23/04/2026
চলুন, ধর্মের আলোচনাটা আপাতত ফকিহদের জন্যই নাহয় ছেড়ে দিই। এবার আমার চেনা আঙিনায়- রাজনীতির মাঠে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, ইরানের ওপর এই হামলা বা বোমা বর্ষণের আসল উদ্দেশ্য হলো এই অঞ্চলে ইসরায়েলের গলার কাঁটা হয়ে থাকা সর্বশেষ প্রতিরোধটুকু ভেঙে দেওয়া।
ভাবুন তো, ১৫ বছরের বেশি সময় ধরে অবরোধের শিকার হওয়া একটি দেশ (ইরান) আজও নিজেদের খাদ্য, অস্ত্র এবং প্রয়োজনীয় ওষুধ নিজেরাই তৈরি করছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তারা পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমাদের অবস্থাটা কী? আমরা এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় বসে থাকি, কবে তারা আমাদের কাছে ষাটের দশকের পুরনো কিছু ক্র্যাপ বা লোহালক্কড় বিক্রি করবে যা পেয়ে আমরা খশিতে গদগদ হয়ে নাম দিবো 'অইত্যাধুনিক অস্ত্র'।
ইরান কিন্তু সেই বিশ্বব্যবস্থার সাথে বুক চিতিয়ে সাহসের সাথে লড়ছে, যারা তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের চরম বিরোধী। এই একই বিশ্বব্যবস্থা খুব ভালো করেই জানে যে, ইসরায়েলের কাছে ৭৫ থেকে ৪০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। কিন্তু তারা এমন ভান করে যেন কিছুই জানে না। কেন? কারণ তারা চায় ইসরায়েল এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিক এবং আমাদের গবাদি পশুর মতো হাঁকিয়ে বেড়াক। আর আমাদের সরকারগুলো? তারা হাসিমুখে এতে রাজি, কারণ তাদের দরকার শুধু গদি বাঁচানো। দেশ গোল্লায় যাক, তাতে তাদের কী!........
মধ্যপ্রাচ্য" বই থেকে নেওয়া।