26/07/2026
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় সংগঠনটি আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে সংগঠনটি কার্যকর নেতৃত্বের অভাবে পড়েছে। ফলে সংগঠনের কার্যক্রম আগের মতো সুষ্ঠু ও দায়িত্বশীলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে, সংগঠনের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
এটি কোনো সমাপ্তি নয়; বরং একটি সাময়িক বিরতি। আমরা বিশ্বাস করি, আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় খুব শিগগিরই একটি যোগ্য ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আবারও নতুন উদ্যমে মানুষের কল্যাণে কাজ শুরু করবে।
এই সময়ে যারা শুরু থেকে আজ পর্যন্ত সংগঠনের পাশে ছিলেন, সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে আমাদের শক্তি জুগিয়েছেন—প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
সহজ উদ্যেগে মানুষের পাশে
সহযোগ স্বেচ্ছাসেবী সংগঠন