BD Clean - Chapainawabganj

BD Clean - Chapainawabganj We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

01/03/2026

যত্রতত্র ময়লা ফেলা করি মোরা বর্জন,
সুন্দর সমাজ হোক আমাদের অর্জন।
#বিডিক্লিন

#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

26/02/2026

পরিচ্ছন্ন হলো খাল, সহজ হলো সেচ, ফিরে পেলো স্রোত সেই চিরচেনা তেজ || BD Clean
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

25/02/2026

অশুচিতার আঁধার কাটুক, ফুটুক আলোর ভোর,
পরিচ্ছন্নতার ছোঁয়ায় ঘুচুক কলুষতার ঘোর।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

24/02/2026

ধরণীর অঙ্গে জমে থাকা জঞ্জাল,
পরিচ্ছন্নতার যুদ্ধে একদল প্রাণোচ্ছল প্রাণ।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/02/2026

শ্রদ্ধান্তে অটুট থাকুক মর্যাদাবোধ,
ভাষার ব্যবহার হোক পরিচ্ছন্ন।

#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস ও #জাতীয়_শহিদ_দিবস

৫২-র ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক অনন্য গৌরবগাথা। একুশ আমাদের শোকের দিন হলেও, এটি আমাদের মাথা নত না করার অহংকারে আজীবন উদ্দীপ্ত করে।

আমাদের অঙ্গীকার হোক, শুধু একদিনের আনুষ্ঠানিকতায় নয়, বরং বছরের প্রতিটি দিনই শুদ্ধ ও মার্জিত ভাষা চর্চায় সচেষ্ট থাকা। নিজ সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী ভাষা পরিহার করে শহিদদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখাই হোক আমাদের পথচলা।

#ভাষাশহিদ #অমরএকুশে
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস
#বিনম্রশ্রদ্ধা #২১শেফেব্রুয়ারী২০২৬
#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

19/02/2026

বরকতময় রমজান-এ বিডি ক্লিন এর লাইভ অনুষ্ঠান, "খতমে কুরআন ও মাহে রমজানের ফজিলত"

#রমজান২০২৬ #খতমে_কুরআন_ও_মাহে_রমজানের_ফজিলত
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

মানসিকতা পাল্টে ফেলি।সুন্দরের পথে হেটে চলি।পরিচ্ছন্নতার কথা বলি।ময়লামুক্ত হোক অলিগলি।   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশ...
18/02/2026

মানসিকতা পাল্টে ফেলি।
সুন্দরের পথে হেটে চলি।
পরিচ্ছন্নতার কথা বলি।
ময়লামুক্ত হোক অলিগলি।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

17/02/2026

দেশকে ভালোবাসো পরিচ্ছন্নতার গানে,
সোনার বাংলা গড়বো মোরা সচেতনতার টানে।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

16/02/2026

শপথ নিলাম গড়বো দেশ, অপরিচ্ছন্নতা করবো নিঃশেষ || BD Clean
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

15/02/2026

সেবার আলোয় মোরা অগ্রদূত,
গড়বো আবর্জনামুক্ত ধরনী অপরূপ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

তারুণ্যের ডাকেই জাগুক শহর,পরিচ্ছন্নতায় গড়ুক নতুন প্রহর।   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
14/02/2026

তারুণ্যের ডাকেই জাগুক শহর,
পরিচ্ছন্নতায় গড়ুক নতুন প্রহর।
#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Chapainawabganj
Rājshāhi
6300

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Chapainawabganj:

Share