05/09/2025
রাবি খালেদা জিয়া হল ডিবেটিং ক্লাবের নতুন নেতৃত্বে যুথী সভাপতি, শায়লা সাধারণ সম্পাদক
ক্যাম্পাস টুডে ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খালেদা জিয়া হল ডিবেটিং ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাম্মী আক্তার যুথী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শায়লা সুলতানা।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ নতুন নয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। “যুক্তির আলোয় আলোকিত হোক অবসর” এই মূলমন্ত্র নিয়ে ক্লাবটি কাজ করছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী পুষ্পিতা, সাংগঠনিক সম্পাদক মোছা. মাইমুনা খাতুন, দপ্তর সম্পাদক মোছা. পারভীন আরা, অর্থ সম্পাদক লিফা ফারহানা, প্রচার সম্পাদক তানিয়া আক্তার শিপা এবং কার্যনির্বাহী সদস্য মজিদা আক্তার মৌ ও পরমা দত্ত।
এ ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. শারমিন হামিদ ও বিনীতা বিশ্বস।
নবনির্বাচিত সভাপতি যুথী বলেন, “এই দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে আমরা ক্লাবকে আরও উজ্জ্বল উচ্চতায় নিয়ে যেতে চাই।”
সাধারণ সম্পাদক শায়লা সুলতানা বলেন, “প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
উপদেষ্টা ড. শারমিন হামিদ বলেন, “বিতর্ক মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চর্চার অন্যতম অনুষঙ্গ। নতুন কমিটি শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উল্লেখ্য, রাবিতে কেন্দ্রীয়ভাবে তিনটি ডিবেটিং ক্লাব থাকলেও হলভিত্তিক ক্লাব খুবই সীমিত। নারীদের হলভিত্তিক ক্লাবের মধ্যে এটি দ্বিতীয় বিতর্ক ক্লাব।
#রাজশাহী_বিশ্ববিদ্যালয় #রাবি #খালেদা_জিয়া_হল #ডিবেটিং_ক্লাব