Rajshahi University Readers' Forum - Pathokforum

Rajshahi University Readers' Forum - Pathokforum Voluntary, None Political and None Profit Career Oriented Student Organization based on Rajshahi University.

ভর্তি হওয়ার শেষ সুযোগ এবং আসন সংখ্যা খুবই সীমিত!  নিজের কণ্ঠ ও উপস্থাপনাকে দিন নতুন মাত্রা।
17/06/2026

ভর্তি হওয়ার শেষ সুযোগ এবং আসন সংখ্যা খুবই সীমিত! নিজের কণ্ঠ ও উপস্থাপনাকে দিন নতুন মাত্রা।

জ্ঞান, যুক্তি ও উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের এক অনন্য সুযোগ!রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজন করতে যাচ্ছে "পোস্টার ...
16/06/2026

জ্ঞান, যুক্তি ও উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের এক অনন্য সুযোগ!

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজন করতে যাচ্ছে "পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা", যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল চিন্তা, গবেষণাধর্মী ধারণা ও উপস্থাপনা দক্ষতার সমন্বয়ে তুলে ধরবে নতুন সম্ভাবনার দিগন্ত।

🗓️ তারিখ: ১৭ জুন ২০২৬ (বুধবার)
🕠 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: পাঠক ফোরাম প্রাঙ্গণ, স্টেডিয়াম মার্কেট, রাবি

তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতার এই মিলনমেলায় সবাইকে স্বাগতম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত হয়েছিল  “শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ক কর্মশাল...
16/06/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত হয়েছিল “শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি,
উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ক কর্মশালা"।

পাঠক ফোরামের আয়োজনে আজকের এই প্রাণবন্ত কর্মশালায় অংশগ্রহণকারীরা শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা, আবৃত্তি ও সংবাদপাঠের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ, উৎসাহ ও সহযোগিতায় কর্মশালাটি হয়ে উঠেছিল অত্যন্ত ফলপ্রসূ ও আনন্দময়। ভাষা ও উপস্থাপনা দক্ষতা বিকাশের এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

আজ (১৬ জুন ২০২৬, মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত📚 “শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপ...
16/06/2026

আজ (১৬ জুন ২০২৬, মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত
📚 “শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ক কর্মশালা”।
ভাষাচর্চা, শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী প্রকাশভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই উন্মুক্ত কর্মশালায় সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📅 তারিখ: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার
🕔 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: পাঠক ফোরাম প্রাঙ্গণ

নিজেকে প্রকাশে আরও দক্ষ, সাবলীল ও আত্মবিশ্বাসী করে তুলতে আজই যুক্ত হোন আমাদের সঙ্গে।

আগামীকাল (১৬ জুন ২০২৬, মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত📚 “শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উ...
15/06/2026

আগামীকাল (১৬ জুন ২০২৬, মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত
📚 “শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ক কর্মশালা”।
ভাষাচর্চা, শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী প্রকাশভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই উন্মুক্ত কর্মশালায় সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📅 তারিখ: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার
🕔 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: পাঠক ফোরাম প্রাঙ্গণ

নিজেকে প্রকাশে আরও দক্ষ, সাবলীল ও আত্মবিশ্বাসী করে তুলতে আজই যুক্ত হোন আমাদের সঙ্গে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শতভাগ বাংলায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা”।বাংলা ভাষার শুদ...
14/06/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শতভাগ বাংলায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা”।
বাংলা ভাষার শুদ্ধ চর্চা, তাৎক্ষণিক চিন্তাশক্তির বিকাশ এবং বক্তৃতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

📅 তারিখ: ১৫ জুন ২০২৬ (সোমবার)
🕠 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: পাঠক ফোরাম প্রাঙ্গণ, স্টেডিয়াম মার্কেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলা ভাষার সৌন্দর্য ও শক্তিকে ধারণ করে আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপনের এই আয়োজনে আপনার সরব উপস্থিতি প্রত্যাশা করছি।

ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর আরও রোমাঞ্চকর করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্ব...
12/06/2026

ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার প্রহর আরও রোমাঞ্চকর করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে "রম্য বিতর্ক প্রতিযোগিতা”।

🎙️ বিষয়: কোন দল সেরা?

আপনার প্রিয় দলকে সমর্থন করে যুক্তি, পাল্টা যুক্তি আর হাস্যরসের সমন্বয়ে জমিয়ে তুলুন বিতর্কের মঞ্চ। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স কিংবা অন্য যেকোনো দলের সমর্থক—সবার জন্য থাকছে নিজের দলকে শ্রেষ্ঠ প্রমাণ করার দারুণ সুযোগ!

📅 তারিখ: ১৩ জুন ২০২৬ (শনিবার)
🕠 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: পাঠক ফোরাম প্রাঙ্গণ, স্টেডিয়াম মার্কেট, রাবি

আসুন যুক্তির লড়াইয়ে মেতে উঠি, প্রিয় দলকে নিয়ে হাসি-ঠাট্টা আর প্রাণবন্ত বিতর্কে কাটাই এক আনন্দঘন সন্ধ্যা।

আজ ১২ জুন ২০২৬, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম পরিদর্শন করেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউটিএ-এর পরিচালক জ...
12/06/2026

আজ ১২ জুন ২০২৬, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম পরিদর্শন করেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও বিআইডব্লিউটিএ-এর পরিচালক জনাব আরিফ হাসনাত এবং বিআইডব্লিউটিএ-এর যুগ্ম-সচিব (২২তম বিসিএস, প্রশাসন) জনাব মো. সাজেদুল ইসলাম।

পরিদর্শনকালে তারা পাঠক ফোরামের কার্যালয়, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং সংগঠনের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। এ সময় জনাব মো. সাজেদুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, নেতৃত্বগুণ ও সৃজনশীল চিন্তাচর্চা বিকাশে পাঠক ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তাদের এই সৌজন্যমূলক সফর, দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আজ ১০জুন ২০২৬ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদের সকল নির্বাহী সদস্য ও প্রতিনিধি...
10/06/2026

আজ ১০জুন ২০২৬ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদের সকল নির্বাহী সদস্য ও প্রতিনিধিদের উপস্থিতিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আসন্ন জুন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

মাসিক সভার আলোচ্য বিষয়সমূহ:
১। নবীন বরণ আয়োজনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২। জুন মাসের মাসিক কার্যসূচী চূড়ান্ত করা হয়েছে।

সদস্যদের আন্তরিক অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি এবং গঠনমূলক মতামতের মাধ্যমে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

আপনার কণ্ঠ,আপনার মঞ্চ,আপনার পরিচয়-এখন সময় নিজেকে নতুনভাবে গড়ার! তাই,ভর্তি হওয়ার শেষ সুযোগ হাতছাড়া করবেন না। যারা কোর্সে ...
09/06/2026

আপনার কণ্ঠ,আপনার মঞ্চ,আপনার পরিচয়-এখন সময় নিজেকে নতুনভাবে গড়ার!
তাই,ভর্তি হওয়ার শেষ সুযোগ হাতছাড়া করবেন না। যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, অতিদ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।

আসন সংখ্যা সীমিত ⚠️

​✅ ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন:
📞 মোবাইল: 01876-728590
01908-012259

​আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথচলা শুরু হোক আমাদের সাথেই। দ্রুত যোগাযোগ করে আপনার আসনটি নিশ্চিত করুন!

Address

Stadium Pavilion, University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 16:15 - 18:00
Wednesday 16:15 - 18:00
Friday 16:15 - 18:30
Saturday 16:15 - 18:30

Telephone

8801722727315

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University Readers' Forum - Pathokforum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajshahi University Readers' Forum - Pathokforum:

Share