Shapla RAISE Project

Website

Shapla RAISE Project Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shapla RAISE Project, Non-Governmental Organization (NGO), 37 Firojabad, Sapura, Boalia, Rajshahi.

08/10/2026

তারুণ্যের উৎসব ২০২৫

23/09/2026

বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা-রেইজ (RAISE) প্রকল্পের অধীনে সফল নারী উদ্যোক্তা এমসিপি (ওস্তাদ ) নিলুফা ইয়াসমিন এর সফলতার কাহিনী।

22/09/2026

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তার লক্ষ্যে রাজশাহীর শাহ ডাইন কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা ২০২৬’।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় RAISE (Recovery and Advancement of Informal Sector Employment) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এবং শতফুল বাংলাদেশের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, RAISE প্রকল্পের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মোঃ দেওয়ান জিন্নাহ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ নাজিম উদ্দীন মোল্লা।

মেলায় নাবিল গ্রুপ, প্রাণ কোম্পানি লিমিটেড, ওয়ালটন গ্রুপ, বিআরবি, বিডিজবস ডটকম, উত্তরা মোটরস, সিম্ফনি, ক্রাউন ফার্নিচার, বরেন্দ্র টেক্সটাইল লিমিটেডসহ মোট ২৭টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। মেলায় অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্য থেকে বিভিন্ন ট্রেডে মোট ১৫১ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান করা হয়।
দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির মাধ্যমে এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
#চাকুরিমেলা২০২৬

20/09/2026

বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ-এর কারিগরি সহযোগিতায় রেইজ প্রকল্পের অধীনে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী কর্তৃক বাস্তবায়িত শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রেইজ প্রজেক্ট এর বুকলেট| দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোগ সৃষ্টি টেকসই অর্থনীতির চালিকাশক্তিRECOVE...
12/09/2026

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রেইজ প্রজেক্ট এর বুকলেট| দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোগ সৃষ্টি টেকসই অর্থনীতির চালিকাশক্তি

RECOVERY AND ADVANCEMENT OF INFORMAL SECTOR EMPLOYMENT (RAISE)

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী - রেইজ প্রকল্পের ফিল্ড ভিজিটগত ৫ এবং ৭ জানুয়ারি ২০২৫ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং...
11/01/2025

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী - রেইজ প্রকল্পের ফিল্ড ভিজিট

গত ৫ এবং ৭ জানুয়ারি ২০২৫ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী-রেইজ প্রকল্পের অধীনে শিক্ষানবিশি কার্যক্রম (ওস্তাদ-শিষ্য), তরুণ উদ্যোক্তা এবং শাখা পরিদর্শন করেন, পিকেএসএফ- রেইজ প্রকল্পের সম্মানিত সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মোঃ দেওয়ান জিন্নাহ স্যার এবং পিকেএসএফ-রেইজ প্রকল্পের সম্মানিত প্রোগ্রাম ম্যানেজার জনাব কাজী মশরুর-উল-আলম (তামিম) স্যার ।
পরিদর্শন চলাকালীন উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী জনাব মোঃ হাসিবুর রহমান স্যার। আরও সাথে ছিলেন এস এম জাহাঙ্গীর আলম,অফিসার-লাইফ স্কিলস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং ড. মাহিদ শেখ, কেস ম্যানেজমেন্ট অফিসার , শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রেইজ প্রকল্প।

মাঠ পরিদর্শন শেষে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহোদয় জনাব মোঃ মোহসিন আলী স্যার এর সাথে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন এবং প্রকল্পের কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন ।

ভিজিট কালীন সময়ের কিছু স্থির চিত্র

গত ৩০এবং ৩১ ডিসেম্বর ২০২৪ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী - রেইজ প্রকল্পের অধীনে  নতুন এম সি পি দের  ওরিয়েন্টেশন ছোট ...
11/01/2025

গত ৩০এবং ৩১ ডিসেম্বর ২০২৪ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী - রেইজ প্রকল্পের অধীনে নতুন এম সি পি দের ওরিয়েন্টেশন

ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ এই মূল মন্ত্রকে ধারণ করে গত ৩০এবং ৩১ ডিসেম্বর ২০২৪ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী-রেইজ প্রকল্পের অধীনে নতুন এম সি পি ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ওরিয়েন্টেশনের শুভ উদ্ভোধন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহোদয় জনাব মোঃ মোহসিন আলী স্যার। উক্ত ওরিয়েন্টেশনে ৩৫ জন নতুন এম সি পি উপস্থিত ছিলেন । তাদের মধ্যে বিভিন্ন ট্রেডের ১৬ জন পুরুষ ১৯ জন নারী ।

ওরিয়েন্টেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী জনাব মোঃ হাসিবুর রহমান স্যার।

নতুন এম সি পি ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন এস এম জাহাঙ্গীর আলম, অফিসার-লাইফ স্কিলস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং ড. মাহিদ শেখ, কেস ম্যানেজমেন্ট অফিসার , শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রেইজ প্রকল্প।

Address

37 Firojabad, Sapura, Boalia
Rajshahi
6203

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Shapla RAISE Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share