RUET Common Room

RUET Common Room RUET Alumni এর সেতুবন্ধন আমরা রুয়েট এর এলামনাই ।এইখনানে রুয়েট এর সকল বিষয় নিয়ে পোস্ট করা হয়।

চলে আসুন দলে দলে ...।
19/02/2025

চলে আসুন দলে দলে ...।

আসসালামু আলাইকুম আগামীকাল *বিকাল ৩টায় শহীদ মিনার* এ ইতিহাসের সাক্ষী হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানকালীন সমন...
30/12/2024

আসসালামু আলাইকুম

আগামীকাল *বিকাল ৩টায় শহীদ মিনার* এ ইতিহাসের সাক্ষী হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানকালীন সমন্বয়কবৃন্দ এবং বাংলাদেশের জনগণ কর্তৃক আয়োজিত 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' কর্মসূচিতে আমরা 'বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ' এর পক্ষ থেকে যোগদান করবো ইনশাআল্লাহ। অন্যান্য ব্যস্ততা ফেলে সকলে চলে আসুন।

রুয়েট এ ছাত্ররাজনীতি চালু হলো কখন ? 😡
14/11/2024

রুয়েট এ ছাত্ররাজনীতি চালু হলো কখন ? 😡

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে দেশে প্রত্যাবর্তন করছেন আমার দেশ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহম...
28/09/2024

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে দেশে প্রত্যাবর্তন করছেন আমার দেশ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও কারাভোগের শিকার, বিপ্লবী প্রকৌশলী মাহমুদুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাগরিক গণসংবর্ধনায় অংশগ্রহণ করে বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ। সংবর্ধনা শেষে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটি ড: মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করে ও ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় পরিষদের সমন্বয়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

৪ সেপ্টেম্বর ২০২৪ মানববন্ধন প্রেস ক্লাব
05/09/2024

৪ সেপ্টেম্বর ২০২৪ মানববন্ধন প্রেস ক্লাব

05/09/2024

মানববন্ধন প্রেসক্লাব ০৪-০৯-২৪

আওয়াজ উডাও ইঞ্জিনিয়ার।।
04/09/2024

আওয়াজ উডাও ইঞ্জিনিয়ার।।

রুয়েট শিক্ষক সমিতির ৫ম পরিষদের মিটিংয়ে  রুয়েটের সকল শিক্ষকবৃন্দের একদিনের বেতন বা তদূর্ধ্ব বন্যার্তদের সহায়তায় ব্যয...
24/08/2024

রুয়েট শিক্ষক সমিতির ৫ম পরিষদের মিটিংয়ে রুয়েটের সকল শিক্ষকবৃন্দের একদিনের বেতন বা তদূর্ধ্ব বন্যার্তদের সহায়তায় ব্যয়ের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার দুপুরে শিক্ষক সমিতির মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অর্থ জমা হবে ।
এ বিষয়ে দ্রুতই রুয়েট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

এক প্রকল্প থেকেই ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছে হাসিনা পরিবার
19/08/2024

এক প্রকল্প থেকেই ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছে হাসিনা পরিবার

পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বঞ্চিত এক মায়ের কান্না আমার ছেলে বিল মারুফ, শিশুকাল থেকেই ওর মেধা অতি ক্ষুরধার। ওক...
15/08/2024

বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বঞ্চিত এক মায়ের কান্না

আমার ছেলে বিল মারুফ, শিশুকাল থেকেই ওর মেধা অতি ক্ষুরধার। ওকে একই সাথে হাফিজ মাদ্রাসা এবং স্কুলে পড়িয়েছি, এতে করে সে কুরআনের হাফেজ, পাশাপাশি বৃত্তিসহ SSC, HSC তে গোল্ডেন এ প্লাস এবং বুয়েটে ৪২ তম মেধাক্রমে চান্স পেয়েছিলো।

বুয়েট থেকে কৃতিত্বের সাথে পাস করার পর PDB পাওয়ার প্ল্যান্টে ইন্জিনিয়ার পদে চাকুরী হয়। এটা শুনে আমি বলেছিলাম ঠিক আছে তুই তাহলে PDB তে জয়েন কর। তার পাশাপাশি BCS এর জন্য প্রস্তুতি নে। চাকুরির পাশাপাশি অনেক কষ্ট করে পড়ত আমার ছেলে BCS এর জন্য। আমি ফোন দিয়ে খোঁজ নিতাম বাবা ঠিকমত খাওয়া দাওয়া করছিস তো , কুরআন পড়েছিস, BCS এর পড়া হচ্ছে এসব আর কি।

ও বলত মা BCS আমার হবে না, অনেক পড়া আমি পারব না। আমি বলতাম পারবি বাবা একটু চেষ্টা কর ইনশাআল্লাহ্, তুই প্রথম বারেই চান্স পাবি। যেভাবে একই সাথে মেডিকেলে, বুয়েটে, ঢাবিতে চান্স পেয়েছিলি ঠিক সেভাবে BCS এও তোর হয়ে যাবে।

আল্লাহর রহমতে আমার ছেলে তার প্রথম BCS এ প্রিলিতে রিটেনে ও ভাইবাতে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার করে । ওর BCS এর রেজাল্ট পেয়ে আমাকে ফোন করল, মা আমি পররাষ্ট্র কাডারে প্রথম হয়েছি, আমি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলেছি। ফোনের ওপারে ছেলে কাঁদে এপারে আমি, দুই মা ছেলে প্রায় ৫ মিনিট কেঁদেছি। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া নফল নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের এই খুশির খবর জানিয়েছিলাম।

এরই মধ্যে প্রায় ৩/৪ মাস কেটে গেল। সেই BCS এর গেজেট প্রকাশ হল । পররাষ্ট্র কাডারে ২৫ জন ছিল। ১ম বিল মারুফ বিন বারিক বাদ দিয়ে বাঁকি ২৪ জনকে গেজেট দেয়া হল। শুরু হল বিল মারুফের মায়ের আনন্দ অস্রু থেকে বেদনাশ্রু । স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রানালয়ে অনেক ধরনা ধরে কোন কাজ হয়নি। কোর্টে রিট করেও কোন ফল হয়নি। আজ ১৪ আগস্ট ২০২৪ আমার ছেলে সেই গেজেট ফিরে পেল আলহামদুলিল্লাহ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ফাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার পতনের মাধ্যমে বাংলা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে । নব নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হাতে নিয়ে পঁচে যাওয়া দেশটাকে পরিষ্কার করতে পরবেন ইনশাআল্লাহ্। আল্লাহ আমাদের বাংলাদেশকে রহম করুন। হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ রেখে চল সবাই আমরা একসাথে দেশ গড়ি। সকলের অধিকার ফিরিয়ে দিয়ে সুবিচারের দেশ হোক আমার বাংলাদেশ।

- বিল মারুফ বিন বারিক, বুয়েট এলাম্নাই (ইইই' ০৯) এর মা

Letter to RUET VC & Registrar: We (ex-RUETians from Different Parts of the World) have emailed the attached document to ...
04/08/2024

Letter to RUET VC & Registrar: We (ex-RUETians from Different Parts of the World) have emailed the attached document to RUET VC and Registrar, along with a summary of participants from different regions.

Address

Talaimari
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUET Common Room posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share