07/06/2026
🌏 ৫.৬ দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত_____!
হ্যাঁ, বাংলাদেশ সময় আজ রাত ১১:৩৬ মিনিটে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বাংলাদেশের উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, নেপালের পূর্বাঞ্চল এবং পুরো ভুটান সহ এর পার্শ্ববর্তী বেশকিছু অঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে ।
বিশেষ করে ভারতের বিহার, দার্জিলিং, শিলিগুড়ি, সিকিম, নাগাল্যান্ড, আসাম ও মেঘালয়, নেপালের বিরাটনগর, পুরো ভুটান সহ এর পার্শ্ববর্তী স্থানসমূহ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা (উত্তরাংশ) বিভাগের পার্শ্ববর্তী বেশকিছু স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে ।
🎚 রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬ দশমিক ।
🌋 ভূমিকম্প টির উৎপত্তি স্থল ছিল ভুটানের রাজধানী থিম্পুর নিকটবর্তী স্থানে পুনাখা নামক অঞ্চলে ।
এর গভীরতা ছিল : ১০ কি.মি,
অক্ষাংশ ছিল : ২৭.৬২° (উত্তর),
দ্রাঘিমাংশ ছিল : ৮৯.৭২° (পূর্ব),
এর দূরত্ব ছিল : ৩৭৮ কি.মি (এর মধ্যে),
আনুমানিক শক্তি ছিল : ১৫.৮ (Terajoule)
🎚 রিখটার স্কেলের মাত্রা অনুযায়ী এটি মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত ।
✅ নোট : পোস্টে উল্লেখিত পার্শ্ববর্তী কিছু স্থানসমূহ ছাড়া আর কোথাও ভূমিকম্প অনুভূত হয় নি । অতএব, গুজবে কেউ কান দিবেন না ।
✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।
👇 চিত্র : নিচের চিত্রে ভূমিকম্প টির উৎপত্তি স্থান দেখুন_____!
#আপডেটঃ ৭ ই জুন ২০২৬, রবিবার, রাত ১১:৫৫ মিনিটে ।
ধন্যবাদ,
Powered by
Weather Analysis & Weather Report.