BD Clean - Rajshahi

Call Website Contact the organization

BD Clean - Rajshahi We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

17/10/2026

সকালের সেই দৃশ্য এখন অতীত!

স্থান: সাতক্ষীরা সরকারি কলেজের অন্তর্গত পরিচ্ছন্ন খাল

সকালে যে খালটি ছিল জলজ আগাছায় আচ্ছাদিত, বিডি ক্লিন সাতক্ষীরার ১০০+ তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টায় সেই খালেই এখন পরিচ্ছন্নতার নতুন রূপ!

এ পরিবর্তন শুধু একটি খাল পরিষ্কারের নয়, এটি দায়িত্ববোধ, ঐক্য ও তারুণ্যের শক্তির প্রতিচ্ছবি।

আমরা চাইলে পারি—একসঙ্গে গড়তে পারি পরিচ্ছন্ন সাতক্ষীরা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

17/10/2026

নতুনের ডাকে সব জরা হোক দূর
ধরণীজুরে বাজুক পরিচ্ছন্নতার সূর।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

17/10/2026

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার উদ্বোধনে, ১০০+ বিডি ক্লিন তারুণ্যের পরিচ্ছন্নতার অভিযান!

স্থান: সাতক্ষীরা সরকারি কলেজের অন্তর্গত খাল

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা জনাবা কাউসার আজিজ মহোদয়ের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অন্তর্গত খাল পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা।

পরিচ্ছন্ন ও সবুজ সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করছে বিডি ক্লিন সাতক্ষীরার ১০০+ তারুণ্য।

পরিবর্তনের শুরুটা আমাদের হাতেই।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

16/10/2026

হার না মানা অদম্য তারুণ্য বিডি ক্লিন।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতারছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎ...
15/10/2026

উৎসব হোক পরিচ্ছন্নতায় চিত্ত শুদ্ধতার
ছড়িয়ে পড়ুক আলোকবর্তিকা, মননে সবার।

সনাতনী ধর্মালম্বী প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব, শুধু অসুর নয় বরং বধ হোক সকল অশুভ শক্তিরও।

তারই সাথে দূর হোক অপরিচ্ছন্ন মানসিকতা। পূজা হোক স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন। চারপাশে ছড়িয়ে যাক শুদ্ধতার আলো। আর সেই আলোতে আলোকিত হোক সকলের মন।

এই আনন্দঘন দিনগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে সকল দেশপ্রেমিক সহযোদ্ধাদের জানাই শারদীয় শুভেচ্ছা। পরিচ্ছন্নতায় এবং পবিত্রতায় হোক পূজা উদযাপন।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

15/10/2026

অপরিচ্ছন্নতায় ঢেকে যায় নদীর রূপ, ময়লা সরালেই জেগে ওঠে সৌন্দর্যের রূপ

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Rajshahi:

Shortcuts

Share