11/06/2026
অাজ ১১ জুন, ২০২৬ রোজ বৃহস্পতিবার বিয়াম মডেল স্কুল ও কলেজ যুব রেড ক্রিসেন্ট, বগুড়া দলের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বিভাগীয় কার্যক্রম সহ যুব সদস্যদের উদ্দেশ্যে বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করা হয়। মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোস্তফা কামাল সাদাত স্যার এবং সহকারী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আবু রায়হান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক দলনেতা-আজিজুল বাশার, সাবেক উপদলনেতা ০১- খন্দকার শাফায়াত আনান এবং সাবেক উপদলনেতা ০২- আদিত্য বসাক দেব।
উক্ত মাসিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন মোট ৭৫ জন যুব সদস্য। দলনেতা অাল অাহনাফ এর সভাপতিত্বে উক্ত মাসিক সাধারণ সভা সফল মন্ডিত হয়।