবহার ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কখন ও কেন ওষুধ খাওয়া উচিত, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ খাওয়ার ঝুঁকি, এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কীভাবে আমাদের শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
পুরো সেশন জুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও কৌতুহলী প্রশ্ন আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তারা নিজেদের অভিজ্ঞতার গল্প শেয়ার করেছে এবং সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
স্কুল পর্যায় থেকে সচেতনতা গড়ে তুলে একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন প্রজন্ম তৈরির লক্ষ্যে Project Kanon-এর এই পথচলা অব্যাহত থাকবে। 👣✨
Believing that the seeds of health awareness are best sown at an early age, Project Kanon successfully conducted its 5th school-based session on May 3rd.
This session was dedicated to a critical global health concern: the proper use of medicines and the rising threat of antibiotic resistance. Through relatable, real-life examples and simple language, students were educated on the strict rules of medication, the silent dangers of self-prescription, and how the misuse of antibiotics creates drug-resistant superbugs.
The energy in the room was incredible! The students actively participated, raised insightful questions, and connected the discussion with their personal experiences. Seeing their enthusiasm assures us that the future is in responsible hands.
Project Kanon remains committed to shaping a healthier, more informed, and conscious generation from the grassroots level. 🏥🌱