20/03/2026
আলহামদুলিল্লাহ 😊
পবিত্র রমজান মাসে আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল—গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ।
রাত ১০টায় যখন দরজায় কড়া নেড়ে তাদের হাতে একটি উপহারের ব্যাগ তুলে দিয়েছি, তখন তাদের মুখে ফুটে ওঠা মায়াভরা এক চিলতে হাসি আর চোখের কোণে জমে থাকা আনন্দের অশ্রু আমাদের সারাদিনের সকল ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।
এই উপহার সামগ্রীর মধ্যে ছিল— পোলাও চাল, তেল, সেমাই, চিনি, দুধ, নুডুলস, বাদাম-কিসমিস, গরম মসলা এবং মুরগি।
এই কর্মসূচি বাস্তবায়নে দেশ ও দেশের বাইরের যেসব ভাই ও বোনেরা আমাদের উপর বিশ্বাস রেখে আন্তরিকভাবে সহযোগিতা ও দান করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন—আমিন 🤲🏻
খুব অল্প সময়ে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং আল্লাহ তা’য়ালার অশেষ মেহেরবানীতে আমরা ৭০টি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমরা কতটুকু পেরেছি—তা মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন।
“পাঁচ টাকা ফাউন্ডেশন (স্বেচ্ছাসেবী সংগঠন)” ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকবেন—এই প্রত্যাশা রইলো।
আপনাদের ছোট ছোট দানই পারে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে 😊
★ যোগাযোগ ও আর্থিক সহযোগিতার জন্য:
মোবাইল ব্যাংকিং: 01322-287867 (বিকাশ, নগদ)
ব্যাংক একাউন্ট: 0100231104423 (জনতা ব্যাংক)