Bright Life Volunteers

Bright Life Volunteers অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

রামেবির সিন্ডিকেট সদস্য হলেন এমপি মিলন, বিএলভির শুভেচ্ছা
11/05/2026

রামেবির সিন্ডিকেট সদস্য হলেন এমপি মিলন, বিএলভির শুভেচ্ছা

এমপি শফিকুল হক মিলন সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রামেবির নার্সিং অনুষদের শিক.....

"ট্রেনিং ওয়ার্কশপ অন রিভার অ্যান্ড বায়োডারভার্সিটি লিডারশিপ" শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনারে দ্বিতীয় দিনেও অংশ নিয়েছে অরাজন...
02/05/2026

"ট্রেনিং ওয়ার্কশপ অন রিভার অ্যান্ড বায়োডারভার্সিটি লিডারশিপ" শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনারে দ্বিতীয় দিনেও অংশ নিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। শুক্রবার (১ মে) সকাল ৯টায় নগরীর রানীবাজার এলাকার এক রেস্তোরাঁয় এ সেমিনার শুরু হয়, শেষ হয় বিকেলে। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেশন ছিল। রাজশাহীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ইয়্যুথরা এতে অংশ নেন। আর এদিন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের পক্ষ থেকে এই সংগঠনের ক্রীড়া সম্পাদক আবু সাঈদ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ট্রেনিংয়ে অংশ নেন।

#ব্রাইট_লাইফ_ভলান্টিয়ার্স #রাজশাহী #ইয়্যুথ
#কর্মশালা_ট্রেনিং #রিভার #নদী #পরিবেশ #জলবায়ু

"ট্রেনিং ওয়ার্কশপ অন রিভার অ্যান্ড বায়োডারভার্সিটি লিডারশিপ" শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাস...
30/04/2026

"ট্রেনিং ওয়ার্কশপ অন রিভার অ্যান্ড বায়োডারভার্সিটি লিডারশিপ" শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় নগরীর রানীবাজার এলাকার এক রেস্তোরাঁয় এ সেমিনার শুরু হয়, শেষ হয় বিকেলে। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেশন ছিল। রাজশাহীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ইয়্যুথরা এতে অংশ নেন। আর ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের পক্ষ থেকে এই সংগঠনের কোষাধ্যক্ষ ইবরাহিম হোসেন, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ ও সিনিয়র সদস্য মো. সেলিম ট্রেনিংয়ে অংশ নেন।

#ব্রাইট_লাইফ_ভলান্টিয়ার্স #রাজশাহী #ইয়্যুথ
#কর্মশালা_ট্রেনিং #রিভার #নদী #পরিবেশ #জলবায়ু

বিশিষ্টজনদের মানববন্ধনেব্রাইট লাইফ ভলান্টিয়ার্স ২০ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ...
24/04/2026

বিশিষ্টজনদের মানববন্ধনে
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

২০ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি হয়। সামাজিক সংগঠন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সংহতি প্রকাশ করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ রাজশাহীর বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য প্রদানকালে রাজশাহীর সর্বসাধারণকে একগুচ্ছ সুখবর দেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রাজশাহী জেলা কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. ওয়াসিম হোসেন।

তিনি বলেন, রাজশাহীবাসীর জন্য বেশকিছু আশার বাণী রয়েছে। স্বাস্থ্য খাতে শীঘ্রই ভাল কিছু আসছে। আগামী দুই মাসের ভেতর রাজশাহী শিশু হাসপাতাল চালু হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ১২০০ শয্যার। কিন্তু জনবল রয়েছে অর্ধেক। আগামীতে লজিস্টিক সাপোর্ট বাড়বে এবং সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এছাড়া এই হাসপাতালের আইসিইউ ৬০ শয্যার।

প্রফেসর ডা. মো. ওয়াসিম হোসেন আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ১০০ শয্যায় উন্নীত করার ব্যাপার উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই ১০০ শয্যায় উন্নীত হয়ে যাবে। এছাড়া স্বাস্থ্য সেক্টরের আরও অনেককিছু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে সব বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো দেখছেন এবং জনগণের মাঝে খুব তাড়াতাড়ি সুফল পৌঁছে যাবে।

এ সময় রাজশাহীর সকল পুকুর পুনরুদ্ধারের দাবি জানান তিনি। এছাড়া বিভিন্ন সমস্যা সমাধানে জনগণকেও সচেতন হয়ে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান প্রফেসর ডা. ওয়াসিম হোসেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আ্যাডভোকেট এনামুল হক। সংগঠনটির সাধারণ সম্পাদক আ্যাড. হোসেন আলী পিয়ারার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষক প্রকৌশলী ড. জাকির খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও নদী পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মাওলানা ভাসানী স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ওয়ালিদুল ইসলাম, সোস্যাল পোগ্রেসন এন্ড ইনভাইরোনমেন্ট রিট্রাভাল সেন্টারের নির্বাহী পরিচালক কামরান হাফিজ, এডাব রাজশাহীর সাধারণ সম্পাদক আবুল বাশার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সদস্য সচিব শামসুল আবেদীন ডন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, যুব মহিলা বিষয়ক সম্পাদক ঈশিতা ইয়াসমিন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা খাতুন, গ্রীন কোয়ালিশন রাজশাহীর নির্বাহী সদস্য পলি রানী প্রামাণিক, ওয়াটার ক্রাইসিস পার্লামেন্টের সভাপতি জুলফিকার আলী হায়দার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা রাজশাহীর নানাবিধ সমস্যা বিশেষত পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড, গাছ হত্যা, পুকুর ভরাট, কৃষিজমিতে পুকুর খনন, নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ, বায়ু দূষণ, নদী-দখল-দূষণ, চিকিৎসা সমস্যা, পানি সংকট, সড়কে বিশৃঙ্খলা, জ্বালানি তেল ও বিদ্যুতের অপর্যাপ্ততাসহ নানা সমস্যা উল্লেখ করেন। অবিলম্বে সমস্যাসমূহ সমাধানে এবং সকল প্রাণের জন্য বাসযোগ্য নগর গড়তে সরকার, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেন।

মানববন্ধন কর্মসূচি থেকে রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি, সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে এবং টেকসই রাজশাহী গড়তে ২০ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবীসমূহ হলো- রাজশাহীতে আর কোন গাছ কাটা যাবে না, উন্নয়নের নামে গাছ হত্যা বন্ধ করতে হবে, পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড অবিলম্বে বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন করতে হবে, নগরীর অবশিষ্ট গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিভিন্ন সময়ে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনতে হবে, শব্দ দূষণ বন্ধ করতে হবে, নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ণের ব্যবহার, উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ বন্ধ কর; উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহীতে পুকুর ভরাট থেমে নেই, নগরীতে আর কোন পুকুর ভরাট করা যাবে না, ইতোমধ্যে ভরাটকৃত পুকুরসমূহ অবিলম্বে পুনরুদ্ধার করতে হবে, সেইসাথে এই অঞ্চলের জলাধারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে, কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করে কৃষিজমিতে পুকুর খনন অবিলম্বে বন্ধ করতে হবে, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন ২০২৬ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, কৃষিজমিতে পুকুর খননের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; নগরবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, রাজশাহীর বিশেষায়িত ২০০ শয্যার শিশু হাসপাতাল অবিলম্বে চালু করতে হবে, নগরীর বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, স্থাপনা নির্মানে নির্মাণ কোড বাস্তবায়ন করতে হবে, প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে, একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার, উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ বন্ধ করতে হবে, অবিলম্বে নদী দখল-দূষণ বন্ধ করতে হবে, পদ্মাপাড় দখল-দূষণমুক্ত করতে হবে, রাস্তা দখল করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে, রাস্তা দখল করে অবৈধ গ্যারেজ বন্ধ করতে হবে, সকল প্রাণের জন্য বাসযোগ্য নগর নিশ্চিত করতে হবে, নগরীতে পাখি, কুকুর সকলের অধিকার নিশ্চিত করতে হবে; বিষমুক্ত কৃষি, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে, অতি বিপজ্জনক ও নিষিদ্ধঘোষিত কীটনাশকের ব্যবহার আমদানী, বিপণন, বাজারজাতকরণ বন্ধ করতে হবে, পানির অধিকার নিশ্চিত করতে হবে, বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক পানিব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অবিলম্বে নিশ্চিত করতে হবে, নগরীর তরল বর্জ্য পরিশোধন করে তারপর অবমুক্ত করতে হবে, শিল্প, কলকারখানায় বাধ্যতামূলক এসটিপি নিশ্চিত করতে হবে, চায়না দুয়ারি জালের ব্যবহার আমদানী, বিপণন, বাজারজাতকরণ বন্ধ করতে হবে, জলাভূমিতে বিষ, হ্যানিট্রাপ, বৈদ্যুতিক শক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ফুটপাত দখলমুক্ত করতে হবে, নগরীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে সড়কজুড়ে অবৈধ পার্কিং বন্ধ করে পর্যাপ্ত বৈধ পার্কিং নিশ্চিত করতে হবে, নগরজুড়ে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করতে হবে, অবৈধ রিক্সা, অটোরিক্সাসহ সকল অবৈধ যানবাহন ডাম্পিং ইয়ার্ডে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, রিক্সা, অটোরিক্সা চালকদের বৈধ আইডি কার্ড, লাইসেন্স, নির্দিষ্ট পোশাক নিশ্চিত করতে হবে; পদ্মা, ব্রহ্মপুত্র, বড়াল, শিবসহ পদ্মা থেকে উৎসারিত বারনই, বারাহী, নবগঙ্গা, স্বরমঙ্গলা, দয়া নদী দখল-দূষণ বন্ধ করে অবিলম্বে পুনঃখনন করতে হবে, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক “খরা তহবিল” গঠন করতে হবে এবং খরাপিড়ীতদের জন্য “খরা ভাতা” চালু করতে হবে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে, নদীগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ক্যাপিটাল ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে দিতে হবে; বরেন্দ্র অঞ্চলসহ দেশব্যাপী কৃষিসেচ সুবিধা ও পানির অধিকার নিশ্চিতে নদী-নালা-খাল-বিল, জলাধার খনন ও পুনঃখনন অত্যন্ত সুপরিকল্পিতভাবে করতে হবে এবং পানির আধার নিশ্চিত করতে হবে।

#রাজশাহী_সাহেব_বাজার_জিরো_পয়েন্ট
#মানববন্ধন #ব্রাইট_লাইফ_ভলান্টিয়ার্স

রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত, পাশে রয়েছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সঅধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্...
19/04/2026

রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত, পাশে রয়েছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজশাহী নার্সিং কলেজের (আরএনসি) শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিনও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স'। এতে সংগঠনটির সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান এবং মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম জানান, প্রায় তিন মাস ধরে অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের ও শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। দ্রুত অধ্যক্ষ নিয়োগ না দিলে তারা লাগাতার কর্মসূচিতে নামবেন। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে নানা স্লোগান দেন।

#রাজশাহী_নার্সিং_কলেজ #অধ্যক্ষ_নিয়োগ
#ব্রাইট_লাইফ_ভলান্টিয়ার্স #রাজশাহী

18/04/2026

রাজশাহী নার্সিং কলেজে সৃষ্ট অচলাবস্থা দূরীকরণে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। এ সময় এক দফা দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে গণমাধ্যমে কথা বলেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আমানুল্লাহ Amanullah Aman
১৮/০৪/২০২৬


https://www.rupalibangladesh.com/all-bd-news/rajshahi/134840
18/04/2026

https://www.rupalibangladesh.com/all-bd-news/rajshahi/134840

প্রায় তিন মাস ধরে ‘অভিভাবকশূন্য’ অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈর.....

https://www.kalbela.com/country-news/283298
18/04/2026

https://www.kalbela.com/country-news/283298

প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন অবস্থায় কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। প্রশাসনিক শূন্যতায় এক...

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
18/04/2026

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টা থে...

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবি,ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের একাত্মতা প্রকাশপ্রায় তিন মাস ধরে 'অভিভাবক শূন্য' অ...
18/04/2026

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবি,
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের একাত্মতা প্রকাশ

প্রায় তিন মাস ধরে 'অভিভাবক শূন্য' অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ১২টায়।

এ সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম জানান, প্রিন্সিপ্যাল না থাকায় নানা অসুবিধা হচ্ছে। স্টাফরা বেতন পাচ্ছেন না। শিক্ষার্থীরা স্টাইপেন্ড পাচ্ছেন না। আরও অনেক সমস্যা। সেজন্য ৭২ ঘণ্টার ভেতর প্রিন্সিপ্যাল নিয়োগ দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

এ সময় তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবির সাথে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবিটি খুবই যৌক্তিক। অবিলম্বে আরএনসিতে অধ্যক্ষ নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

#রাজশাহী_নার্সিং_কলেজ
#অধ্যক্ষ_নিয়োগ_দাবি #কর্মসূচি

পত্রিকার পাতায় আমাদের কার্যক্রম....১৩ এপ্রিল, ২০২৬
13/04/2026

পত্রিকার পাতায় আমাদের কার্যক্রম....
১৩ এপ্রিল, ২০২৬

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Life Volunteers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share