Rangpur District Association - RDA

Rangpur District Association - RDA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangpur District Association - RDA, Nonprofit Organization, RUET, Rajshahi.

The Rangpur District Association (RDA), a non-profit organization that serves as a platform for both alumni and current students of the Rajshahi University of Engineering & Technology (RUET) who hail from the Rangpur district in Bangladesh.

গতকাল (০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার) রংপুর জেলা সমিতি, রুয়েট-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে '২০ সিরিজের বিদায় সংবর্ধনা ...
05/08/2026

গতকাল (০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার) রংপুর জেলা সমিতি, রুয়েট-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে '২০ সিরিজের বিদায় সংবর্ধনা ও '২৫ সিরিজের নবীনবরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা ড. মো. ফারুক হোসাইন, অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মো. নুর আলম রিয়াদ, সহকারী অধ্যাপক, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং সম্মানিত অতিথিবৃন্দ।

নবীনদের আন্তরিক বরণ, বিদায়ী ভাই-আপুদের শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের বক্তব্য, গেমস, পুরস্কার বিতরণ এবং সবার প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল স্মরণীয় ও আনন্দমুখর।

এই সুন্দর আয়োজন সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

রংপুর জেলা সমিতির পরিবারে ২৫ সিরিজকে জানাই আন্তরিক স্বাগতম। আর ২০ সিরিজের ভাই-আপুদের জন্য রইল অফুরন্ত শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা। 💙

রংপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে রুমি - সাকি...
02/02/2026

রংপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে রুমি - সাকিব জুটি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শুভ - সৈকত।
ফাইনালিস্ট দের পুরস্কার তুলে দেন রংপুর জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট অর্ণব প্রধান এবং প্রেসিডেন্ট সানাউল্লাহ গালিব।

রংপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত "ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬" এ আজ ১/২/২০২৬ তারিখ এ প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়।খেলা...
01/02/2026

রংপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত "ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬" এ আজ ১/২/২০২৬ তারিখ এ প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দুই গ্রুপে সর্বমোট দশটি দল অংশ নেয় এবং তুখোড় লড়াই শেষে সর্বমোট চার টি দল পরবর্তী পর্বের জন্যে নির্বাচিত হয়, দলগুলো হলো-
1.Team 10 (Saikat, Shuvo)
2.VP (Arnob Prodhan, ASR Badhon)
3.The Destroyer (Rumi, Sakib)
4. Double Smasher ( FS Shifat, Riyad)

খেলায় উপস্থিত ছিলেন রংপুর জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট অর্ণব প্রধান ও জেনারেল সেক্রেটারি আরাফ মাসুদ দীপ্র।

খেলার সেমিফাইনাল ও ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ২২ জানুয়ারি,২০২৬ রোজ বৃহস্পতিবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ...
19/01/2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ২২ জানুয়ারি,২০২৬ রোজ বৃহস্পতিবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত ভর্তি পরীক্ষায় রংপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ও সহযোগিতায় পাশে থাকবে রংপুর জেলা সমিতি।

যেকোন প্রয়োজনে অবশ্যই নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ এর জন্য আহবান করা হলো।

মুক্তিযোদ্ধাদের ত্যাগে অর্জিত আমাদের বিজয়,বিজয়ের লাল-সবুজে রাঙানো রঙে ও গর্বে ভরে উঠুক প্রতিটি হৃদয়।মহান বিজয় দিবসে ...
16/12/2025

মুক্তিযোদ্ধাদের ত্যাগে অর্জিত আমাদের বিজয়,বিজয়ের লাল-সবুজে রাঙানো রঙে ও গর্বে ভরে উঠুক প্রতিটি হৃদয়।
মহান বিজয় দিবসে রংপুর জেলা সমিতির পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

Address

RUET
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur District Association - RDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share