প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন

Website

প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মানবসেবায় নিবেদিত সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা

07/08/2026
04/08/2026

‎আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম নাসীহাত প্রদান করবে। কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশী বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও, তাহলে তা ভেঙ্গে যাবে আর যদি ছেড়ে দাও, তাহলে সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদেরকে নাসীহাত করতে থাক। (৫১৮৪, ৫১৮৬) (আ.প্র. ৩০৮৫, ই.ফা. ৩০৯৩)

সহিহ বুখারী, হাদিস নং ৩৩৩১

31/07/2026

তিনি দয়ালু। তাঁর দুয়ারে আপনার প্রয়োজনের ঝুলিটা বাড়িয়ে ধরুন। শুধু আপনার হৃদয়টা তাঁর জন্য বিনয়ী করে দিন। তাঁর কাছে দু'আ না করলেও বিনয়ী হোন অন্তত। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনার থেকে এই বিনয়ী ভাবটাই তো চান। আপনি নিশ্চিত থাকুন যে, এরপর থেকে তিনি আপনার সব প্রয়োজন পূরণ করে দেবেন। 'আপনার অসুস্থতা দূর করে দেবেন। আপনার চোখে-মুখে উচ্ছ্বাস ফুটিয়ে দেবেন।

আল্লাহর কাছে চাইলে আপনার কল্পনাও সত্যি হয়ে যাবে। আপনার ধারণাও বাস্তবে পরিণত হবে। আপনার আশার বস্তুগুলো তিনি বাস্তবে রূপান্তর করে দেবেন। আপনার স্বপ্নগুলো তিনি সত্যি করে দেবেন।

আর নির্ভর করুন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর ওপর-যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান (১)

যার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, যার জন্য মাটিতে কপাল ঠেকালেন, যার জন্য মাথা নোয়ালেন, তাঁর কাছেই তো আপনি নিজের প্রয়োজনের কথা জানাবেন। তাঁর দিকেই তো আপনার সুস্থতার ভার দেবেন। তিনিই তো হবেন আপনার নিরাপদ আশ্রয়স্থল। তিনিই আপনার তো স্বপ্নপূরণে সহায়ক।

আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরুন। অন্য কেউ বিশ্বাস ঘাতকতা করলেও তিনি আপনার প্রকৃত নির্ভরতার স্থান।

১* [২৬: ২১৮]

বই: তিনিই আমার রব

30/07/2026

যারা কিনা সুন্নাহ সলাত আদায় করছেন না, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা।

আমি আপনাদের বুঝতে পারি। আমিও অনেক সময় সুন্নাত সলাত থেকে ছিটকে গেছিলাম।

যখনই সুন্নাত সলাত থেকে ছিটকে গেছি, আমার জন্য জীবন খুব কঠিন হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। আর যখনই নিয়মিত হয়েছি, আমার জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।

আপনারা চাইলে নিজেরাই পরীক্ষা করে দেখুন। আর একবার ছেড়ে দিয়েছেন বলে হতাশ হবেন না। এর মানে আপনার ঐ সলাতে প্রাণ ছিল। তাই শয়তান তা থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করছে। তাই আরো জোশের সাথে তা আঁকড়ে ধরুন।

আরেকটা কথা কি, কেউ তো একবারে সলাত ত্যাগ করে না। ধাপে ধাপে করে। ধাপগুলো এমন...

সলাত নিয়মিত সময়মত আদায় > একটু দেরিতে কিন্তু নিয়মিত আদায় > দেরি করতে গিয়ে সুন্নাত পড়ার সময় নেই > সুন্নাতের অভ্যাস চলে যায় > দেরি হতে হতে ফারদ্বও কোনোমতে পড়া হয় > একদিন মনে হয়, এভাবে পড়ে কী লাভ, ভালো করে কাযা করে নেবো > তারপর মনে হয় সামনের ওয়াক্তে তারচেয়ে ভালো করে পড়বো এটা থাক।

এভাবেই...

তাই প্লিয, ফিরে আসুন।

[সংগৃহীত]

29/07/2026

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন:

​"মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে..."
(সূরা আন-নূর, আয়াত: ৩১)

উম্মে মাকতুম (রা.) ও রাসুল (সা.)-এর দরবারের ঘটনা
​হাদিসগ্রন্থে (জামে আত-তিরমিযী ও সুনানে আবু দাউদ) উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত একটি ঘটনা পাওয়া যায়:

​একদিন হযরত উম্মে সালামাহ (রা.) এবং হযরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বসে ছিলেন। এমন সময় অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) সেখানে আগমন করলেন।
​তখন রাসুলুল্লাহ (সা.) তাঁদের উভয়কে বললেন: "তোমরা তাঁর কাছ থেকে পর্দা করো।"

​তখন তারা (উম্মুল মুমিনীনগণ) বললেন: "হে আল্লাহর রাসুল! তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না এবং আমাদের চিনতেও পারছেন না!"
​উত্তরে রাসুলুল্লাহ (সা.) বললেন: "তিনি অন্ধ হতে পারেন, কিন্তু তোমরা দুজনও কি অন্ধ? তোমরা কি তাঁকে দেখছ না?"

(জামে আত-তিরমিযী: ২৭৭৮, সুনানে আবু দাউদ: ৪১১২)

Address

হোল্ডিং নম্বর/৭৩/৫, মাদ্রাসা মোড়, ইসলামপুর, কাজলা, থানাঃ বোয়ালিয়া, জেলাঃ রাজশাহী-৬২০৪
Rajshahi
6204

Alerts

Be the first to know and let us send you an email when প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share