23/08/2025
প্রকৌশল খাতে সকল ধরনের বৈষম্য ও কোটার বিরুদ্ধে ৩ দফা দাবি নিয়ে আজ ২৪শে আগস্ট (রবিবার) বিএসসি ইঞ্জিনিয়ারদের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহাসমাবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ রাজশাহীর অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত থাকবে।
স্থান: রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি =➤ রাজশাহী বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৪ আগস্ট, ২০২৫ (রবিবার)
সময়: সকাল ১১টা
রুয়েটের সকল ক্লাব, অ্যাসোসিয়েশন, টিম ও অর্গানাইজেশনের পক্ষ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইলো।
রুয়েটের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, চাকুরিজীবী, চাকুরীপ্রার্থী, রাজশাহী ও এর আশেপাশের সকল কলেজের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের এই মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানানো হচ্ছে।