ঈদ উৎসব ২০২৬, ২য় বার্ষিকী

ঈদ উৎসব ২০২৬, ২য় বার্ষিকী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঈদ উৎসব ২০২৬, ২য় বার্ষিকী, Community Organization, Sultanganj high school, Rajshahi.

ঈদ উৎসব ২০২৬ (২য় বার্ষিকী) একটি সামাজিক ও ভাতৃত্বপূর্ণ উদ্যোগ, যেখানে এলাকার সিনিয়র, জুনিয়র, শিক্ষার্থী, পেশাজীবী ও সকল শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মিলনমেলার আয়োজন করা হয়।

10/06/2026

আমাদের ঈদ উৎসব ২০২৬ ২য় বার্ষিকীর ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফী কাজ সম্পন্ন হয়েছে সেই গুলো গুগল ড্রাইভে আপলোড এর কাজ চলমান, ইন শা আল্লাহ্ আপলোড করা শেষ হলেই আপনাদের জন্য লিংক উন্মুক্ত করা হবে।

02/06/2026

বিশেষ বিজ্ঞপ্তি – ঈদ উৎসব ২০২৬

ঈদ উৎসব ২০২৬-এ অংশগ্রহণকারী ও রেজিস্ট্রেশনকৃত সকল ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনুষ্ঠান চলাকালীন ধারণকৃত ছবি, ভিডিও, ড্রোন শটসহ অন্যান্য মিডিয়া ফাইলসমূহ বর্তমানে এডিটিং প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বোচ্চ মান নিশ্চিত করার লক্ষ্যে আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কারণে এখনো ফাইলগুলো প্রকাশ করা সম্ভব হয়নি।

ইনশাআল্লাহ, খুব শীঘ্রই এডিটিং কার্যক্রম সম্পন্ন করে সকল ছবি, ভিডিও ও ড্রোন ফুটেজ আমাদের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হবে এবং পর্যায়ক্রমে সকলের জন্য উন্মুক্ত করা হবে।

আপনাদের ধৈর্য, সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️

আয়োজনে:
ঈদ উৎসব ২০২৬
০৯ নং ওয়ার্ড তরুণ প্রজন্ম

আয় ও ব্যয়ের হিসাব বিবরণী
02/06/2026

আয় ও ব্যয়ের হিসাব বিবরণী

Learn PowePoint Free, one of the most demanding skill. At your free time. Details in comment.
31/05/2026

Learn PowePoint Free, one of the most demanding skill.
At your free time.
Details in comment.

একটি সফল ঈদ উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানের ঠিক আগে আকস্মিক ঝড়ে আমাদের প্যান্...
31/05/2026

একটি সফল ঈদ উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানের ঠিক আগে আকস্মিক ঝড়ে আমাদের প্যান্ডেল ও স্টেজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অনুষ্ঠানটি চালিয়ে নেওয়ার জন্য আমাদের রাতারাতি নতুন করে প্যান্ডেল ও স্টেজ নির্মাণ করতে হয়েছে। সেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও অনুষ্ঠানটি বাতিল না করে সবার জন্য আয়োজনটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে সময়ের স্বল্পতা ও পরিস্থিতির কারণে আমাদের কিছু পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রকৃতির উপর তো কারও হাত নেই।

খাবারের বিষয়েও আমরা সম্ভাব্য চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ১৫% ব্যবস্থা রেখেছিলাম। তবে ঝড়ের পর পুরো আয়োজন পুনর্গঠনের কারণে আমাদের স্বেচ্ছাসেবক দলকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করার ফলে কিছু ক্ষেত্রে সমন্বয় ও পরিবেশনায় সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। যেসব অতিথিকে আমরা পরিকল্পনা অনুযায়ী আপ্যায়ন করতে পারিনি, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আমরা সবসময় প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। টি-শার্ট ও ক্যাপের ক্ষেত্রেও আমরা মানের সঙ্গে কোনো আপস করিনি এবং যথাযথ মান যাচাইয়ের মাধ্যমে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার চেষ্টা করেছি। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো যেমন গুণগত মানকে অগ্রাধিকার দেয়, আমরাও সেই মান বজায় রাখার চেষ্টা করেছি। এই প্রক্রিয়ায় কিছু তুলনামূলক ছোট বিষয়ে, যেমন রিস্টব্যান্ড, আমাদের প্রত্যাশা অনুযায়ী মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধন ফি যতটা সম্ভব কম রাখা হয়েছিল, যাতে বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারেন। এরপরও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটিকে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত অর্থায়ন করতে হয়েছে।

আমরা নিখুঁত নই, তবে প্রতিটি আয়োজন থেকে শিখছি এবং আরও ভালো করার চেষ্টা করছি। তাই গঠনমূলক সমালোচনা ও পরামর্শ সবসময়ই স্বাগত।

সবশেষে, অনুরোধ থাকবে—অনানুষ্ঠানিক বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে অফিসিয়াল তথ্যকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় গুজব বা ভুল তথ্য অনেক সময় বাস্তব চিত্রকে আড়াল করে দিতে পারে।

আবারও সবাইকে ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আয়োজক কমিটি, ঈদ উৎসব ২০২৬

27/05/2026

আসসালামু আলাইকুম। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা রেজি: সম্পন্ন করেছেন তারা স্ব স্ব রেজি: ব্যক্তির নিকট দ্রুত টিকিট বা টোকেন টি সংগ্রহ করুন আর ৩০ তারিখ উৎসবে মেতে উঠুন।
ধন্যবাদ !

দেখা হবে ৩০ তারিখ!
20/05/2026

দেখা হবে ৩০ তারিখ!

শেষ বেস!
20/05/2026

শেষ বেস!

Address

Sultanganj High School
Rajshahi
6290

Alerts

Be the first to know and let us send you an email when ঈদ উৎসব ২০২৬, ২য় বার্ষিকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share