বঞ্চিতি বদল

বঞ্চিতি বদল সেবাই মোদের পরিবর্তনের ভাষা

গ্রামের নাম চরখিদিরপুর ও চরতারানগর।
গ্রামের তিন দিকে ভারত, এক দিকে পদ্মা নদী। এ নদীই তাদের দেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করে রেখেছে। পদ্মার ভাঙনে পেছনে সরতে সরতে তাদের ঠিকানা এখন একেবারে সীমান্তের কাছে।অভাবী এ জনপদে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। এলাকায় আছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এখান থেকে পাস করা শিশুরা জীবনে বড় হওয়ার কোনো স্বপ্ন দেখতে পারে না। তাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ার মতো কোনো

শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে তাদের ভারতীয় ভূখণ্ডের ভেতর দিয়ে বাংলাদেশের একটি বিদ্যালয়ে যেতে হয়। অথবা পদ্মা নদী পার হয়ে রাজশাহী শহরে আসতে হয়। দুটোই তাদের পক্ষে খুব কঠিন।এ দুই গ্রামের দিনবদলের সংগ্রামে নেমেছি একদল তরুণ। আমরা সবাই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। আমাদের একটি সংগঠন রয়েছে। নাম ‘বঞ্চিতি বদল’ ।

একশো ডলারের একটা নোট মাটিতে পড়ে থাকলেও কেউ না কেউ হাতে নিবে। টাকাটা নোংরা হলেও হাতে নিবে। ব‍্যবহার করতে চাইবে। কারণ ট...
02/08/2025

একশো ডলারের একটা নোট মাটিতে পড়ে থাকলেও কেউ না কেউ হাতে নিবে। টাকাটা নোংরা হলেও হাতে নিবে। ব‍্যবহার করতে চাইবে।

কারণ টাকাটার একটা মূল‍্য আছে। ভ‍্যালু আছে।

দামী গহনাটা আমরা খুব যত্ন করে রাখি। নিরাপদ জায়গায়। যেনো নষ্ট না হয়। চুরি না হয়। বছরের ১ দিন ব‍্যবহার করলেও, ৩৬৪ দিন যত্ন করে নিরাপদে রাখি।

যে গাছ ফল দেয়, সেটাকে আমরা একটু বেশিই যত্ন করি। মনের অজান্তে হলেও। কারণ গাছটার ভ‍্যালু আছে।

জগৎ সংসারে সবকিছুরই একটা ভ‍্যালু লাগে। এমনকি মানুষেরও।

আপনাকে আপনার ভ‍্যালু তৈরি করতে হবে। চিন্তায়। কাজে। জ্ঞানে। দক্ষতায়। মায়ায়। সেবায়। চরিত্রে। সততায়।

আপনার ভ‍্যালু মানে বৈষয়িক মূল‍্য নয়।

আপনার কথা, আপনার ভ‍্যালু হতে পারে।
আপনার নিরবতা আপনার ভ‍্যালু হতে পারে। আপনার সততা আপনার ভ‍্যালু। আপনার পরোপকারিতা, আপনার ভ‍্যালু।

আপনার নমনীয়তা-ফ্ল‍্যাক্সিবিলিটি, আপনার হাসি, আপনার উদার সারল‍্য মন—এগুলো আপনার ভ‍্যালু।

আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, দক্ষতা—এগুলো ভ‍্যালু।
মানুষকেও তার ভ‍্যালু তৈরির জন‍্য কাজ করতে হয়। সময় দিতে হয়।

মানবসভ‍্যতার এই এক চিরায়ত নিয়ম।
……………………..
কৃতজ্ঞতা: RAUFUL ALAM

27/02/2025

তাৎক্ষণিকভাবে সম্মান অর্জন করবেন যেভাবে!

আপনার কি মনে হয়, আপনি যে সম্মান ‘ডিজার্ভ’ করেন, অন্যরা সেটি আপনাকে দিচ্ছে না? আপনি কি সেই দলের লোক, যাঁরা মনে করেন, জগতে সম্মানের চেয়ে বড় অর্জন আর নেই? আপনি কি জীবনে আরও সম্মানিত হতে চান? এই তিন প্রশ্নের যেকোনো একটির উত্তর যদি হয় ‘হ্যাঁ’, তাহলে লেখাটি আপনার জন্য। চলুন, চট করে চোখ বুলিয়ে নেওয়া যায় অন্যের চোখে সমীহ আর সম্মান অর্জনের উপায়গুলোয়।

১. কথা কম বলুন। হুট করে কোনো মন্তব্য করে বসবেন না। বেশি শুনুন। অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন।

২. একটা মানুষের সবচেয়ে প্রিয় শব্দ কী, জানেন? তাঁর নাম। মানুষ তাঁর নিজের নাম শুনতে ভালোবাসে। তাই মানুষের নাম মনে রাখুন। নাম ধরে ডাকুন।

৩. পেছনে প্রশংসা করুন। সামনে সমালোচনা করুন।

৪. কেউ যদি কোনো কথা গোপন রাখতে বলে, যেকোনো মূল্যে গোপনীয়তা রক্ষা করুন।

৫. অন্যকে বেড়ে উঠতে বা অন্যের উন্নতিতে সাহায্য করুন, অনুপ্রাণিত করুন। একজন নেতার সবচেয়ে বড় গুণ এটিই।

৬. অন্যরা আগে প্লেটে খাবার তুলে নিক। তারপর আপনি নিন অথবা অন্যদের সার্ভ করে সবার শেষে নিজের পাতে খাবার তুলুন।

৭. যেকোনো কথোপকথন বা মিটিংয়ের সময় মুঠোফোন চোখের আড়ালে রাখুন। চোখে চোখ রেখে কথা বলুন। মন দিয়ে কথা শুনুন। থেমে থেমে কথা বলুন।

৮. যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ৩ সেকেন্ড সময় নিন।

৯. পার্টি বা খাওয়াদাওয়া শেষে টেবিল বা ঘর পরিষ্কার করতে সাহায্য করুন।

১০. কেউ ঘরে ঢুকতে চাইলে দরজা খুলে দাঁড়ান। সে ভেতরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করুন।

১১. কথা দেওয়ার সময় কম করে বলুন। প্রত্যাশার চেয়ে বেশি দিন।

১২. যেকোনো জায়গায় সময়মতো উপস্থিত হোন।

১৩. জীবনসঙ্গী, বন্ধু, পরিবার ও কাজের প্রতি শতভাগ সৎ থাকুন।

১৪. একমত না হলেও অন্যের মতামতকে সম্মান করুন।

১৫. কেউ যখন দেখছে না, তখনো মন দিয়ে কাজ করুন।

১৬. ‘প্লিজ’, ‘সরি’, ‘থ্যাংক ইউ’—এই শব্দগুলোর অনেক ক্ষমতা, কাজে লাগান।

১৭. নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করুন।

১৮. মনে রাখবেন, আপনার সঙ্গে কী ঘটেছে, তা দিয়ে মানুষ আপনাকে বিচার করবে না; বরং সেই ঘটনাগুলোতে আপনার প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি আপনাকে ‘আপনি’ করে তোলে। তাই মানুষ কেমন, সে আপনার সঙ্গে কী আচরণ করেছে, সে হিসেবে তার সঙ্গে আচরণ করবেন না; বরং আপনি মানুষ হিসেবে কেমন, সে অনুযায়ী সামনের মানুষটার সঙ্গে আচরণ করুন।

১৯. ‘রিঅ্যাক্ট’ করবেন না; বরং ‘রেসপন্ড’ করুন। প্রতিক্রিয়া দেখাতে সময় নিন। ভুল থেকে শিখুন। রাগ, হতাশা ও দুশ্চিন্তার মতো নেতিবাচক বিষয়গুলো সামলাতে শিখুন।

২০. যেকোনো সম্পর্কে সীমানা টানুন। শেয়ার করার আগে ভাবুন, ‘ওভারশেয়ারিং’ করছেন না তো?

২১. যেকোনো পরিস্থিতি ইতিবাচকতা আর মনোবলের মাধ্যমে মোকাবিলা করুন।

২২. ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, সবার আগে নিজেই নিজেকে সম্মান করুন। নিজের নৈতিক মানদণ্ড বজায় রাখুন। নিজেকে জানুন। নিজেকে প্রতিনিয়ত ‘বেটার ভার্সন’ করে তোলার যাত্রা অব্যাহত রাখুন।@©collected.

Address

Vill. Majhi Gram, Post. Ekdala, Thana. Bagmara, Dis. Rajshahi
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when বঞ্চিতি বদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বঞ্চিতি বদল:

Share