31/05/2026
আলহামদুলিল্লাহ Darul Hikmah Youth Association দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জুম মিটিং এর মাধ্যমে ২০২৪ সালের নভেম্বর মাসে ।
ডিসেম্বর মাসে আবারো একাধিক জুম মিটিং এর মাধ্যমে " প্রস্তাবিত নির্বাহী কমিটি " গঠন করা হয়। বেশ কিছু সদস্যের স্বতঃস্ফূর্ত এককালীন মাসিক দানের মাধ্যমে একটি ফান্ড গঠন করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কিছু কার্যক্রম শুরু করা হয়। facebook পেজ ওপেন করা হয় ১৯ শে ডিসেম্বর, ২০২৪। এক নজরে দারুল হিকমার কার্যক্রম সমূহ :
১। প্রথম ধাপে কম্বল বিতরণ ২০ টি অভাবি এবং গরিব দুঃখী পরিবারের মাঝে -ডিসেম্বর ২০২৪
২। দ্বিতীয় ধাপে আবারো কম্বল বিতরণ ৩০ টি অভাবি এবং গরিব দুঃখী পরিবারের মাঝে -জানুয়ারি, ২০২৫
৩। রমজানের আগে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ- ফেব্রুয়ারি, ২০২৫
৪। ঈদুল ফিতরের আগে ঈদ সামগ্রী বিতরণ ১৩০ টি পরিবারের মাঝে - মার্চ, ২০২৫
৫। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় -এপ্রিল, ২০২৫
৬। দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আন্দারিয়া পাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইসলামী সম্মেলন- এপ্রিল, ২০২৫
৭। আন্দারিয়া পাড়া হাফিজিয়া মাদ্রাসায় ২৩,০০০/ টাকা প্রদান -জুন, ২০২৫
৮। মুমূর্ষ রোগী মুনসুর রহমানকে (কাট খইর গ্রামের ) ৩০০০ টাকা প্রদান - জুন, ২০২৫
৯। অভাবী ও এতিম পরিবারের মেয়ের বিবাহের জন্য ৭,৮০০/ টাকা জমা -জুন, ২০২৫
১০। যাকাতের তহবিল থেকে এতিম ও অতি দরিদ্র পরিবারের মাঝে দুটি ছাগল বিতরণ- জুন, ২০২৫
১০। দুইদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি- জুন, ২০২৫
১১। ঈদুল আযহার দ্বিতীয় দিন সকল বয়সী লোকের জন্য খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -জুন, ২০২৫
১২। মসজিদ মাদ্রাসা ও এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন জানুয়ারি, ২০২৫
১৩। শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান- ডিসেম্বর, ২০২৫
১৪। ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ- ফেব্রুয়ারি, ২০২৬
১৫। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি- মার্চ, ২০২৬
১৬ ঈদুল আযহার দ্বিতীয় দিন বয়স্কদের হাড়িভাঙ্গা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মে, ২০২৬
সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বিস্তারিত বর্ণনা করা হয়েছে ২৫শে ডিসেম্বর, ২০২৪ সালের পেজে। আপনারা যে কেউ চাইলেই যাচাই করতে পারেন। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির জন্য কাজ করব ইনশাআল্লাহ। ভালো লাগলে আমাদের সাথে থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি ।