Laboratory Students Development Association-LSDA

Laboratory Students Development Association-LSDA The organization’s motto, “Proper Diagnosis for Proper Treatment,” reflects its commitment to the development and empowerment of laboratory students.

Empowering Diploma Medical Laboratory Technology students through
| Academic Excellence |
| Skill Development | Collaboration |
| Workshops | Seminars | Study Support | The Laboratory Students Development Association (LSDA), known in Bengali as ল্যাবরেটরী স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এলএসডিএ), is a dedicated organization established on 23rd September 2014. The LSDA primarily operates in B

angla, although English is also used when necessary. The organization’s logo incorporates three colors: red, green, and yellow—symbolizing the values and mission of LSDA. The objectives of LSDA include:

1. Serving as a student-centered association to promote engagement and collaboration among laboratory students.

2. Supporting laboratory students in acquiring professional, ethical, and social skills, fostering both academic and personal growth.

3. Contributing to national and community health services by enhancing students’ knowledge and competencies in medical laboratory practices, thereby preparing them to deliver high-quality healthcare services effectively. In essence, LSDA is committed to nurturing the next generation of skilled and responsible laboratory professionals through education, ethical training, and social responsibility.

"আজ বিশ্ব গবেষণাগার দিবস (World Laboratory Day)। 🧪​একটি নিরাপদ এবং উন্নত পৃথিবীর স্বপ্ন যেখানে দেখা হয়, সেটিই হলো ল্যাবর...
22/04/2026

"আজ বিশ্ব গবেষণাগার দিবস
(World Laboratory Day)। 🧪
​একটি নিরাপদ এবং উন্নত পৃথিবীর স্বপ্ন যেখানে দেখা হয়, সেটিই হলো ল্যাবরেটরি। অদৃশ্য জীবাণু শনাক্ত করা থেকে শুরু করে নতুন ওষুধ আবিষ্কার কিংবা মহাকাশ জয়ের ফর্মুলা—সবকিছুরই জন্ম হয় এই চার দেয়ালের মাঝে। পর্দার আড়ালে থাকা সেই সব নিবেদিতপ্রাণ মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস্টদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, যারা রাতদিন এক করে কাজ করে যাচ্ছেন মানবতার কল্যাণে।
​সবাইকে Laboratory Students Development Association-LSDA এর পক্ষ থেকে ল্যাবরেটরি দিবসের শুভেচ্ছা! 🥼✨"

"World Laboratory Day" বিশ্বব্যাপী ল্যাবরেটরি বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় কর্মরত টেকনোলজিস্টদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এ...
18/04/2026

"World Laboratory Day" বিশ্বব্যাপী ল্যাবরেটরি বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় কর্মরত টেকনোলজিস্টদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি মূলত ল্যাবরেটরি টেকনোলজি, ডায়াগনস্টিক সায়েন্স এবং স্বাস্থ্য ব্যবস্থার পেছনে নিরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সকল মেডিকেল ল্যাবরেটরি পেশাজীবীদের সম্মান জানাতে পালিত হয়।

এই উপলক্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহীতে আগামী ২৩শে এপ্রিল একটি বিশেষ আলোচনা সভা, র‍্যালি এবং কালচারাল প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজশাহী আইএইচটির ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের সমন্বয়ে, LSDA ও ABILASH সংগঠনের অংশগ্রহণে একটি যৌথ আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমন্বিত ও সুসংগঠিত টিম তৈরি করা হয়েছে।

এই কমিটির মাধ্যমে উক্ত আলোচনা সভা, র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একটি সুসংগঠিত পরিকল্পনা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করা হয়েছে।

📢 নোটিশবিষয়: এলএসডিএ (LSDA)-এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য আহ্বানএতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির...
17/04/2026

📢 নোটিশ
বিষয়: এলএসডিএ (LSDA)-এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য আহ্বান

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এলএসডিএ (LSDA)-এর বর্তমান কমিটির মেয়াদ সমাপ্তির পথে। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই প্রেক্ষিতে, এলএসডিএ-র নতুন কমিটিতে দায়িত্ব গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত তথ্য আহ্বান করা যাচ্ছে।

🔹 আবেদনের জন্য যোগ্যতা:
- সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় শিক্ষার্থী হতে হবে
- সংগঠনের কার্যক্রমে আগ্রহ ও অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে
- দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সক্ষমতা থাকতে হবে

🔹 নির্বাচন প্রক্রিয়া:
নতুন কমিটির সদস্য নির্বাচন একটি নিরপেক্ষ Selection Panel এর মাধ্যমে সম্পন্ন হবে, যেখানে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও সিনিয়র প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
নির্বাচনের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করা হবে:
- নেতৃত্ব ও দায়িত্ববোধ
- যোগাযোগ দক্ষতা
- পূর্ব অভিজ্ঞতা ও সম্পৃক্ততা
- সংগঠনের প্রতি দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা
এক্ষেত্রে সিলেকশন প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক হিসেবে গণ্য হবে।

🔹 সময়সীমা ও প্রক্রিয়া:
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৮.০৪.২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত
- প্রাথমিক বাছাই (Shortlist): ১৯.০৪.২০২৬ [সম্ভাব্য তারিখ]
- চূড়ান্ত ফলাফল প্রকাশ: ২০.০৪.২০২৬ [সম্ভাব্য তারিখ]

🔹 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং কোনো প্রকার ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে
- নির্বাচিত সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন ও নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
- কোনো প্রকার লবিং বা অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা নির্বাচন প্রক্রিয়াকে অযোগ্য করে তুলতে পারে

সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বে যুক্ত হতে আগ্রহী সকলকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

🔗 Application Form:
https://forms.gle/VP2yZqYtRxvqyZYb7

By Order,
Md. Omar Faruk
President (2025-26)
Laboratory Students Development Association-LSDA

একটা দল, একটা কমিউনিটি, একটা সংগঠন এইগুলোই মানুষের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন ভিন্ন ভিন্ন চিন্তা, দক্ষতা আর দৃষ্টিভঙ...
15/04/2026

একটা দল, একটা কমিউনিটি, একটা সংগঠন এইগুলোই মানুষের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন ভিন্ন ভিন্ন চিন্তা, দক্ষতা আর দৃষ্টিভঙ্গি এক জায়গায় মেলে, তখনই তৈরি হয় সবচেয়ে সুন্দর ফলাফল। একা একজন যা পারে না, দশজন মিলে সেটা অনেক সহজেই সম্ভব করে ফেলে। এই উপলব্ধিটাই আসলে মানুষের পরিপূর্ণতা।

LSDA (Laboratory Students Development Association) শুধু একটি সংগঠন না। এটা একটি চিন্তার জায়গা, একটি গ্রোথ প্ল্যাটফর্ম, যেখানে ব্যক্তি নয়, দলই সবচেয়ে বড় শক্তি। এখানে একজন শুধু নিজেকে গড়ে তোলে না, বরং অন্যদের সাথে মিলেমিশে আরও বড় কিছু তৈরি করতে শেখে।

LSDA এমন একটি জায়গা যেখানে নির্ভরতা থেকে আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস থেকে সহযোগিতার যাত্রাটা বাস্তবে রূপ নেয়। এখানে সবাই একা নয়, এখানে সবাই একসাথে।

আর এই “একসাথে”-ই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। ❤️‍🩹💝💖

13/04/2026

আরো একবার মনে করিয়ে দিতে চাই, এলএসডিএ কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের একটি স্বতন্ত্র ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসে একটি ব্যানার স্থাপন করা হয়েছিল, যা ছিল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ঐক্যের প্রতীক। কিন্তু দুঃখজনকভাবে, একটি কুচক্রী মহল অযৌক্তিক বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে সেই ব্যানারটি একাধিকবার ছিঁড়ে ফেলে।

এ ধরনের কর্মকাণ্ড কেবল অসহিষ্ণুতা ও সংকীর্ণ মানসিকতারই পরিচয় বহন করে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যে উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক কাজটি করা হয়েছে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত শক্তি ও সচেতন অবস্থান এই অপচেষ্টাকে প্রতিহত করবে, দৃঢ়ভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে, ইনশাআল্লাহ।

সদয় দৃষ্টি আকর্ষণ করছি:
IHT Rajshahi-Official

রাজশাহী আইএইচটি’র নবীন মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন!ল্যাবরেটরি স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ...
12/04/2026

রাজশাহী আইএইচটি’র নবীন মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন!
ল্যাবরেটরি স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এলএসডিএ)-এর পক্ষ থেকে আপনাদের জানাই উষ্ণ শুভেচ্ছা ও সফলতার প্রত্যাশা।

আপনাদের এই নতুন যাত্রা হোক জ্ঞান, দক্ষতা ও মানবসেবার পথে। গড়ে উঠুন একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল টেকনোলজিস্ট হিসেবে—যিনি দেশের স্বাস্থ্যসেবায় রাখবেন গুরুত্বপূর্ণ অবদান।

শুভেচ্ছান্তেঃ
ল্যাবরেটরি স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন(এলএসডিএ), রাজশাহী আইএইচটি।

আবার April Fool! 😏😑
01/04/2026

আবার April Fool! 😏😑

🌙✨ ঈদের এই আলোকময় মুহূর্তে সকল মেডিকেল ল্যাবরেটরি শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা!নীরব পরিশ্রম আর নিখুঁত বিশ্লেষ...
20/03/2026

🌙✨ ঈদের এই আলোকময় মুহূর্তে সকল মেডিকেল ল্যাবরেটরি শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা!

নীরব পরিশ্রম আর নিখুঁত বিশ্লেষণের মধ্যেই লুকিয়ে থাকে হাজারো জীবনের সঠিক দিশা। তোমাদের জ্ঞান ও নিষ্ঠাই গড়ে তোলে নির্ভুল চিকিৎসার ভিত্তি।

এগিয়ে যাও, কারণ তোমাদের হাতেই লুকিয়ে আছে অদৃশ্য জীবনের আশার আলো। 🔬💛

ঈদ মোবারক! 🌙💖

বিএসসি এর হেলথ টেকনোলজি ও ফিজিওথেরাপি ২০২৫-২৬ সেশনে চান্সপ্রাপ্তদের  আন্তরিক অভিনন্দন!ভর্তি সংক্রান্ত কিছু প্রশ্ন:🔍 ভর্ত...
08/03/2026

বিএসসি এর হেলথ টেকনোলজি ও ফিজিওথেরাপি ২০২৫-২৬ সেশনে চান্সপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন!

ভর্তি সংক্রান্ত কিছু প্রশ্ন:

🔍 ভর্তি শুরু কত তারিখ ও শেষ কত তারিখ?
শুরু: ১০/০৩/২০২৬
শেষ: ৩১/০৩/২০২৬

🔍 ভর্তির সময় নিম্নলিখিত কাগজ পত্র প্রয়োজন হবে:
১. প্রার্থীর ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বর পত্র।
৩. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা পরীক্ষার সনদপত্র/ মূল প্রশংসা পত্র।
৪. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।
৫. ৪ (চার) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
৬. সরকারি চাকুরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ পত্রের কপি, যোগদান পত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের প্রত্যয়ন পত্র।
৭. উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ/গোত্র প্রধান এবং জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।

বিজ্ঞপ্তি 📢ইফতার মাহফিল ২০২৬পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী কর্তৃক এক দোয়া ও ইফতার মাহফিল...
24/02/2026

বিজ্ঞপ্তি 📢
ইফতার মাহফিল ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী কর্তৃক এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ডিপ্লোমা ও বিএসসি কোর্সের নিয়মিত ছাত্র-ছাত্রীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

🗓 তারিখ: ০৩/০৩/২০২৬
📍 স্থান: ইনস্টিটিউট প্রাঙ্গণ

রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে হওয়ার এই আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।

পড়লে পাশ আর না পড়লে লিজেন্ড! 😂সকল পরীক্ষার্থীদের জন্য LSDA-র পক্ষ থেকে শুভকামনা 💝💐✨
24/01/2026

পড়লে পাশ আর না পড়লে লিজেন্ড! 😂

সকল পরীক্ষার্থীদের জন্য LSDA-র পক্ষ থেকে শুভকামনা 💝💐✨

Address

Lokkhipur
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laboratory Students Development Association-LSDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share