24/06/2026
আলহামদুলিল্লাহ।
"ছত্রকান্দা মানব কল্যাণ সংগঠন"-এর নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে। ঐক্য, সততা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের এই সংগঠন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করবে, ইনশাআল্লাহ।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের জন্য শুভকামনা রইল।
🌿 মানবতার কল্যাণে, সেবার অঙ্গীকারে একসাথে এগিয়ে চলি।