Samakal Suhrid Samabesh - Govt. Azizul Haque College

Samakal Suhrid Samabesh - Govt. Azizul Haque College সমকাল সুহৃদ সমাবেশ - সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া শাখা। ❝সুহৃদ সমাবেশ❞ দৈনিক সমকালের পাঠক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

16/09/2025

সুহৃদ সমাবেশ কর্তৃক সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সমকাল সুহৃদ সমাবেশ কর্তৃক সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় আয়োজন করা হয় “বিএফএফ-সমকাল জা...
13/09/2025

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সমকাল সুহৃদ সমাবেশ কর্তৃক সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় আয়োজন করা হয় “বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫”।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শওকত আলম মীর, প্রফেসর ও অধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব আবু মোত্তালেব মানিক, সভাপতি, সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা।

অনুষ্ঠানের প্রতিপাদ্য: “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” – যুক্তি ও বিজ্ঞানের মেলবন্ধনে আলোকিত ভবিষ্যতের পথে এক মহতী যাত্রা।

দিনব্যাপী এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা করে সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ শাখা।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকের বিতর্ক অনুষ্ঠানের মাননীয় বিচারকমণ্ডলী এবং সহযোগী সকলকে। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানানো হয় অংশগ্রহণকারী দশটি কলেজের মেধাবী শিক্ষার্থীদের, যাদের প্রাণবন্ত উপস্থিতি ও যুক্তি–বিজ্ঞানের আলোচনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় বিজয়ী হয়, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া। বিজয়ী প্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্যের পথে অগ্রসর হওয়ার শুভকামনা জানানো হয়।

সুপ্রিয় সুহৃদ আসসালামু আলাইকুম। তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী এবং তাদের যুক্তিবাদী মানস গড়ে তোলার লক্ষ্যে সমকালে...
12/09/2025

সুপ্রিয় সুহৃদ
আসসালামু আলাইকুম।

তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী এবং তাদের যুক্তিবাদী মানস গড়ে তোলার লক্ষ্যে সমকালের পাঠক সংগঠন, সমকাল সুহৃদ সমাবেশের ধারাবাহিক আয়োজনে চলছে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব।

সমকাল-বিএফএফ আয়োজিত ১১ তম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৫,আগামী ১৩ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় সরকারি আজিজুল হক কলেজে ( শিক্ষক পরিষদ ) অনুষ্ঠিত হবে।

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বগুড়া জেলার শীর্ষ স্থানীয় ১০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। সেখান থেকে বিজয়ী দল সরাসরি চলে যাবে বিভাগীয় পর্যায়ে।
সেরা ১০ টি প্রতিষ্ঠানগুলোঃ-
১) বগুড়া জিলা স্কুল
২) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৩) আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
৪) বিয়াম মডেল স্কুল ও কলেজ
৫) বিএফ শাহীন কলেজ
৬) করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ
৭) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ
৮) টিএমএসএস স্কুল এন্ড কলেজ
৯) মাটিডালি উচ্চ বিদ্যালয়
১০) তালোড়া আলতাব আলী উচ্চ বিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

আহ্বানে,
সমকাল সুহৃদ সমাবেশ।

আজ ২৪শে আগস্ট, অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছে সমকাল সু...
24/08/2025

আজ ২৪শে আগস্ট, অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া শাখা। পরীক্ষার্থীদের নানা প্রয়োজনীয় তথ্য সরবরাহে এই হেল্প ডেস্ক কার্যকরভাবে সেবা প্রদান করেছে।

শোক বার্তাসমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ শাখা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর এ...
21/07/2025

শোক বার্তা
সমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ শাখা।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত।

এই দুর্ঘটনায় আহত ও নিহত সকলের প্রতি জানাই গভীর সমবেদনা। তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমাদের আন্তরিক সহানুভূতি ও সহমর্মিতা।

🌱 বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন 🌿১৬ জুলাই ২০২৫ইং, সমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে এবং সমকাল...
16/07/2025

🌱 বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন 🌿

১৬ জুলাই ২০২৫ইং, সমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশ, বগুড়া জেলা শাখার অর্থায়নে কলেজের পুরাতন ও নতুন—উভয় ভবন প্রাঙ্গণে সফলভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

পরিবেশ সচেতনতা ও সবুজ ভবিষ্যতের প্রত্যাশায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে রোপণ করা হয় ফলদ, ঔষধীয় ও ফুল গাছ। যেমন: লাল কৃষ্ণচূড়া, জাকারান্ডা (নীল কৃষ্ণচূড়া), সোনালু, ক্যাসিয়া জাভানিকা, বকুল, রাধাচূড়া, চেরি (ফুরুস), কাঠগোলাপ, অলকানন্দা, জারুল, নিম, অর্জুন, পেয়ারা, জাম ও কামরাঙা।

🎁 কিছু গাছ শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবেও বিতরণ করা হয়, যাতে তারা নিজ পরিবেশে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পারে।

🌿 বৃক্ষরোপণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো গাছগুলোকে রক্ষা ও নিয়মিত পরিচর্যা করা—তবেই এই প্রয়াস হবে স্থায়ী ও অর্থবহ।

প্রায় এক যুগ পর ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায়, সরকারি আজিজুল হক কলেজ,বগুড়ায় চান্স প্র...
26/06/2025

প্রায় এক যুগ পর ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায়, সরকারি আজিজুল হক কলেজ,বগুড়ায় চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সকলের উচ্চ শিক্ষা জীবনের পথ সুগম ও সুন্দর হোক এই প্রত্যাশা।

শুভেচ্ছান্তে,
সমকাল সুহৃদ সমাবেশ-সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

🔴 হেল্প ডেস্ক। ৩১ মে ২০২৫, শনিবারআজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত...
31/05/2025

🔴 হেল্প ডেস্ক।
৩১ মে ২০২৫, শনিবার
আজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ শাখা, বগুড়া কর্তৃক আগত পরীক্ষার্থীদের সহায়তার জন্য কলেজ ক্যাম্পাসে একটি অস্থায়ী হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

হেল্প ডেস্কে দায়িত্বপ্রাপ্ত সুহৃদ সদস্যরা পরীক্ষার্থীদের নানা তথ্য সরবরাহ, আসন খোঁজার সহায়তা এবং মানসিকভাবে স্বস্তি দিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
পরীক্ষার্থীদের সহযোগিতায় সুহৃদ সদস্যদের এমন উদ্যোগ পরীক্ষার পরিবেশকে আরও মানবিক ও সহায়ক করে তোলে।

“কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।সমকাল সুহৃদ সমাবেশ, বগুড়া জেলার সার্বিক...
27/05/2025

“কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

সমকাল সুহৃদ সমাবেশ, বগুড়া জেলার সার্বিক সহযোগিতায়, সমকাল সুহৃদ সমাবেশ – সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানটি আজ ২৭ মে ২০২৫, মঙ্গলবার, কলেজের কলা ভবনে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ—আপনাদের প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের, যাঁরা অত্যন্ত নিষ্ঠা, নিরপেক্ষতা ও রুচিবোধের সঙ্গে প্রতিযোগিতার মূল্যায়ন করেছেন। তাঁদের সুচিন্তিত সিদ্ধান্ত ও পরিশীলিত বিচার প্রক্রিয়া প্রতিযোগিতাকে করেছে আরও অর্থবহ ও গ্রহণযোগ্য।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিজয়ীদের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এ আয়োজন সফল করতে যাঁরা নীরবে-নিভৃতে শ্রম, সময় ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন পেয়েছে সফল পরিসমাপ্তি। আগামীতেও এ ধরনের উদ্যোগে আপনাদের পাশে পাবো—এই আশায় আমরা আশাবাদী।

– সমকাল সুহৃদ সমাবেশ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

26/05/2025

🔴 জুরুরি নোটিশ
প্রিয় প্রতিযোগিবৃন্দ,আমরা অতন্ত্য দুঃখের সহিত জানাচ্ছি যে, অনিবার্য কারণবসত আমাদের আগামীকালের পুরষ্কার বিতরন অনুষ্ঠান সকাল ১০:৩০ এর পরিবর্তে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

সকল প্রতিযোগিকে সঠিক সময়ে আসার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি।

সমকাল সুহৃদ সমাবেশ, সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া

Address

Government Azizul Haque College, Bogura
Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samakal Suhrid Samabesh - Govt. Azizul Haque College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share