RUET Debating Club - RUET DC

RUET Debating  Club - RUET DC RUET DC is the only debating club of RUET. It works upholding the motto 'Our Debate, Our Dream'. From time to time, it got recognized as “RUET Debating Club”.

Welcome to Ruet Debating Club (RUET DC) , the only debating club of Rajshahi University of Engineering and Technology(RUET). It started it’s wonderful journey on 4th of May 1991 as Debating Society of RUET. At the very heart of this debating club is the passion for debating, freedom of speech, critical thinking which is building up the leadership qualities and dedication to serve our nation in each individual young talent. Our motto stands as "Our debate Our dream".

"যুক্তি যেখানে মুক্ত, মন সেখানে নির্ভয়" — এই মূলমন্ত্রকে সামনে রেখে নবীনদের বরণ করে নেওয়ার পর এবার  তাদেরকে যুক্তিতর্কে ...
09/01/2026

"যুক্তি যেখানে মুক্ত, মন সেখানে নির্ভয়" — এই মূলমন্ত্রকে সামনে রেখে নবীনদের বরণ করে নেওয়ার পর এবার তাদেরকে যুক্তিতর্কে ও বাচনিক দক্ষতায় সমৃদ্ধ এবং পুরোনোদের দক্ষতা ঝালাই করার প্রত্যয়ে গত ৮ই জানুয়ারি, ২০২৬ তারিখে রুয়েট হিট ইঞ্জিন বিল্ডিং-এর 217 নং কক্ষে শুরু হয় রুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজন “RUETdc Freshers' Workshop 2026”

শীতের সকালেই শুরু হয় আয়োজনের তোড়জোর। এবারের আয়োজনে নবীনদের জন্য পরিকল্পিত ছিল চারটি তথ্যবহুল সেশন:

1. Introduction to Debate & Basics of AP Debate

2. Preptime Optimization and Motion Analysis

3.The Art of Public Speaking

4. Framing, Argumentation & Case Building

প্রথমেই কুয়াশাচ্ছন্ন শীতের সকালে শুরু হয় রুয়েটডিসির সহ-সভাপতি (বাংলা বিতর্ক), ফারহান জাকিব প্রান্তের পরিচলনায় বিতর্ক, এর প্রকারভেদ নিয়ে শুরু হয় প্রথম আয়োজন, “ Introduction to Debate & Basics of AP Debate”. বাংলাদেশ ও বিশ্বে বিভিন্ন বিতর্কের গঠন ও উদাহরণ নিয়ে আলোচনা করেন তিনি। সবচেয়ে জনপ্রিয় দুটি বিতর্ক, এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক ও ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্কের আদ্যোপান্ত নবীনদের মধ্যে তুলে ধরা হয় সেশনটিতে। এছাড়া বিতর্কে প্রতিটি সদস্যের কাজ ও প্রতিটি বিতর্কের দাবি নিয়ে নবীনদের মধ্যে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন তিনি।

অত:পর শুরু হয়, দ্বিতীয় আয়োজন “Preptime Optimization and Motion Analysis”, রুয়েটডিসির গবেষণা ও ওয়ার্কশপ বিষয়ক সম্পাদক, এ এস এম আরিফের পরিচলনায়। বিতর্কের কথা বলা শুরু করার আগেই প্রস্তুতিমূলক সময়েই শুরু হয়ে যায় জেতার লড়াই। প্রস্তুতি ও বিতর্কের মোশন এনালাইসিসের উপরই অনেকটা নির্ভর করে একজন বিতর্কিক বিতর্ক কিভাবে করবেন। এই সময়কে কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায় ও মোশনের আদ্যপ্যান্ত নিয়ে আলোচনা করেন তিনি।

মধ্যাহ্নভোজন ও নামাজের বিরতির পর শুরু হয় নবীনদের জন্য পাব্লিক স্পিকিং এর উপর একটা অসাধারণ সেশন, “The Art of Public Speaking”। বিষয় ও বক্তব্যের উপরে পাবলিক স্পিকিং এ কিভাবে শ্রোতাদের চমকপ্রদ করে একটা সুন্দর গল্প বলা যায় এই নিয়ে আলোচনা করেন ফাহিম মুনতাসির রহমান, সাবেক যুগ্ম সম্পাদক (বিতর্ক), রুয়েটডিসি। দর্শকের মাঝে কিভাবে আত্মবিশ্বাসের সাথে নিজের গল্প উপস্থাপন করতে হয় তার নবীনদের ভবিষ্যৎ জীবনে তাৎপর্য নিয়েও আলোচনা করেন তিনি।

ওয়ার্কশপের শেষ সেশনটি আয়োজন করা হয় বিতর্কের ফ্রেমিং, আর্গুমেন্টেশন নিয়ে, “ Framing, Argumentation & Case Building”. একটি বিতর্কে শুধু যুক্তিই সব নয়। বিতর্কে কিভাবে যুক্তির পরতে যুক্তি সাজিয়ে কারণ ব্যাখ্যা করতে হয়, সর্বোপরি বিতর্কের ঘটনাপ্রবাহ সাজিয়ে কিভাবে যুক্তি উপস্থাপন করতে হয় এই নিয়ে একটি অসাধারণ সেশন পরিচলনা করেন জ্যোতির্ময় গোস্বামী প্রহর, সাবেক সহ-সভাপতি (প্রশাসন), রুয়েটডিসি। বিতর্কের বিভিন্ন পরিস্থিতি, যুক্তির প্রণোদোনা বেশ উপভোগ করেন নবীনেরা। কিভাবে বিতর্কের মঞ্চে কনফিউশন এড়িয়ে যুক্তি দিয়ে বক্তব্য বিবেচনা করতে হয় এই নিয়েও আলোকপাত করা হয় সেশনটিতে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মাননীয় উপদেষ্টা আজমাইন ইয়াক্বীন সৃজন স্যার, সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ, রুয়েট। তিনি বিতর্ক কিভাবে একজন যুক্তিনির্ভর মানুষ গঠনে সহায়ক তা তুলে ধরেন। এছাড়া রুয়েটডিসির অর্জন ও ঐতিহ্য নবীনদের মাঝে তুলে ধরে তিনি নবীনদের মাঝে আগামীর আশা ব্যক্ত করেন।

অত:পর কুইজ ও ফটোসেশনের মাধ্যমে শেষ হয় রুয়েটডিসির এবছরের আয়োজন। সর্বোপরি এবারের আয়োজন ছিল নবীনদের বিতর্কের প্রতি আগ্রহী করে যুক্তিনির্ভর একজন মুক্তমনা মানুষ তৈরী করার প্রত্যয়। এই মশালকে সামনে রেখে এগিয়ে যাক নবীনেরা ।

Since a year has passed, we wish you a warm and Happy New Year. Now, we are going to share stories that every club has e...
04/01/2026

Since a year has passed, we wish you a warm and Happy New Year. Now, we are going to share stories that every club has ever desired; stories that reflect the sophistication, dedication, and growth of every debater and member of this club.

RUET Debating Club marks 2025 as a milestone year of dominance and distinction. Every podium finish echoed hours of preparation, mutual trust, and a firm belief in the power of reasoned speech.

Victories That Marked the Year

1. Champion — ULAB VOX 3.0

2. Champion — RUDF Nationals 2025

3. Champion — Rajshahi Freshers’ Debate Championship 2025

4. Champion — RUDF Regional 2025

5. Champion — BRUDF IV 2.0

6. Champion & Runners-up — 1st RUET Planners Reunion & Planning Carnival 2025

7. Runners-up — ১০ম হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব ২০২৫

A year to be remembered. In 2025, we didn’t just participate in debates; we shaped rooms, set standards, and carried our legacy forward with confidence.

Hail RUETdc!

2025 was a year of growth, learning, and achievements marked by moments that shaped us. As we step into 2026, we look fo...
01/01/2026

2025 was a year of growth, learning, and achievements marked by moments that shaped us. As we step into 2026, we look forward with hope, determination, and excitement for new opportunities, experiences, and milestones ahead.

We hope everyone receives what they truly deserve and that life in 2026 unfolds smoothly, filled with happiness, peace, and the warmth of loved ones and well-wishers.

RUETdc wishes you all a very Happy New Year.

Happy New Year 2026!

Merry Christmas to All.Christmas celebrates the birth of Jesus Christ, a symbol of love, hope, peace, and compassion. Hi...
25/12/2025

Merry Christmas to All.

Christmas celebrates the birth of Jesus Christ, a symbol of love, hope, peace, and compassion. His timeless teachings inspire humanity to embrace kindness, humility, and selfless service, guiding us toward harmony and goodwill for all.

An Warm Christmas wishes in this winter to everyone on this joyous occasion from RUETdc.

১৬ ডিসেম্বর ২০২৫,মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অঙ্গীকারের আবহে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রুয়েট ডি...
16/12/2025

১৬ ডিসেম্বর ২০২৫,মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অঙ্গীকারের আবহে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রুয়েট ডিবেটিং ক্লাব। শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র চিত্তে স্মরণ করা হয় সেই সব বীর মুক্তিযোদ্ধাকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার লাল-সবুজ পতাকা।

পুষ্পস্তবক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক স্যার, যাঁর সাহচর্যে অনুষ্ঠানটি আরো অনুপ্রাণিত হয়।উপস্থিত ছিলেন ড. মোঃ রবিউল ইসলাম সরকার স্যার,পরিচালক, ছাত্রকল্যাণ দপ্তর।এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত মডারেটর আবু ইসমাইল সিদ্দিক স্যার, সহকারী অধ্যাপক, ইটিই বিভাগ এবং ক্লাবের মাননীয় উপদেষ্টা ঐশী জ্যোতি ম্যাডাম, সহকারী অধ্যাপক, ইসিই বিভাগ। পুষ্পস্তবক কর্মসূচীতে অংশ নেন রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ক্লাব পরিবারের অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অঙ্গীকারে উদ্ভাসিত হোক বিজয়ের চেতনা।মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে ধারণ করে, যুক্তি ও মানবিকতার আলোয় দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে বিজয় দিবস এর শুভেচ্ছা।

বাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস একটি অবিস্মরণীয় দিন, যা গৌরব, ত্যাগ ও আনন্দের এক মহাকাব্যিক মিলন। এই দিনে  আমরা আমাদের দী...
15/12/2025

বাংলাদেশের ইতিহাসে বিজয় দিবস একটি অবিস্মরণীয় দিন, যা গৌরব, ত্যাগ ও আনন্দের এক মহাকাব্যিক মিলন। এই দিনে আমরা আমাদের দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী ত্যাগকে স্মরণ করি। সেই মহান ত্যাগের চূড়ান্ত স্বীকৃতি হিসেবেই ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়।

২৩ বছরের শাসন আমল আমাদের জন্য এক কালো অধ্যায় ছিল, যেখানে মাতৃভাষা ও অধিকার রক্ষার সংগ্রামে অবর্ণনীয় নিপীড়ন সহ্য করতে হয়েছে। এর ফলেই ১৯৭১ সালে সূচিত হয় মহান মুক্তিযুদ্ধ, যা এক সাগর রক্ত ও লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বিজয়। আমরা আজও সেই মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি।

আমাদের ইতিহাসে একটি বিজয় দিবস আছে বলেই আমাদের শিশুরা নিশ্চিন্তে স্কুলে গিয়ে অ, আ, ক, খ শিখতে পারে, আর গ্রামের সেই দুরন্ত কিশোর ছুটে যেতে পারে অজানায়। একটি বিজয় দিবস আছে বলেই আমরা নিজেদের কখনো হারাতে দিই না, কখনো নিজেদের অধিকার কেড়ে নিতে দিই না। তাই বাংলাদেশের মানুষের কাছে বিজয় কোনো সাধারণ শব্দ নয়,এর অর্থ ঢের বেশি।

রুয়েটডিসির পক্ষ থেকে সবাইকে জানাই এই মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা।

একটি জাতির জন্ম শুধু বিজয়ের তারিখে নয়,তার জন্ম হয় অগণিত নিঃশব্দ ত্যাগের রক্তাক্ত প্রান্তরে। ১৪ ডিসেম্বর সেই প্রান্তরেরই ...
14/12/2025

একটি জাতির জন্ম শুধু বিজয়ের তারিখে নয়,
তার জন্ম হয় অগণিত নিঃশব্দ ত্যাগের রক্তাক্ত প্রান্তরে। ১৪ ডিসেম্বর সেই প্রান্তরেরই এক বিষণ্ন চিহ্ন।

নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তানি ঘাতকেরা চেয়েছিল মেধাশূণ্য এক পঙ্গু জাতি। মেধাশূণ্য জাতিকে হাতের নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। যুগে যুগে সবার আগে যুদ্ধে আঘাত হানা হয়েছে জ্ঞানীদের উপর, লাইব্রেরির উপর। স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছর পর আজও আমরা দাঁড়িয়ে আছি সেই প্রশ্নের মুখোমুখি। ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে নিশ্চিত পরাজয় জেনে, হানাদার ও তাদের দোসররা মেতে উঠেছিল এক জঘন্যতম হত্যাযজ্ঞে; যার লক্ষ্য ছিল এই উদীয়মান জাতিকে মেধা ও মননে চিরতরে পঙ্গু করে দেওয়া।

যাদের কলম ছিল সময়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাদের কণ্ঠে ছিল যুক্তির গান, যাদের চিন্তা, ক্ষমতার ভীত কাঁপিয়ে দিত শোষকের আত্মাকে, তাদেরই লক্ষ্য করে নেমে এসেছিল এক অমানবিক নিষ্ঠুরতা। কোনো অস্ত্র বহন করেননি তারা, তবুও তাদের চিন্তাই ছিল সবচেয়ে ভয়ংকর শক্তি, কলমই তাঁদের একমাত্র অস্ত্র। সেই শক্তিকেই স্তব্ধ করে দিতে চেয়েছিল শত্রুরা। হয়ত তাদের শরীরকে নিশ্চুপ করতে সক্ষম হয়েছিল রায়েরবাজারের বধ্যভূমিতে কিন্তু তাদের চিন্তার মশাল, যা আজও অন্ধকারের বুক চিড়ে আমাদের পথ দেখায় তাকে নেভানোর শক্তি করোও নেই।

আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা মর্মে মর্মে অনুভব করি তাদের সেই শূন্যতা যা আজও পূরণ হয়নি। তাদের আদর্শ ছড়িয়ে আছে আমাদের বিবেকে, আমাদের কণ্ঠে, আমাদের প্রতিবাদে। আমরা বুঝতে পারি স্বাধীন দেশে কথা বলার অধিকার এবং চিন্তার স্বাধীনতা কতখানি ত্যাগের বিনিময়ে অর্জিত।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রুয়েট ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

যে পৃৃথিবীতে মুক্তচিন্তা, সৃৃজনশীলতা থাকে না, তার চেয়ে মেকি ও ভয়ংকর আর কিছু নেই। এই মুক্তচিন্তার ধারায় বিতর্কের বন্ধনে আ...
10/12/2025

যে পৃৃথিবীতে মুক্তচিন্তা, সৃৃজনশীলতা থাকে না, তার চেয়ে মেকি ও ভয়ংকর আর কিছু নেই। এই মুক্তচিন্তার ধারায় বিতর্কের বন্ধনে আনুষ্ঠানিকভাবে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আর্কিটেকচার ভবনে অনুষ্ঠিত Search For Debaters 2025 এর মাধ্যমে ক্লাবের নবীন ২৪ সিরিজের সদস্যদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত নবীন সদস্যদের মাঝে বিতর্ক ও পাবলিক স্পিকিং এর গুরুত্ব বর্ণনা করে তাদের অনুপ্রাণিত করেন রুয়েটডিসির মডারেটর মোঃ আবু ইসমাইল সিদ্দিকী স্যার এবং উপদেষ্টা ঐশী জ্যোতি ম্যাডাম । সাম্প্রতিককালে রুয়েটেডিসির নানা চ্যাম্পিয়নশিপে অর্জন ও ক্লাবের ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন মডারেটর স্যার। এছাড়া নবীনদের উদ্দেশ্যে ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার আশাও ব্যক্ত করেন তিনি।

অতঃপর, নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রুয়েটডিসির প্রাক্তন কার্যনির্বাহী পর্ষদ ২০২৪-২০২৫ এর সদস্যগণ । রুয়েটডিসি বিভিন্ন অভিজ্ঞতা, অর্জন ও প্রয়োজনীয়তাসহ ক্লাবের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক ইর্তেজা নূর আলবা ভাই ও শরীফুল হক আকাশ ভাই, সাবেক সহ সভাপতি (ইংরেজি বিতর্ক)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় গোস্বামী প্রহর ভাই, সাবেক সহ সভাপতি (প্রশাসন)।

বক্তব্যের পর শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। নবীনদের জন্য আয়োজন করা হয় ইন্টারেকটিভ টেবিল বনাম টেবিল সেশন। এবারের বাংলা গোয়ান্দার থিমে নামা এই অনুষ্ঠান সকল টেবিলই ছিল ফেলুদা, মিতিন মাসি, কাকাবাবু, ব্যোমোকেশদের মত বিভিন্ন খ্যাতনামা গোয়ান্দাদের দল হিসেবে। রুয়েটডিসির মেন্টরদের অনুপ্রেরণায় প্রতি টেবিল থেকে নানা বিষয়ের উপর বিতর্ক করেন নবীনেরা।

এছাড়া অন্যান্য আয়োজনের পাশাপাশি এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্ল্যানচেট বিতর্ক। জীবন্ত সমীকরণের ওপাশ থেকে রবীন্দ্রনাথ, দেবদাস, মাদার তেরেসার মত বিভিন্ন চরিত্রকে ওঝার মাধ্যমে ফিরিয়ে এনে উপস্থাপনের বিষয়টি ছিল নবীন ও প্রবীণ বিতার্কিকদের মধ্যে ব্যাপক উপভোগ্য।

নবীন বিতার্কিকদের বরণ এবং বিতার্কিক অন্বেষণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য রুয়েট ডিবেটিং ক্লাবের সকল সদস্য আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ১৯-২২ সিরিজের সকল সদস্যগণ।

ক্লাবে নবীন ২৪ সিরিজের পথচলা হোক অনেক সুন্দর ও সুখকর, তাদের হাত ধরেই ক্লাবে আসুক নতুন সূর্যোদয় ।

RUETdc achieves a New Milestone with RUETdc Einstein!!!RUET Debating Club has marked its first-ever success in the Engli...
06/12/2025

RUETdc achieves a New Milestone with RUETdc Einstein!!!

RUET Debating Club has marked its first-ever success in the English Debate Circuit with an outstanding performance at "ULAB Vox 3.0". Representing RUETdc Einstein, Saotul Umam, and Mihsan Bin Maksud delivered remarkable performances throughout the tournament, finishing as the Top Break in the Novice Category.

The final featured strong teams from SUST, KUET, and IUB, making the competition highly intense. A huge congratulations to the entire RUETdc Einstein team! Their dedication, hard work, and passion for debating have opened a new chapter for RUETdc and made us incredibly proud.

হিমেল এই শীতে বহু মানুষ রাত কাটাচ্ছেন তীব্র কষ্ট আর অনিশ্চয়তার ভেতর। কারও কাছে নেই উষ্ণ কাপড়, কারও কাছে নেই একটু খোঁজ নে...
01/12/2025

হিমেল এই শীতে বহু মানুষ রাত কাটাচ্ছেন তীব্র কষ্ট আর অনিশ্চয়তার ভেতর। কারও কাছে নেই উষ্ণ কাপড়, কারও কাছে নেই একটু খোঁজ নেওয়ার মানুষও।
আপনার ছোট্ট সহায়তাই কারো শীতের রাতগুলোকে করে দিতে পারে একটু উষ্ণ, একটু নিরাপদ।
এই মানবিক দায়িত্ববোধ থেকেই রুয়েট ওয়েলফেয়ার ক্লাব সোপান এবং রাজশাহী শহর পরিষদ (রুয়েট)-এর উদ্যোগে রুয়েটের বিভিন্ন ক্লাব ও জেলা সমিতির সহযোগিতায় চলছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম।
আপনার পাঠানো কোনো পুরাতন কাপড়, একটি কম্বল, একটি জ্যাকেট বা ছোট্ট আর্থিক সহযোগিতাও
কারও জীবনে এনে দিতে পারে গভীর স্বস্তি।
সহযোগিতা পাঠাতে পারেন—
📌 বিকাশ:
01749278539 (Rocky, CE 20)
01721-271904 (Sazzad, ME 20)
📌 নগদ:
01749278539 (Rocky, CE 20)
01721-271904 (Sazzad, ME 20)
শীতের এই কঠিন সময়ে
আপনার সহায়তা—কারও কাছে হবে উষ্ণতার সবচেয়ে বড় উপহার।
আসুন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

সার্বিক সহযোগিতায়:
রুয়েট ডিবেটিং ক্লাব
অ্যাস্ট্রোনমি এন্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েট
অ্যালায়েন্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস
বগুড়া জেলা সমিতি,রুয়েট
রুয়েট ক্যারিয়ার ফোরাম
রুয়েট ফটোগ্রাফিক সোসাইটি
রুয়েট আইওটি ক্লাব
রোবোটিক সোসাইটি রুয়েট
রেমিয়ান কমিউনিটি রুয়েট
রুয়েট কম্পিউটিং ক্লাব
বৃহত্তর দিনাজপুর জেলা সমিতি
সিরাজগঞ্জ জেলা সমিতি, রুয়েট
রুয়েট ম্যাটেরিয়ালস ক্লাব
চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ছাত্র সমিতি, রুয়েট
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, রুয়েট
বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতি , রুয়েট।

27/11/2025

ধন্যবাদ জনসংযোগ দপ্তর, রুয়েটকে। আমাদের সাম্প্রতিক অর্জনসমূহ তুলে ধরবার জন্য।

এ জয়যাত্রা শুধু ক্লাবকেই নয়, সগৌরবে উজ্জ্বল করে তুলছে বিশ্ববিদ্যালয়ের নামকেও। রুয়েটডিসির এই অনুপ্রেরণামূলক পথচলা অব্যাহত থাকুক ভবিষ্যতেও, এই আমাদের কামনা।

জয়তু রুয়েট ডিবেটিং ক্লাব!



গত, ২৫ নভেম্বর ২০২৫, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক স্যার এব...
26/11/2025

গত, ২৫ নভেম্বর ২০২৫, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক স্যার এবং পরিচালক (ছাত্র কল্যাণ) ড.মো: রবিউল ইসলাম সরকার স্যার এর সাথে সাক্ষাৎ করেছেন রুয়েটকে প্রতিনিধিত্বকারী "English Moja presents Rajshahi Freshers' Debate Championship 2025" এবং "RUDF Nationals 2025" বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দুই দল এবং ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদক। এই সময় আরো উপস্থিত ছিলেন রুয়েট ডিবেটিং ক্লাবের মাননীয় মডারেটর মো: আবু ইসমাইল সিদ্দিকী স্যার এবং উপদেষ্টা ঐশী জ্যোতি ম্যাম।

বিজয়ী দুই দল প্রতিযোগিতায় অর্জিত ট্রফি এবং অভিজ্ঞতা উপচার্য স্যারের সাথে ভাগাভাগি করেন। এ সময় স্যার উৎফুল্ল এবং আগ্রহ অনুভব করেন, শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা যোগান। উপচার্য স্যারের সাথে সাক্ষাতের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে এরকম প্রতিযোগিতায় আরো উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে অংশগ্রহণের অনুপ্রেরণা পায়।

Address

RUET Campus
Rajshahi
6204

Alerts

Be the first to know and let us send you an email when RUET Debating Club - RUET DC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RUET Debating Club - RUET DC:

Share