Pollee Unnyon Prokolpo - PUP

Pollee Unnyon Prokolpo - PUP Pollee Unnyon Prokolpo (PUP) is a Non-Government Organization situated in northan part of Bangladesh works at Bogra District.

গত ২৫/৫/২৬ ইং তারিখে  এমসিসি নেপাল ও  এমসিসি নেপালের  তিনটি  সহযোগি সংস্থা  যথাক্রমে SAHAS, HRDON, DJKYC সংস্থার ১১ জন ক...
01/06/2026

গত ২৫/৫/২৬ ইং তারিখে এমসিসি নেপাল ও এমসিসি নেপালের তিনটি সহযোগি সংস্থা যথাক্রমে SAHAS, HRDON, DJKYC সংস্থার ১১ জন কর্মকর্তা এমসিসি বাংলাদেশের সহযোগিতা পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) BIEFA PHASE II এর নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন । শুরুতে প্রকল্পের কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন এবং সরজমিনে প্রকল্পের কার্যক্রম সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, পারিবারিক পুষ্টি বাগান, ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদন ও এর ব্যবহার সহ প্রকল্পের আইপিএম টেকনোলজি হাব পরিদর্শক করেন এবং প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও কৃষকদের সাথে মতবিtনিময় করেন।

এম সি সি বাংলাদেশ এর সহযোগিতায়, পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বি আই ই এফ এ প্রকল্পের, পল্লী মঙ্গলহাট এর ৬নং শাখারিয়া ইউনি...
19/05/2026

এম সি সি বাংলাদেশ এর সহযোগিতায়, পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বি আই ই এফ এ প্রকল্পের, পল্লী মঙ্গলহাট এর ৬নং শাখারিয়া ইউনিয়নের কদিম পড়া যমুনা গ্রুপের সদস্য মোছা: সাবিনা বেগম এর পারিবারিক পুষ্টি বাগান ও সদস্য মো: আজিজার রহমানের পটলের জমিতে ফেরোমন ফাঁদ লাগানোর কিছু চিত্র।

এম সি সি বাংলাদেশ এর সহযোগিতায়, পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বি আই ই এফ এ প্রকল্পের  মধ্যমে পাঁচ বাড়িয়া হাট সৈয়দ আহম্মেদ...
17/05/2026

এম সি সি বাংলাদেশ এর সহযোগিতায়, পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বি আই ই এফ এ প্রকল্পের মধ্যমে পাঁচ বাড়িয়া হাট সৈয়দ আহম্মেদীয়া দাখিল মাদ্রাসায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক স্কুল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টি করা এবং পরবর্তীতে পাঁচ বাড়িয়াহাট সৈয়দ আহম্মেদীয়া দাখিল মাদ্রাসার স্কুল গার্ডেনের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপদ সবজি উৎপাদন করা ও বাগান পরিচর্যার কিছু চিত্র।

অদ্য ১৩ মে ২০২৬ ইং তারিখে শাজাহানপুর উপজেলা পরিষদে সিটিজেন গ্রুপ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে নেট টু রাইটস নেটওয়ার...
13/05/2026

অদ্য ১৩ মে ২০২৬ ইং তারিখে শাজাহানপুর উপজেলা পরিষদে সিটিজেন গ্রুপ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে
নেট টু রাইটস নেটওয়ার্কের সহযোগিতায়,
দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর অর্থায়নে
সরকারি -বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তাইফুর রহমান, উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন,উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হাসান, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান , মাদলা ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, মাদলা ইউনিয়ন এর মহিলা মেম্বার মোছা: সাবিনা ইয়াসমিন, মাদলা ইউনিয়ন এর মেম্বার মোঃ মামুনুর রশিদ, মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ গোলাম মোস্তফা, অঞ্জনা রানী ঘোষ- প্রধান শিক্ষক,সরকারি চাচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়, আর আর এম ইউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, দৈনিক করোতোয়ার রিপোর্টার মোঃ সাজেদুর রহমান, উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও ব্র্যাক, টিএমএসএস , গাক, লেপরা বাংলাদেশের প্রতিনিধি , ইমাম মোঃ রেজাউল করিম,কাজী মোঃ ইয়াছিন আলী, সিটিজেন গ্রুপের সদস্য, স্টুডেন্ট ফোরাম এর সদস্য, এবং পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত, উক্ত মত বিনিময় সভাটি পরিচ পরিচালনা করেন মোছা: নিলুফা ইয়াসমিন প্রোগ্রাম অফিসার, পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়া।

অদ্য ৭ মে ২০২৬ ইং তারিখে বগুড়া জেলার অন্তগত শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে লক্ষ্মী কোলা মন্ডল পাড়ায় পারিবারিক সহিং...
07/05/2026

অদ্য ৭ মে ২০২৬ ইং তারিখে বগুড়া জেলার অন্তগত শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে লক্ষ্মী কোলা মন্ডল পাড়ায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয।
সিটিজেন গ্রুপের সদস্য শিরিন আক্তারের আয়োজনে
বাস্তবায়নে পন্নী উন্নয়ন প্রকল্প,
সহযোগিতায় নেট টু রাইটস
নেটওয়ার্ক
অর্থায়নে: দি সোয়ালোজ ইন ডেনমার্ক।

গত ৯/৪/২৬ তারিখে সরকারি চাচাই তারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে "সমাজে নারীর নিরাপত্তহীনতার জন্য পুরুষরাই দায়ী" বিষয়ে ব...
04/05/2026

গত ৯/৪/২৬ তারিখে সরকারি চাচাই তারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে "সমাজে নারীর নিরাপত্তহীনতার জন্য পুরুষরাই দায়ী" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়া
সহযোগিতায় নেট টু রাইটস নেটওয়ার্ক
অর্থায়নে দি সোয়ালোজ ইন ডেনমার্ক।
প্রধান অতিথি ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন অঞ্জনা রানী ঘোষ প্রধান শিক্ষক।

গত২/৫/২৬ ইং তারিখে  এমসিসি বাংলাদেশের সহযোগিতা পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বি আই ই এফ এ প্রকল্পের কার্যক্রম  পরিদর্শন ক...
03/05/2026

গত২/৫/২৬ ইং তারিখে এমসিসি বাংলাদেশের সহযোগিতা পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বি আই ই এফ এ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মো: ডন,পরিচালক কৃষক উন্নয়ন সংস্থার এবং মো আব্দুল আলিম, পরিচালক সোনালী বহুমুখী সমবায় সমিতির , কাহালু,বগুড়া।

🌙 Eid Mubarak
20/03/2026

🌙 Eid Mubarak

অদ্য ৩/২/২০২৬ ইং তারিখে এমসিসি বাংলাদেশর সহযোগিতা, পল্লী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬নং শাখারিয়া ইউনিয়নে বিআই ইএফএ প্রকল্...
03/03/2026

অদ্য ৩/২/২০২৬ ইং তারিখে এমসিসি বাংলাদেশর সহযোগিতা, পল্লী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬নং শাখারিয়া ইউনিয়নে বিআই ইএফএ প্রকল্পের সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় কর্মশালা সম্পন্ন করা হয়। উক্ত মতবিনিময় কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া, উপ-পরিচালক সোহেল মো:শামসুদ্দিন ফিরোজ স্যার

অদ্য ১৭ জানুয়ারী ২০২৬ বগুড়ার শিশু পল্লীর (এস ও এস) কর্মকর্তা ও শিশু পরিবারের মা গণ, পল্লী উন্নয়ন প্রকল্পের  বগুড়া সদর ...
17/01/2026

অদ্য ১৭ জানুয়ারী ২০২৬ বগুড়ার শিশু পল্লীর (এস ও এস) কর্মকর্তা ও শিশু পরিবারের মা গণ, পল্লী উন্নয়ন প্রকল্পের বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে এমসিসি বাংলাদেশের সহায়তায় বিশমুক্ত স্বাস্থ্য সম্মত সবজি উৎপাদনের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

Address

Khanik Niloy, Chalklokman
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Pollee Unnyon Prokolpo - PUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pollee Unnyon Prokolpo - PUP:

Share