Hiba Foundation

Hiba Foundation ​�হিবা ফাউন্ডেশন�মানবতার সেবায় আমাদের পথচলা।�অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 📢​তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী ভদ্রা শাখায় গতিশীল ও পরিশ্রমী জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহ...
14/04/2026

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি 📢
​তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী ভদ্রা শাখায় গতিশীল ও পরিশ্রমী জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ✨

​✅ আবেদনের যোগ্যতা:
​১. সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
​২. কাজের প্রতি একনিষ্ঠতা ও ধৈর্য।
​৩. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন।

#নিয়োগ_বিজ্ঞপ্তি #চাকরি #রাজশাহী #মাদরাসা_নিয়োগ #তানযীমুল_উম্মাহ #চাকরির_খবর #জরুরী

30/03/2026

কোন রোগের মহামারী থেকে বেঁচে থাকার দু’আ
اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ

উচ্চারণ :

আল্লহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বম

অর্থ :

হে আল্লাহ্‌! অবশ্যই আমি তোমার নিকট ধবল, মস্তিষ্ক বিকৃতি, কুষ্ঠরোগ এবং সকল প্রকার দূরারোগ্য ব্যধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।

30/03/2026

আত্মনির্ভরতা, হিদায়াত ও বরকতের পূর্ণাঙ্গ দোয়া (কুনুতের দোয়া)
""اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْمَنْ هَدَيْتَ، وَعَافِنِيْ فِيْمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَ، وَقِنِيْ شَرَّمَا قْضَيْتَ؛ إِنَّكَ تَقْضِىْ وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ""

উচ্চারণ :

আল্লা-হুম্মাহদিনী ফীমান হাদাইতা ওয়া ‘আ-ফিনী ফীমান ‘আ-ফাইতা ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা ওয়াবা-রিক লী ফীমা আ‘ত্বাইতা ওয়াক্বিনী শাররা মা ক্বাদাইতা ফাইন্নাকা তাক্ব‌্দ্বী ওয়ালা ইউক্ব্‌দ্বা ‘আলাইকা। ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মাও ওয়া-লাইতা, ওয়ালা ইয়া‘ইয্যু মান ‘আ-দাইতা। তাবা-রক্‌তা রব্বানা ওয়া তা‘আ-লাইতা)

অর্থ :

“হে আল্লাহ! আপনি যাদেরকে সুখদায়ক সৎ পথ প্রকৃত ইসলামের অনুগামী করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে সুখশান্তিপূর্ণ মঙ্গলময় জীবন প্রদান করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে সর্ব প্রকার কল্যাণ প্রদানের সহিত সাহায্য করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাকে যে সমস্ত মঙ্গলদায়ক জিনিস প্রদান করেছেন, সেগুলিকে আমার জন্য অধিকতর মঙ্গলদায়ক করুন। আপনি যে ফয়সালা করেছেন, তার অমঙ্গল হতে আমাকে রক্ষা করুন। কেননা সব জগতের সঠিক পরিচালনার জন্য যে ফয়সালা আপনি করেছেন, সেটাই সঠিক ফয়সালা। তাই আপনার ফয়সালার উপরে আর কোনো প্রকারের সঠিক ফয়সালা নেই। আপনি যাকে ভালো বাসবেন, সে কোনো দিন অপমানিত হতে পারে না। আর আপনি যার জন্য অমঙ্গল নির্ধারণ করবেন, সে কোনো দিন শক্তিশালী হতে পারবে না। হে আমাদের প্রতিপালক! আপনি মহাকল্যাণময় এবং মহামহিমান্বিত”।

29/03/2026

হালাল রিজিক ও আত্মনির্ভরতার দোয়া
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ :

আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা ’আন হার-মিকা ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ :

হে আল্লাহ! তুমি তোমার হালাল জিনিসের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখো এবং তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্য সবার থেকে অমুখাপেক্ষী করে দাও।

ফযীলত: এই দোয়াটি রাসূলুল্লাহ ﷺ একটি গুরুত্বপূর্ণ চাহিদার দোয়া হিসেবে শিক্ষা দিয়েছেন। এটি মূলত হালাল জীবিকা অর্জনের তাওফিক চাওয়া এবং মানুষের ওপর নির্ভরতা কমিয়ে শুধুমাত্র আল্লাহর প্রতি নির্ভরতা প্রকাশ করার এক অনন্য দোয়া।

27/03/2026

কোনো সমস্যার সম্মুখীন হলে পড়বে
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ

উচ্চারণ :

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহ্‌মাতিকা আস্তাগিস।

অর্থ :

হে চিরঞ্জীব! হে সকল বস্তুর ধারক! আমি আপনারই রহমতের প্রার্থনা করছি।

ফযীলত: এই দোয়াটি কষ্ট, দুশ্চিন্তা ও সংকটে পড়লে পাঠ করা সুন্নত। রাসূল ﷺ নিজেও এটি বারবার পড়তেন, বিশেষ করে ভোরবেলা বা সেজদায়।

27/03/2026

গুরু দায়িত্বভার থেকে মুক্তির দু’আ
رَبَّـنَـا وَلاَ تُـحَـمِّـلْـنَـا مَـا لاَ طَـاقَـةَ لَـنَـا بِـه. وَاعْـفُ عَـنَّـا وقفه وَاغًـفِـرْلَـنَـا وقفه وَارْحَـمْـنَـا وقفه اَنْـتَ مَـوْلَـنَـا فَـانْـصُـرْنَـا عَـلَـى الْـقَـوْمِ الْـكـفَـرِيْـنَ

উচ্চারণ :

রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা- মা-লা- ত্বা-ক্বাতা লানা- বিহ, ওয়া’ফু ’আন্না- ওয়াগ্‌ফির লানা- ওয়ারহামনা আন্তা মাওলা-না ফানসুরনা ’আলাল ক্বাওমিল কা-ফিরীন।

অর্থ :

হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের ওপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপমোচন কর, আমাদের ক্ষমা কর। আমাদের প্রতি রহমত নাযিল কর, তুমি আমাদের অভিভাবক-আশ্রয়দাতা। কাফিরদের প্রতিকূলে তুমি আমাদের সাহায্য কর।

ফযীলত: এটি দোয়ারূপে নাজিল হওয়া একটি মহান আয়াত, যা বিপদের সময়, নামাজের পর, কিংবা রাতের শেষে পড়া খুবই ফজিলতপূ। সহীহ মুসলিম, হাদীস ৮০৮: রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি রাতে এই দুই আয়াত (বাকারা ২৮৫-২৮৬) পাঠ করে, তা তার জন্য যথেষ্ট।

27/03/2026

দুঃসংবাদ শুনলে এই দু’আ পড়বে
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

উচ্চারণ :

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

অর্থ :

আমরাতো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তাঁর নিকট প্রত্যাবর্তনকারী।

ফযীলত: যখন কেউ কোনো বিপদে পড়ে, তখন এই দোয়া পড়লে আল্লাহ তাকে ধৈর্য ধারণের সাওয়াব দেন এবং তার বিপদ থেকে উত্তরণের জন্য এর চেয়ে উত্তম কিছু দান করেন।

26/03/2026

মুসিবতের সম্মুখীন হলে
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللّٰهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَاخْلُفْ لِي خَيْرًا مِّنْهَا

উচ্চারণ :

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসীবাতি, ওাখলুফ লি খাইরান মিনহা।

অর্থ :

নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাঁরই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমার এই বিপদের মধ্যে তুমি আমাকে প্রতিদান দাও এবং এর পরিবর্তে আমাকে তার চেয়েও উত্তম কিছু দান করো।

🖤 হিবা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ 🖤সম্প্রতি বাস নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।একটি ...
26/03/2026

🖤 হিবা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ 🖤

সম্প্রতি বাস নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
একটি ছোট্ট অসতর্কতা কেড়ে নিল বহু মূল্যবান প্রাণ, রেখে গেল অসংখ্য পরিবারকে নিঃস্ব করে।

😢 নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
🤲 আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
🤲 আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

💔 হিবা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।
এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি।

⚠️ আসুন, আমরা সবাই সচেতন হই—
নিরাপদ যাতায়াত নিশ্চিত করি, আর এমন দুর্ঘটনা রোধে একসাথে কাজ করি।

🤲 সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করেন।

#হিবা_ফাউন্ডেশন #দোয়া #মানবতা #নিরাপদ_সড়ক

Address

Darusha Paba
Rajshahi
6210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hiba Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share