বরিন্দ - Barind

বরিন্দ - Barind This page given information about ethnic communities in barind tract area of Rajshahi, Bangladesh.

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত:আজ ২৩ জুন, ২০২৫ তারিখ রোজ সোমবার সিসিবিভিও’...
23/06/2025

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত:
আজ ২৩ জুন, ২০২৫ তারিখ রোজ সোমবার সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র শাখা কার্যালয় ইনচার্জ নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কি-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, উপজেলা সমাজ সেবা অফিসার মোহা: আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, লুইস কিস্কু, সজনী হাঁসদা, রুবেল মুর্মু, শ্রী রনজিত রাই; বাপ্পী মার্ডী ও প্রিন্স মিঞ্জ। এছাড়াও নাগরিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের মধ্য হতে বক্তব্য রাখেন ইএসডিও প্রতিনিধি মোঃ আতিকুর রহমান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দীন, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সাংবাদিক প্রতিনিধি গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এম.বি.এম কামরুজ্জামান ও সম্পাদক মোঃ আব্দুল বাতেন । মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন এবং ভুক্তভোগীদের পাশে দাড়াবার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ সকল সামাজিক দ্ব›দ্বসমূহ নিরসনে প্রশাসনের সহযোগিতার প্রত্যয় জানান এবং বলেন, “আপনারা অবিচল হবেন না বরং নিশ্চিন্ত থাকবেন। কেউ যদি কোন জোর জবরদস্তি করতে চায় বা আপনাদের সাথে নির্যাতন করে তাহলে তার নাম আমার কাছে জমা দিয়ে যাবেন।” পরিশেষ সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Address

Mohisbathan
Rajshahi
6201

Alerts

Be the first to know and let us send you an email when বরিন্দ - Barind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share