08/06/2026
পরিবেশ দিবসে একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন | রাজশাহী জেলা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলায় Youth ChangeMakers Network (YCN) -এর সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। অধ্যাপক ডা. বিকে দাম (সভাপতি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম), অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার (প্রতিষ্ঠাতা ডীন, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদ, রাবি এবং সভাপতি, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি), মাঈনুল ইসলাম, পিপিএম (বার) (উপ-পুলিশ কমিশনার, মতিহার বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ), ড. নাসির উদ্দিন (সভাপতি, বিবিসিএফ) সহ সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ দিদারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা পরিচালনা করা হয়। এতে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
"গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারী সকলে পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায়।