Pekua Open Scout Group

Pekua Open Scout Group স্কাউট সেবায় নিয়োজিত

বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের পরিচালনায় ও  ব্যবস্থাপনায় আগামী ২৬-৩০ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত রাঙ্গামাটি (কাপ্তাই...
22/08/2026

বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামী ২৬-৩০ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত রাঙ্গামাটি (কাপ্তাই), বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে ১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত হবে।

উক্ত ক্যাম্পে কক্সবাজার জেলা থেকে ১ জন স্কাউট সদস্যকে অংশগ্রহণের সুযোগ প্রদান করায় বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার জেলা ও পেকুয়া উপজেলাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে পেক...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকে না বরং হয়ে ওঠে একটি জাতির চেতনা, সাহস এবং ভবিষ্যতের প্রেরণা।৩৬ জুলাই ...
05/08/2026

ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকে না বরং হয়ে ওঠে একটি জাতির চেতনা, সাহস এবং ভবিষ্যতের প্রেরণা।

৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা, ঐক্য, সাহস এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে জাতীয় ইতিহাসে স্থান করে নিয়েছে। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, যে কোনো ইতিবাচক পরিবর্তনের পেছনে থাকে জনগণের অংশগ্রহণ, দায়িত্ববোধ এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের অদম্য প্রত্যয়।

এই দিবস কেবল অতীতকে স্মরণ করার উপলক্ষ নয় মানবিক মূল্যবোধ, ন্যায়, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্বশীল নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের চর্চাই একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের ভিত্তি। স্কাউটিংয়ের শিক্ষা তরুণদের এমনভাবে গড়ে তোলে, যাতে তারা দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা এবং মানবিকতার সঙ্গে কাজ করতে পারে।

গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ও সংগ্রামী মানুষকে যাঁদের সাহস, আত্মত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে একটি বৈষম্যহীন, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে।


#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস_২০২৬

টিকা যেমন আপনার শিশুকে রোগ থেকে সুরক্ষা দেয়, স্কাউটিং তেমনি শিশুর সামাজিক সুরক্ষা নিশ্চিত করে। তাই আপনার শিশুকে টিকা দি...
20/07/2026

টিকা যেমন আপনার শিশুকে রোগ থেকে সুরক্ষা দেয়, স্কাউটিং তেমনি শিশুর সামাজিক সুরক্ষা নিশ্চিত করে। তাই আপনার শিশুকে টিকা দিন এবং ভবিষ্যত গড়তে স্কাউটে দিন।

"ভিটামিন 'এ' খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান"আজ ২৮ জুন ২০২৬ রোজ রবিবার "জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬" সারাদেশব...
28/06/2026

"ভিটামিন 'এ' খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান"

আজ ২৮ জুন ২০২৬ রোজ রবিবার "জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬" সারাদেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন এবং টিকাদান কর্মী ব্যাজ অর্জনের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পেকুয়া, কক্সবাজার এ স্বাস্থ্য সহকারীদের সহযোগিতায় টিকাদান করে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যরা।

বাচ্চাদের সাথে হাসিখুশি মুহুর্ত কাটিয়ে তারা প্রফুল্লিত। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় কর্তৃপক্ষকে আমাদের সহযোগিতা করার সুযোগ করে দেওয়ার জন্য।

As a youth leader from Malaysia, HPM met former President Ziaur Rahman during an international Scout gathering at the Na...
24/06/2026

As a youth leader from Malaysia, HPM met former President Ziaur Rahman during an international Scout gathering at the National Scout Training Centre (NSTC), Mouchak in Gazipur.

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক গ্রুপ ক্যাম্প এর সংবাদ গুরুত্বসহকারে প্রকাশের জন্য স্থানীয় প্রতিনিধি (সাংবাদিক) ও ...
03/06/2026

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক গ্রুপ ক্যাম্প এর সংবাদ গুরুত্বসহকারে প্রকাশের জন্য স্থানীয় প্রতিনিধি (সাংবাদিক) ও পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর তিনদিন ব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প।পেকুয়া মুক্ত...
01/06/2026

সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর তিনদিন ব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প।

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রামের প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম, নুর-আয়েশা খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাইল খাঁন।

পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. আরকানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট লিডার আইরিন সুলতানা উর্মি, আহমদ নুর ও প্রশিক্ষক মো. মনজুরুল কবির।

পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর তিনদিন ব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প। এ সময় উপস্থিত ছিলে...
30/05/2026

পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপ এর তিনদিন ব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি স্কাউটার জাকের আহমদ, গ্রুপ কমিটির সদস্য নুরুল মোস্তফা, সম্পাদক মো. আরকান, ইউনিট লিডার আইরিন সুলতানা উর্মি, আহমদ নুর, সালাহ উদ্দিন ও মো. ফারুক।

এতে প্রশিক্ষক ছিলেন স্কাউটার মো. বোরহান উদ্দিন (পিআরএস), রোকন উদ্দিন ওয়ারেসী (পিআরএস) ও মো. মনজুরুল কবির।

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছাপেকুয়া উপজেলা থেকে সর্বপ্রথম "সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড" অর্জন করায় পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সি...
03/03/2026

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

পেকুয়া উপজেলা থেকে সর্বপ্রথম "সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড" অর্জন করায় পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র উপদল নেতা স্কাউট মোহাম্মদ ইমন এবং উপদল নেতা স্কাউট ইফতেখার হোসেন জাওয়াদ-কে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

তোমাদের এই অর্জন আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্কাউটিংয়ে আরও অনুপ্রাণিত করবে—এটাই প্রত্যাশা।

Address

Pekua, Cox’s Bazar
Pekua
4770

Alerts

Be the first to know and let us send you an email when Pekua Open Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pekua Open Scout Group:

Shortcuts

Share